০৩:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬

ঢাকা-১৪ আসনে গণসংযোগ করেন বিএনপির মনোনয়নপ্রত্যাশী সাইফুউদ্দিন সাইফুল

ডেস্ক রিপোর্ট
  • আপডেট: ০৮:২৩:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ অক্টোবর ২০২৫
  • / ৪৭৭

ঢাকা-১৪ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ও সাভার থানা বিএনপির সভাপতি সাইফুউদ্দিন সাইফুল নির্বাচনী প্রচারণার কার্যক্রম শুরু করেছেন। বৃহস্পতিবার (৯ অক্টোবর ২০২৫) দুপুরে তিনি রাজধানীর গাবতলী থেকে শাহ্ আলী মাজার পর্যন্ত গণসংযোগ করেন। এ সময় স্থানীয় ব্যবসায়ী, পথচারী ও এলাকাবাসীর সঙ্গে কুশল বিনিময় করে দলের পক্ষে সমর্থন কামনা করেন তিনি। গণসংযোগ কর্মসূচিতে উপস্থিতি ছিলেন সাভার থানা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম হোসাইন ডালিম, কাউন্দিয়া ইউনিয়ন যুবদলের সভাপতি কাউসার আহমেদ সেন্টু, সাভার থানা স্বেচ্ছাসেবক দলের নেতা মো. আল ইসলাম, কাউন্দিয়া ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক এসএম রাশেদ বিদ্যুৎসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।

নেতাকর্মীরা জানান, সাইফুউদ্দিন সাইফুল দীর্ঘদিন ধরে তৃণমূল পর্যায়ে দলের কার্যক্রমে সক্রিয় রয়েছেন। তার নেতৃত্বে এলাকায় বিএনপির সাংগঠনিক কর্মকাণ্ড আরও গতিশীল হবে বলে তারা আশা প্রকাশ করেন এই সময় সাইফুদ্দিন সাইফুল বলেন প্রিয় ঢাকা-১৪ আসনের জনগণ, আসসালামু আলাইকুম। আজ আপনাদের সামনে দাঁড়িয়ে আমি যে আনন্দ ও গর্ব অনুভব করছি, তা ভাষায় প্রকাশ করা কঠিন। আমি সবসময় বিশ্বাস করি—জনগণই হলো শক্তির মূল উৎস, জনগণই হলো পরিবর্তনের কারিগর। আমার রাজনীতি কোনো ব্যক্তিগত স্বার্থে নয়, বরং জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্য। আমি দীর্ঘদিন ধরে সাভার ও আশপাশের তৃণমূলের নেতাকর্মীদের সঙ্গে কাজ করেছি, সুখে-দুঃখে আপনাদের পাশে থেকেছি। আজও সেই অঙ্গীকার নিয়ে আপনাদের সামনে এসেছি।

প্রিয় ভাই ও বোনেরা, ঢাকা-১৪ আসন উন্নয়ন, শিক্ষা, কর্মসংস্থান ও আধুনিক সুযোগ-সুবিধায় পিছিয়ে নেই, তবে সম্ভাবনা অনেক বেশি। যদি আমরা সবাই ঐক্যবদ্ধ হই, তবে এই আসনকে আমরা আদর্শ আসনের রূপ দিতে পারবো আমি প্রতিশ্রুতি দিচ্ছি এই এলাকার রাস্তা, ড্রেনেজ ও অবকাঠামো উন্নয়নে কাজ করবো। শিক্ষা ও স্বাস্থ্যসেবাকে আরও সহজলভ্য করবো। তরুণদের জন্য কর্মসংস্থানের নতুন সুযোগ তৈরি করবো। মাদক, সন্ত্রাস ও অন্যায়ের বিরুদ্ধে কঠোর অবস্থান নেবো। আমার একটাই বিশ্বাস—জনগণের সমর্থনই হচ্ছে আমার সবচেয়ে বড় শক্তি। ভাই ও বোনেরা, আপনাদের ভালোবাসা আর সমর্থন নিয়ে যদি আমি সুযোগ পাই, তাহলে এই ঢাকা-১৪ আসনকে একটি উন্নত, সুশাসিত ও গণতান্ত্রিক আসন হিসেবে গড়ে তুলবো ইনশাআল্লাহ।

