০১:০৩ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬

কলাপাড়ায় কৃষক সমাবেশ অনুষ্ঠিত,,,,,দৈনিক বর্তমান কথা

ডেস্ক রিপোর্ট
  • আপডেট: ১২:৪০:৫৪ অপরাহ্ন, বুধবার, ২৪ সেপ্টেম্বর ২০২৫
  • / ৩৮৪

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি:

পটুয়াখালীর কলাপাড়ায় কৃষকদের জৈব চাষাবাদে উৎসাহিত করতে “কৃষক সমাবেশ–২০২৫” অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৪ সেপ্টেম্বর) উপজেলার ৫নং নীলগঞ্জ ইউনিয়ন পরিষদ হলরুমে এ সমাবেশের আয়োজন করে ক্যাফেড (Catholic Agency for Development) ও প্রয়াস (এক্সটেনশন ফেজ) প্রকল্প।
সমাবেশের সভাপতিত্ব করেন কারিতাস প্রয়াস প্রকল্পের কলাপাড়া উপজেলার মাঠকর্মকর্তা মোঃ জামাল হোসেন। প্রধান অতিথি ছিলেন, কলাপাড়া উপজেলা কৃষি কর্মকর্তা, কৃষিবিদ ডক্টর আরাফাত হোসেন। বিশেষ অতিথি ছিলেন, কলাপাড়া উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা ও ৫ নং নীলগঞ্জ ইউনিয়ন পরিষদ প্রশাসক, মোঃ নাহিদ হাসান, উপকূলীয় মানব উন্নয়নের সংস্থা’র নির্বাহী পরিচালক ও বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়ন (বিএমইউজে) পটুয়াখালী জেলা শাখার সভাপতি মোঃ মিজানুর রহমান প্রমুখ।
অনুষ্ঠানে “ভার্মি কম্পোস্ট ব্যবহার, বাজারজাতকরণ ও জৈব চাষাবাদে কৃষকদের উদ্বুদ্ধকরণ” বিষয়ক আলোচনা হয়। বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনজনিত চ্যালেঞ্জ মোকাবিলায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের জৈব সার ব্যবহারে অভ্যস্ত করতে হবে। ভার্মি কম্পোস্ট চাষাবাদের জন্য টেকসই ও পরিবেশবান্ধব উপায় হিসেবে কৃষকদের মাঝে জনপ্রিয় হয়ে উঠছে।

প্রকল্প বাস্তবায়নকারী প্রতিষ্ঠান কারিতাস বরিশাল অঞ্চল জানায়, “Increasing marginalized household participation in climate resilient livelihoods” কার্যক্রমের অংশ হিসেবেই এ সমাবেশ করা হয়েছে। এতে কৃষকদের জন্য ভার্মিকম্পোস্ট মার্কেটিং চ্যানেল গড়ে তোলার দিকেও গুরুত্বারোপ করা হয়।

দিনব্যাপী এ সমাবেশে স্থানীয় কৃষক, জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন কারিতাসের জেএমও মি.অসীম কুমার বিশ্বাস।

Please Share This Post in Your Social Media

বিজ্ঞাপন: ওয়েব ডিজাইন ও ডেভেলপমেন্ট এর জন্য যোগাযোগ করুন: ০১৮২৪৯০৯০১০

নবীনগরে সরকারি খাল ভরাট করে অবৈধ স্থাপনা নির্মাণের অভিযোগ। মোঃ লিটন, উপজেলা প্রতিনিধি। ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের ইব্রাহিমপুর ইউনিয়নের ইব্রাহিমপুর বাঁশবাজার দক্ষিণ ব্রিজ সংলগ্ন পশ্চিম পাশে সরকারি খাল ভরাট করে অবৈধভাবে স্থাপনা নির্মাণের অভিযোগ উঠেছে। ২৬ অক্টোবর সোমবার স্থানীয় এক বিধবা নারী নবীনগর সহকারী কমিশনার (ভূমি) বরাবর এক লিখিত অভিযোগ দায়ের করেন, অভিযোগকারী হলেন ইব্রাহিমপুর বাঁশবাজার দক্ষিণ ব্রিজের পশ্চিমের বাড়ির মৃত হাজী নসু মিয়ার স্ত্রী মোসাম্মৎ পারভিন বেগম, অভিযোগ সূত্রে জানা যায় ইব্রাহিমপুর বাঁশবাজার দক্ষিণ ব্রিজের পশ্চিম পাশে ৩০ ফুট প্রশস্ত পানি নিষ্কাশনের একটি পুরাতন সরকারি খাল কয়েকজন প্রভাবশালী ব্যক্তি বালু দিয়ে ভরাট করে অবৈধভাবে স্থাপনা নির্মাণ করছেন। এ বিষয়ে মুঠোফোনে জানতে চাইলে ইব্রাহিমপুর ইউনিয়ন ভূমি অফিসের কর্মকর্তা মোঃ হেলাল উদ্দিন বলেন অভিযোগ হাতে পেয়েছি অভিযুক্তদের আজকে পর্যন্ত সময় দেওয়া হয়েছে যদি তারা আজকের ভিতর নিজ দায়িত্বে স্থাপনা এবং বালি সরিয়ে না নেন তাহলে আগামী রবিবারের মধ্যে আমরা আইনগত ব্যবস্থা নেব। আরো বিস্তারিত জানতে চাইলে নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় একাধিক ব্যক্তি বলেন এলাকার কয়েকজন প্রভাবশালী ব্যক্তি দিনের পর দিন পানি নিষ্কাশনের সরকারি খালটি ভরাট করে অবৈধ স্থাপনা নির্মাণের ফলে খালের স্বাভাবিক পানি প্রবাহ বন্ধ হয়ে গেছে। খালটি ভরাট ও দখলমুক্ত করে পানিপ্রবাহ স্বাভাবিক রাখার জন্য সংশ্লিষ্ট প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন তাঁরা। স্থানীয়দের অভিযোগ, সরকারি খালের জায়গা ভরাট করে স্থাপনা নির্মাণ করা হলে বর্ষা মৌসুমে পানি নিষ্কাশনে প্রতিবন্ধকতা সৃষ্টি হতে পারে। এতে আশপাশের কৃষিজমি, বসতবাড়ি ও এলাকার পরিবেশ ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে। এ অবস্থায় খালের সীমানা নির্ধারণ করে সরকারি জায়গা উদ্ধারে দ্রুত তদন্ত ও প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন এলাকাবাসী। অভিযোগের সত্যতা যাচাই এবং সরকারি খালের সুরক্ষা নিশ্চিত করতে প্রশাসনের কার্যকর পদক্ষেপ প্রত্যাশা করছেন স্থানীয়রা

১০
বিজ্ঞাপন: ওয়েব ডিজাইন ও ডেভেলপমেন্ট এর জন্য যোগাযোগ করুন: ০১৮২৪৯০৯০১০

কলাপাড়ায় কৃষক সমাবেশ অনুষ্ঠিত,,,,,দৈনিক বর্তমান কথা

আপডেট: ১২:৪০:৫৪ অপরাহ্ন, বুধবার, ২৪ সেপ্টেম্বর ২০২৫