০১:১৩ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬

খানা-খন্দে জর্জরিত সড়ক, তবুও দুই কোটি টাকায় ফুটপাত নির্মাণে প্রশ্ন,,,

ডেস্ক রিপোর্ট
  • আপডেট: ১২:২৫:১১ পূর্বাহ্ন, রবিবার, ২৬ অক্টোবর ২০২৫
  • / ৪৬৪

অপরিকল্পিত ওয়াকওয়ে নির্মাণে বিতর্কে কলাপাড়া পৌরসভা

খানা-খন্দে জর্জরিত সড়ক, তবুও দুই কোটি টাকায় ফুটপাত নির্মাণে প্রশ্ন

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি।।
কলাপাড়ায় জনগুরুত্বপূর্ণ একাধিক সড়ক ভাঙাচোরা ও খানা-খন্দে চলাচলে চরম দুর্ভোগের মধ্যেও প্রধান সড়কের দু’পাশে অপরিকল্পিতভাবে ওয়াকওয়ে (ফুটপাত) নির্মাণের কাজ চালিয়ে যাচ্ছে পৌরসভা। দুই কোটি ৬ লাখ টাকা ব্যয়ে এই প্রকল্প বাস্তবায়ন হলেও পরিকল্পনা ও প্রয়োজনীয়তা নিয়ে নাগরিক মহলে উঠেছে প্রশ্ন।

সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে চায়ের টেবিল, সভা-সেমিনার—সবখানেই চলছে এই নির্মাণ নিয়ে তুমুল বিতর্ক। অভিযোগ উঠেছে, ১২টি বৈদ্যুতিক খুঁটি ও ১৩টি বড় গাছ রেখেই ফুটপাত নির্মাণ করা হচ্ছে, যা শেষ হলে নাগরিকদের চলাচল প্রায় অসম্ভব হয়ে পড়বে।

ফেসবুকে প্রতিক্রিয়া জানিয়ে আরকিটেকচারাল ইঞ্জিনিয়ার ইয়াকুব খান লিখেছেন—

> “চলমান ফুটপাতের ভেতরে থাকা বিশাল গাছ ও খুঁটি রেখে কাজ শেষ হলে মানুষ আদৌ চলাচল করতে পারবে কি? গাছের শিকড় দেয়াল দুর্বল করে ফাটিয়ে দেবে। জনগণের ট্যাক্সের টাকায় যেনতেন উন্নয়ন নয়, পরিকল্পিত ও জবাবদিহিতাপূর্ণ কাজ চাই।”

পৌরসভা সূত্র জানায়, “গুরুত্বপূর্ণ নগর অবকাঠামো উন্নয়ন প্রকল্প” এর আওতায় ফেরীঘাট থেকে বড় জামে মসজিদ পর্যন্ত ৭৫০ মিটার দীর্ঘ ও ৪ মিটার প্রস্থ ওয়াকওয়ে নির্মাণে দরপত্র আহ্বান করা হয়। ঠিকাদারী প্রতিষ্ঠান নাজমুস সাদাত ট্রেডার্স শতকরা ১০ ভাগ কমে ১ কোটি ৮৬ লাখ টাকায় কাজটি পায়। কাজ শুরু হয়েছে চলতি বছরের ৯ জুন এবং শেষ হওয়ার কথা ১ ডিসেম্বর।

তবে প্রকল্প এলাকার ভেতরেই রয়েছে ১২টি বিদ্যুতের খুঁটি ও ১৩টি বড় গাছ। গাছ কাটায় বন বিভাগের জটিলতা ও বিদ্যুৎ খুঁটি অপসারণে পল্লী বিদ্যুৎ বিভাগের আর্থিক দাবি (১২ লাখ টাকা) নিয়ে অচলাবস্থা তৈরি হয়েছে।

পৌরসভার নির্বাহী প্রকৌশলী মো. মশিউর রহমান বলেন,

> “পল্লী বিদ্যুৎ নতুন খুঁটি ও কেবল প্রতিস্থাপনের জন্য টাকা চেয়েছে। গাছ কাটায় পরিবেশবাদী সংগঠন ও উপজেলা বন কমিটির আপত্তি থাকায় সেগুলো রেখেই কাজ এগোচ্ছে। নাগরিকদের সঙ্গে সভা করে তাদের সম্মতিতেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।”

