১২:৩১ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬

মির্জাগঞ্জে নয় মাসের নাতি কে নিয়ে বিপাকে বৃদ্ধা ভানু বেগম,,,,,দৈনিক বর্তমান কথা

ডেস্ক রিপোর্ট
  • আপডেট: ০৭:০৬:২৪ অপরাহ্ন, শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫
  • / ৪৩৫

মাসুম বিল্লাহ, মির্জাগঞ্জ: পটুয়াখালীর মির্জাগঞ্জে ভানু বেগম (৭০) নামে এক বৃদ্ধা নয় মাসের নাতনিপটুয়াখালীর মির্জাগঞ্জ ৯ মাসের নাতি আরিয়ান হাসানকে নিয়ে বিপাকে রয়েছেন। উপজেলার কাকড়াবুনিয়া ইউনিয়নের দক্ষিণ কাকড়াবুনিয়া গ্রামের মৃত মো: শাজাহান সরদারের স্ত্রী তিনি।

জানা যায়,তিন বছর পূর্বে গাজীপুরের হোতাপাড়া ভবানীপুরের মোঃ জাকির শেখের ছেলে মোঃ জায়েদুল শেখ এর সাথে ভানু বেগমের কন্যা আমেনা আক্তারের বিবাহ হয়। বিবাহের পরে তাঁদের দাম্পত্য জীবন বেশ সুখেই কাটছিল। বছর দুই গড়াতেই তাদের ঘর আলোকিত করে জন্ম নেয় এক পুত্রসন্তানের। নাম রাখেন আরিয়ান হাসান। যার বর্তমান বয়স ৯ মাস। কিন্তু ভাগ্যের বিড়ম্বনায় পড়তে হয় আমেনা আক্তারকে। হয়তোবা শিশু সন্তানটি কাল হয়ে দাঁড়ায় অথবা জায়েদুলের নতুন লালসা উঁকি মারে সংসারে‌। গোপনে আরেকটি নারীকে বিবাহ করে জায়েদুল শেখ। কৌশলে সন্তান সহ স্ত্রী আমেনা আক্তারকে কাকড়াবুনিয়ায় ভানু বেগমের কাছে রেখে যায়। অভাবের সংসার। তিন মানব প্রাণির ক্ষুধা নিবারণতো করতে হবে। অবশেষে পেটের দায়ে আমেনা আক্তার পাড়ি জমায় সুদূর রাজধানী শহর ঢাকায়। অপারেটরের সহযোগী হিসেবে কাজ নেয় পোশাক কারখানায়। আরিয়ানকে রেখে যায় নানির কাছে। বৃদ্ধা ভানু বেগম ছাড়া আরিয়ানের আর কেউ রইলোনা। সেই থেকে নয় মাসের নাতি কে বুকে আগলে রাখা।

ভানু বেগম জানান,মুই বিভিন্ন জাগায় হাত পাইত্তা খাই। সরকারি ঘরে থাহি। মোর স্বামী মইররা গেছে। মোর কোনো পোলা নাই। খয়রাত করে খাইলেও মুই কোনো সরকারি ভাতা পাইনা,হ্যা পায় ধনীরা।
এভাবে ভানু বেগম কেঁদে কেঁদে আক্ষেপ করে জানান, তাঁর নামে বিধবা ভাতা, বয়স্ক ভাতা বা কোনো চালের নাম নাই।”মুই এহোন কী খাওয়ামু মোর কইলজার টুকরাডারে।”

ভানু বেগম জানান, তিনি নয় মাসের শিশুটিকে নিয়ে চরম বিপাকে আছেন। তাঁর কন্যা আমেনা আক্তার হেল্পারের কাজ করেন। যে বেতন পান নিজে চলতে পারেননা। আরিয়ান বর্তমানে খুব অসুস্থ। ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার মত টাকাও তাঁর কাছে নাই। এই বৃদ্ধ বয়সে মানুষের দ্বারে দ্বারে যেতে অনেক কষ্ট হয়।

মির্জাগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ তরিকুল ইসলাম জানান, সমাজসেবা অধিদপ্তরের মাধ্যমে ভানু বেগমকে পুনর্বাসনের উদ্যোগ নেওয়া হবে। এ বিষয়ে যেন, তিনি একটি আবেদন করেন‌।

