০৩:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬

মোড়েলগঞ্জে জাকের পার্টির উদ্যোগে জনসভা ও র‌্যালি অনুষ্ঠিত

নিউজ ডেস্ক
  • আপডেট: ০৯:৫৮:১৩ পূর্বাহ্ন, রবিবার, ১২ অক্টোবর ২০২৫
  • / ৫২৫

রিপোর্টার: মো. শাহীন হাওলাদার

শান্তি ও স্থিতিশীলতার আহ্বানে দেশব্যাপী জাকের পার্টির চেয়ারম্যানের নির্দেশে ইউনিয়ন পর্যায়ে আয়োজিত জনসভা ও র‌্যালি কর্মসূচির অংশ হিসেবে বাগেরহাটের মোড়েলগঞ্জ উপজেলার রামচন্দ্রপুর ইউনিয়নে জাকের পার্টির উদ্যোগে এক জনসভা ও র‌্যালি অনুষ্ঠিত হয়েছে।

গত ১১ অক্টোবর বিকেলে ইউনিয়ন পরিষদ চত্বরে এ জনসভা ও র‌্যালি অনুষ্ঠিত হয়। সভা শেষে একটি বর্ণাঢ্য র‌্যালি কামলা বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

অনুষ্ঠানে মোড়েলগঞ্জ উপজেলা জাকের পার্টির সভাপতি আব্দুল মান্নান সভাপতিত্ব করেন।
প্রধান অতিথি ছিলেন বাগেরহাট জেলা জাকের পার্টির সভাপতি খান আরিফুর রহমান (আরিফ)।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—
জনাব রেজাউল শেখ, সহ-সভাপতি, জাকের পার্টি খুলনা সাংগঠনিক বিভাগ;
জনাব মুন্সি বাদল রেজা, সভাপতি, কৃষক ফ্রন্ট বাগেরহাট জেলা ও মনোনয়ন প্রত্যাশী, মোড়েলগঞ্জ-শরণখোলা-কচুয়া আসন;
জনাব সাইফুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক, জেলা জাকের পার্টি;
জনাব আলতাব হোসেন, সহ-সভাপতি, জেলা জাকের পার্টি;
জনাব মাওলানা ওমর ফারুক বুলবুল, সভাপতি, যুব ওলামা ফ্রন্ট ও মনোনয়ন প্রত্যাশী, শরণখোলা-মোড়েলগঞ্জ-কচুয়া আসন;
জনাব গোলাম ফারুক চান, সাংগঠনিক সম্পাদক, বাগেরহাট জেলা জাকের পার্টি;
জনাব তৌহিদুল ইসলাম মিনা, সভাপতি, কচুয়া উপজেলা জাকের পার্টি এবং
জনাব আশরাফ আলী, সাধারণ সম্পাদক, মোড়েলগঞ্জ উপজেলা জাকের পার্টি।

প্রধান অতিথি খান আরিফুর রহমান বলেন,

“জাকের পার্টি নীতি, আদর্শ ও সততার সাথে পরিচালিত হয়। দলের কোনো নেতা বা কর্মী দুর্নীতি বা অনিয়মে জড়িত নয়। কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী মহামান্য চেয়ারম্যানের আদর্শ জনগণের ঘরে ঘরে পৌঁছে দিতে হবে।”

তিনি আরও বলেন,

“আগামী জাতীয় সংসদ নির্বাচনে জাকের পার্টির মনোনীত প্রার্থীকে গোলাপ ফুল মার্কায় ভোট দিয়ে শান্তি ও দুর্নীতিমুক্ত দেশ গঠনের সুযোগ দিতে হবে।”

অনুষ্ঠান শেষে দেশ ও জাতির কল্যাণে মিলাদ মাহফিল ও বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