তবে শহরবাসীর অভিযোগ—জনগণের মৌলিক চাহিদা, যেমন পানি সরবরাহ ও সড়ক সংস্কার উপেক্ষা করে এই অপরিকল্পিত উন্নয়ন কেবল ‘দেখনদারি’।

Please Share This Post in Your Social Media

বিজ্ঞাপন: ওয়েব ডিজাইন ও ডেভেলপমেন্ট এর জন্য যোগাযোগ করুন: ০১৮২৪৯০৯০১০

নবীনগরে সরকারি খাল ভরাট করে অবৈধ স্থাপনা নির্মাণের অভিযোগ। মোঃ লিটন, উপজেলা প্রতিনিধি। ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের ইব্রাহিমপুর ইউনিয়নের ইব্রাহিমপুর বাঁশবাজার দক্ষিণ ব্রিজ সংলগ্ন পশ্চিম পাশে সরকারি খাল ভরাট করে অবৈধভাবে স্থাপনা নির্মাণের অভিযোগ উঠেছে। ২৬ অক্টোবর সোমবার স্থানীয় এক বিধবা নারী নবীনগর সহকারী কমিশনার (ভূমি) বরাবর এক লিখিত অভিযোগ দায়ের করেন, অভিযোগকারী হলেন ইব্রাহিমপুর বাঁশবাজার দক্ষিণ ব্রিজের পশ্চিমের বাড়ির মৃত হাজী নসু মিয়ার স্ত্রী মোসাম্মৎ পারভিন বেগম, অভিযোগ সূত্রে জানা যায় ইব্রাহিমপুর বাঁশবাজার দক্ষিণ ব্রিজের পশ্চিম পাশে ৩০ ফুট প্রশস্ত পানি নিষ্কাশনের একটি পুরাতন সরকারি খাল কয়েকজন প্রভাবশালী ব্যক্তি বালু দিয়ে ভরাট করে অবৈধভাবে স্থাপনা নির্মাণ করছেন। এ বিষয়ে মুঠোফোনে জানতে চাইলে ইব্রাহিমপুর ইউনিয়ন ভূমি অফিসের কর্মকর্তা মোঃ হেলাল উদ্দিন বলেন অভিযোগ হাতে পেয়েছি অভিযুক্তদের আজকে পর্যন্ত সময় দেওয়া হয়েছে যদি তারা আজকের ভিতর নিজ দায়িত্বে স্থাপনা এবং বালি সরিয়ে না নেন তাহলে আগামী রবিবারের মধ্যে আমরা আইনগত ব্যবস্থা নেব। আরো বিস্তারিত জানতে চাইলে নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় একাধিক ব্যক্তি বলেন এলাকার কয়েকজন প্রভাবশালী ব্যক্তি দিনের পর দিন পানি নিষ্কাশনের সরকারি খালটি ভরাট করে অবৈধ স্থাপনা নির্মাণের ফলে খালের স্বাভাবিক পানি প্রবাহ বন্ধ হয়ে গেছে। খালটি ভরাট ও দখলমুক্ত করে পানিপ্রবাহ স্বাভাবিক রাখার জন্য সংশ্লিষ্ট প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন তাঁরা। স্থানীয়দের অভিযোগ, সরকারি খালের জায়গা ভরাট করে স্থাপনা নির্মাণ করা হলে বর্ষা মৌসুমে পানি নিষ্কাশনে প্রতিবন্ধকতা সৃষ্টি হতে পারে। এতে আশপাশের কৃষিজমি, বসতবাড়ি ও এলাকার পরিবেশ ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে। এ অবস্থায় খালের সীমানা নির্ধারণ করে সরকারি জায়গা উদ্ধারে দ্রুত তদন্ত ও প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন এলাকাবাসী। অভিযোগের সত্যতা যাচাই এবং সরকারি খালের সুরক্ষা নিশ্চিত করতে প্রশাসনের কার্যকর পদক্ষেপ প্রত্যাশা করছেন স্থানীয়রা

১০
বিজ্ঞাপন: ওয়েব ডিজাইন ও ডেভেলপমেন্ট এর জন্য যোগাযোগ করুন: ০১৮২৪৯০৯০১০

খানা-খন্দে জর্জরিত সড়ক, তবুও দুই কোটি টাকায় ফুটপাত নির্মাণে প্রশ্ন,,,

আপডেট: ১২:২৫:১১ পূর্বাহ্ন, রবিবার, ২৬ অক্টোবর ২০২৫