১২:৩৭ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬

সুদানে ড্রোন হামলায় ৬০ জন নিহত: এল-ফাশার শহরে ভয়াবহ মানবিক বিপর্যয়

নিউজ ডেস্ক
  • আপডেট: ০৯:৫১:৪২ পূর্বাহ্ন, রবিবার, ১২ অক্টোবর ২০২৫
  • / ৫৮৫

সুদানের পশ্চিমাঞ্চলের অবরুদ্ধ শহর এল-ফাশারে একটি বাস্তুচ্যুত আশ্রয়কেন্দ্রে বিদ্রোহী র‌্যাপিড সাপোর্ট ফোর্সেস (আরএসএফ) বাহিনী ড্রোন হামলা চালিয়েছে। এতে অন্তত ৬০ জন নিহত হয়েছেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, শনিবার (১১ অক্টোবর) আরএসএফ বাহিনী একটি বিশ্ববিদ্যালয়ের মাঠে অবস্থিত বাস্তুচ্যুতদের আশ্রয়কেন্দ্র লক্ষ্য করে হামলা চালায়। হামলার পর ঘটনাস্থল থেকে মরদেহগুলো এখনও উদ্ধার করা সম্ভব হয়নি। স্থানীয় প্রতিরোধ কমিটি এ হামলাকে “গণহত্যা” হিসেবে বর্ণনা করে দ্রুত আন্তর্জাতিক হস্তক্ষেপের আহ্বান জানিয়েছে।

২০২৩ সালের এপ্রিল থেকে সুদানের সেনাবাহিনী ও আরএসএফের মধ্যে চলমান সংঘাতে ইতোমধ্যেই হাজার হাজার মানুষ প্রাণ হারিয়েছেন এবং লাখ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছেন। জাতিসংঘ জানিয়েছে, বর্তমানে প্রায় আড়াই কোটি মানুষ তীব্র দুর্ভিক্ষের মুখে রয়েছে।

দারফুর অঞ্চলের শেষ রাজ্য রাজধানী হিসেবে এল-ফাশার এখন যুদ্ধের কৌশলগত ফ্রন্টে পরিণত হয়েছে। আরএসএফ বাহিনী পশ্চিমাঞ্চলে তাদের দখল শক্তিশালী করার চেষ্টা করছে। স্থানীয় মানবাধিকার সংগঠনগুলো শহরটির পরিস্থিতিকে বর্ণনা করেছে “খোলা আকাশের নিচে এক মর্গ” হিসেবে।

Please Share This Post in Your Social Media

বিজ্ঞাপন: ওয়েব ডিজাইন ও ডেভেলপমেন্ট এর জন্য যোগাযোগ করুন: ০১৮২৪৯০৯০১০

নবীনগরে সরকারি খাল ভরাট করে অবৈধ স্থাপনা নির্মাণের অভিযোগ। মোঃ লিটন, উপজেলা প্রতিনিধি। ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের ইব্রাহিমপুর ইউনিয়নের ইব্রাহিমপুর বাঁশবাজার দক্ষিণ ব্রিজ সংলগ্ন পশ্চিম পাশে সরকারি খাল ভরাট করে অবৈধভাবে স্থাপনা নির্মাণের অভিযোগ উঠেছে। ২৬ অক্টোবর সোমবার স্থানীয় এক বিধবা নারী নবীনগর সহকারী কমিশনার (ভূমি) বরাবর এক লিখিত অভিযোগ দায়ের করেন, অভিযোগকারী হলেন ইব্রাহিমপুর বাঁশবাজার দক্ষিণ ব্রিজের পশ্চিমের বাড়ির মৃত হাজী নসু মিয়ার স্ত্রী মোসাম্মৎ পারভিন বেগম, অভিযোগ সূত্রে জানা যায় ইব্রাহিমপুর বাঁশবাজার দক্ষিণ ব্রিজের পশ্চিম পাশে ৩০ ফুট প্রশস্ত পানি নিষ্কাশনের একটি পুরাতন সরকারি খাল কয়েকজন প্রভাবশালী ব্যক্তি বালু দিয়ে ভরাট করে অবৈধভাবে স্থাপনা নির্মাণ করছেন। এ বিষয়ে মুঠোফোনে জানতে চাইলে ইব্রাহিমপুর ইউনিয়ন ভূমি অফিসের কর্মকর্তা মোঃ হেলাল উদ্দিন বলেন অভিযোগ হাতে পেয়েছি অভিযুক্তদের আজকে পর্যন্ত সময় দেওয়া হয়েছে যদি তারা আজকের ভিতর নিজ দায়িত্বে স্থাপনা এবং বালি সরিয়ে না নেন তাহলে আগামী রবিবারের মধ্যে আমরা আইনগত ব্যবস্থা নেব। আরো বিস্তারিত জানতে চাইলে নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় একাধিক ব্যক্তি বলেন এলাকার কয়েকজন প্রভাবশালী ব্যক্তি দিনের পর দিন পানি নিষ্কাশনের সরকারি খালটি ভরাট করে অবৈধ স্থাপনা নির্মাণের ফলে খালের স্বাভাবিক পানি প্রবাহ বন্ধ হয়ে গেছে। খালটি ভরাট ও দখলমুক্ত করে পানিপ্রবাহ স্বাভাবিক রাখার জন্য সংশ্লিষ্ট প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন তাঁরা। স্থানীয়দের অভিযোগ, সরকারি খালের জায়গা ভরাট করে স্থাপনা নির্মাণ করা হলে বর্ষা মৌসুমে পানি নিষ্কাশনে প্রতিবন্ধকতা সৃষ্টি হতে পারে। এতে আশপাশের কৃষিজমি, বসতবাড়ি ও এলাকার পরিবেশ ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে। এ অবস্থায় খালের সীমানা নির্ধারণ করে সরকারি জায়গা উদ্ধারে দ্রুত তদন্ত ও প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন এলাকাবাসী। অভিযোগের সত্যতা যাচাই এবং সরকারি খালের সুরক্ষা নিশ্চিত করতে প্রশাসনের কার্যকর পদক্ষেপ প্রত্যাশা করছেন স্থানীয়রা

১০
বিজ্ঞাপন: ওয়েব ডিজাইন ও ডেভেলপমেন্ট এর জন্য যোগাযোগ করুন: ০১৮২৪৯০৯০১০

সুদানে ড্রোন হামলায় ৬০ জন নিহত: এল-ফাশার শহরে ভয়াবহ মানবিক বিপর্যয়

আপডেট: ০৯:৫১:৪২ পূর্বাহ্ন, রবিবার, ১২ অক্টোবর ২০২৫