Please Share This Post in Your Social Media

বিজ্ঞাপন: ওয়েব ডিজাইন ও ডেভেলপমেন্ট এর জন্য যোগাযোগ করুন: ০১৮২৪৯০৯০১০

নবীনগরে সরকারি খাল ভরাট করে অবৈধ স্থাপনা নির্মাণের অভিযোগ। মোঃ লিটন, উপজেলা প্রতিনিধি। ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের ইব্রাহিমপুর ইউনিয়নের ইব্রাহিমপুর বাঁশবাজার দক্ষিণ ব্রিজ সংলগ্ন পশ্চিম পাশে সরকারি খাল ভরাট করে অবৈধভাবে স্থাপনা নির্মাণের অভিযোগ উঠেছে। ২৬ অক্টোবর সোমবার স্থানীয় এক বিধবা নারী নবীনগর সহকারী কমিশনার (ভূমি) বরাবর এক লিখিত অভিযোগ দায়ের করেন, অভিযোগকারী হলেন ইব্রাহিমপুর বাঁশবাজার দক্ষিণ ব্রিজের পশ্চিমের বাড়ির মৃত হাজী নসু মিয়ার স্ত্রী মোসাম্মৎ পারভিন বেগম, অভিযোগ সূত্রে জানা যায় ইব্রাহিমপুর বাঁশবাজার দক্ষিণ ব্রিজের পশ্চিম পাশে ৩০ ফুট প্রশস্ত পানি নিষ্কাশনের একটি পুরাতন সরকারি খাল কয়েকজন প্রভাবশালী ব্যক্তি বালু দিয়ে ভরাট করে অবৈধভাবে স্থাপনা নির্মাণ করছেন। এ বিষয়ে মুঠোফোনে জানতে চাইলে ইব্রাহিমপুর ইউনিয়ন ভূমি অফিসের কর্মকর্তা মোঃ হেলাল উদ্দিন বলেন অভিযোগ হাতে পেয়েছি অভিযুক্তদের আজকে পর্যন্ত সময় দেওয়া হয়েছে যদি তারা আজকের ভিতর নিজ দায়িত্বে স্থাপনা এবং বালি সরিয়ে না নেন তাহলে আগামী রবিবারের মধ্যে আমরা আইনগত ব্যবস্থা নেব। আরো বিস্তারিত জানতে চাইলে নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় একাধিক ব্যক্তি বলেন এলাকার কয়েকজন প্রভাবশালী ব্যক্তি দিনের পর দিন পানি নিষ্কাশনের সরকারি খালটি ভরাট করে অবৈধ স্থাপনা নির্মাণের ফলে খালের স্বাভাবিক পানি প্রবাহ বন্ধ হয়ে গেছে। খালটি ভরাট ও দখলমুক্ত করে পানিপ্রবাহ স্বাভাবিক রাখার জন্য সংশ্লিষ্ট প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন তাঁরা। স্থানীয়দের অভিযোগ, সরকারি খালের জায়গা ভরাট করে স্থাপনা নির্মাণ করা হলে বর্ষা মৌসুমে পানি নিষ্কাশনে প্রতিবন্ধকতা সৃষ্টি হতে পারে। এতে আশপাশের কৃষিজমি, বসতবাড়ি ও এলাকার পরিবেশ ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে। এ অবস্থায় খালের সীমানা নির্ধারণ করে সরকারি জায়গা উদ্ধারে দ্রুত তদন্ত ও প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন এলাকাবাসী। অভিযোগের সত্যতা যাচাই এবং সরকারি খালের সুরক্ষা নিশ্চিত করতে প্রশাসনের কার্যকর পদক্ষেপ প্রত্যাশা করছেন স্থানীয়রা

১০
বিজ্ঞাপন: ওয়েব ডিজাইন ও ডেভেলপমেন্ট এর জন্য যোগাযোগ করুন: ০১৮২৪৯০৯০১০

ঢাকা-১৪ আসনে গণসংযোগ করেন বিএনপির মনোনয়নপ্রত্যাশী সাইফুউদ্দিন সাইফুল

আপডেট: ০৮:২৩:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ অক্টোবর ২০২৫