Please Share This Post in Your Social Media

বিজ্ঞাপন: ওয়েব ডিজাইন ও ডেভেলপমেন্ট এর জন্য যোগাযোগ করুন: ০১৮২৪৯০৯০১০

নবীনগরে সরকারি খাল ভরাট করে অবৈধ স্থাপনা নির্মাণের অভিযোগ। মোঃ লিটন, উপজেলা প্রতিনিধি। ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের ইব্রাহিমপুর ইউনিয়নের ইব্রাহিমপুর বাঁশবাজার দক্ষিণ ব্রিজ সংলগ্ন পশ্চিম পাশে সরকারি খাল ভরাট করে অবৈধভাবে স্থাপনা নির্মাণের অভিযোগ উঠেছে। ২৬ অক্টোবর সোমবার স্থানীয় এক বিধবা নারী নবীনগর সহকারী কমিশনার (ভূমি) বরাবর এক লিখিত অভিযোগ দায়ের করেন, অভিযোগকারী হলেন ইব্রাহিমপুর বাঁশবাজার দক্ষিণ ব্রিজের পশ্চিমের বাড়ির মৃত হাজী নসু মিয়ার স্ত্রী মোসাম্মৎ পারভিন বেগম, অভিযোগ সূত্রে জানা যায় ইব্রাহিমপুর বাঁশবাজার দক্ষিণ ব্রিজের পশ্চিম পাশে ৩০ ফুট প্রশস্ত পানি নিষ্কাশনের একটি পুরাতন সরকারি খাল কয়েকজন প্রভাবশালী ব্যক্তি বালু দিয়ে ভরাট করে অবৈধভাবে স্থাপনা নির্মাণ করছেন। এ বিষয়ে মুঠোফোনে জানতে চাইলে ইব্রাহিমপুর ইউনিয়ন ভূমি অফিসের কর্মকর্তা মোঃ হেলাল উদ্দিন বলেন অভিযোগ হাতে পেয়েছি অভিযুক্তদের আজকে পর্যন্ত সময় দেওয়া হয়েছে যদি তারা আজকের ভিতর নিজ দায়িত্বে স্থাপনা এবং বালি সরিয়ে না নেন তাহলে আগামী রবিবারের মধ্যে আমরা আইনগত ব্যবস্থা নেব। আরো বিস্তারিত জানতে চাইলে নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় একাধিক ব্যক্তি বলেন এলাকার কয়েকজন প্রভাবশালী ব্যক্তি দিনের পর দিন পানি নিষ্কাশনের সরকারি খালটি ভরাট করে অবৈধ স্থাপনা নির্মাণের ফলে খালের স্বাভাবিক পানি প্রবাহ বন্ধ হয়ে গেছে। খালটি ভরাট ও দখলমুক্ত করে পানিপ্রবাহ স্বাভাবিক রাখার জন্য সংশ্লিষ্ট প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন তাঁরা। স্থানীয়দের অভিযোগ, সরকারি খালের জায়গা ভরাট করে স্থাপনা নির্মাণ করা হলে বর্ষা মৌসুমে পানি নিষ্কাশনে প্রতিবন্ধকতা সৃষ্টি হতে পারে। এতে আশপাশের কৃষিজমি, বসতবাড়ি ও এলাকার পরিবেশ ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে। এ অবস্থায় খালের সীমানা নির্ধারণ করে সরকারি জায়গা উদ্ধারে দ্রুত তদন্ত ও প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন এলাকাবাসী। অভিযোগের সত্যতা যাচাই এবং সরকারি খালের সুরক্ষা নিশ্চিত করতে প্রশাসনের কার্যকর পদক্ষেপ প্রত্যাশা করছেন স্থানীয়রা

১০
বিজ্ঞাপন: ওয়েব ডিজাইন ও ডেভেলপমেন্ট এর জন্য যোগাযোগ করুন: ০১৮২৪৯০৯০১০

মোড়েলগঞ্জে জাকের পার্টির উদ্যোগে জনসভা ও র‌্যালি অনুষ্ঠিত

আপডেট: ০৯:৫৮:১৩ পূর্বাহ্ন, রবিবার, ১২ অক্টোবর ২০২৫