Please Share This Post in Your Social Media

বিজ্ঞাপন: ওয়েব ডিজাইন ও ডেভেলপমেন্ট এর জন্য যোগাযোগ করুন: ০১৮২৪৯০৯০১০

নবীনগরে সরকারি খাল ভরাট করে অবৈধ স্থাপনা নির্মাণের অভিযোগ। মোঃ লিটন, উপজেলা প্রতিনিধি। ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের ইব্রাহিমপুর ইউনিয়নের ইব্রাহিমপুর বাঁশবাজার দক্ষিণ ব্রিজ সংলগ্ন পশ্চিম পাশে সরকারি খাল ভরাট করে অবৈধভাবে স্থাপনা নির্মাণের অভিযোগ উঠেছে। ২৬ অক্টোবর সোমবার স্থানীয় এক বিধবা নারী নবীনগর সহকারী কমিশনার (ভূমি) বরাবর এক লিখিত অভিযোগ দায়ের করেন, অভিযোগকারী হলেন ইব্রাহিমপুর বাঁশবাজার দক্ষিণ ব্রিজের পশ্চিমের বাড়ির মৃত হাজী নসু মিয়ার স্ত্রী মোসাম্মৎ পারভিন বেগম, অভিযোগ সূত্রে জানা যায় ইব্রাহিমপুর বাঁশবাজার দক্ষিণ ব্রিজের পশ্চিম পাশে ৩০ ফুট প্রশস্ত পানি নিষ্কাশনের একটি পুরাতন সরকারি খাল কয়েকজন প্রভাবশালী ব্যক্তি বালু দিয়ে ভরাট করে অবৈধভাবে স্থাপনা নির্মাণ করছেন। এ বিষয়ে মুঠোফোনে জানতে চাইলে ইব্রাহিমপুর ইউনিয়ন ভূমি অফিসের কর্মকর্তা মোঃ হেলাল উদ্দিন বলেন অভিযোগ হাতে পেয়েছি অভিযুক্তদের আজকে পর্যন্ত সময় দেওয়া হয়েছে যদি তারা আজকের ভিতর নিজ দায়িত্বে স্থাপনা এবং বালি সরিয়ে না নেন তাহলে আগামী রবিবারের মধ্যে আমরা আইনগত ব্যবস্থা নেব। আরো বিস্তারিত জানতে চাইলে নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় একাধিক ব্যক্তি বলেন এলাকার কয়েকজন প্রভাবশালী ব্যক্তি দিনের পর দিন পানি নিষ্কাশনের সরকারি খালটি ভরাট করে অবৈধ স্থাপনা নির্মাণের ফলে খালের স্বাভাবিক পানি প্রবাহ বন্ধ হয়ে গেছে। খালটি ভরাট ও দখলমুক্ত করে পানিপ্রবাহ স্বাভাবিক রাখার জন্য সংশ্লিষ্ট প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন তাঁরা। স্থানীয়দের অভিযোগ, সরকারি খালের জায়গা ভরাট করে স্থাপনা নির্মাণ করা হলে বর্ষা মৌসুমে পানি নিষ্কাশনে প্রতিবন্ধকতা সৃষ্টি হতে পারে। এতে আশপাশের কৃষিজমি, বসতবাড়ি ও এলাকার পরিবেশ ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে। এ অবস্থায় খালের সীমানা নির্ধারণ করে সরকারি জায়গা উদ্ধারে দ্রুত তদন্ত ও প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন এলাকাবাসী। অভিযোগের সত্যতা যাচাই এবং সরকারি খালের সুরক্ষা নিশ্চিত করতে প্রশাসনের কার্যকর পদক্ষেপ প্রত্যাশা করছেন স্থানীয়রা

১০
বিজ্ঞাপন: ওয়েব ডিজাইন ও ডেভেলপমেন্ট এর জন্য যোগাযোগ করুন: ০১৮২৪৯০৯০১০

মির্জাগঞ্জে নয় মাসের নাতি কে নিয়ে বিপাকে বৃদ্ধা ভানু বেগম,,,,,দৈনিক বর্তমান কথা

আপডেট: ০৭:০৬:২৪ অপরাহ্ন, শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