১২:১৬ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬

সাভারে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

Multimedia News Desk
  • আপডেট: ১০:২৮:৪৩ অপরাহ্ন, বুধবার, ৩ সেপ্টেম্বর ২০২৫
  • / ৪৪৮

মোঃ বাহারুল ইসলাম

সাভারের তারাপুর ঈদগাহ মাঠে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বুধবার বিকেল ৪টায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
স্থানীয় নেতাকর্মীদের উপস্থিতিতে আয়োজিত এ সভায় দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি, গণতন্ত্র পুনরুদ্ধার, জনগণের অধিকার প্রতিষ্ঠা এবং দলের ভবিষ্যৎ কর্মপন্থা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

সভায় সভাপতিত্ব করেন ঢাকা জেলা বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি ও সাভার পৌর বিএনপির সভাপতি খন্দকার শাহ্ মাইনুল হোসেন বিল্টু।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাভার উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি আলহাজ্ব জামাল উদ্দিন সরকার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাভার উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব কফিল উদ্দিন, সাভার থানা বিএনপি’র সভাপতি সাইফউদ্দিন সাইফুল, আশুলিয়া থানা বিএনপি’র সাধারণ সম্পাদক আব্দুল গফুর মিয়া, ঢাকা জেলা বিএনপি’র সাবেক সাংগঠনিক সম্পাদক রাশেদুল আহসান রাশেদ, আশুলিয়া থানা বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি বাছেদ দেওয়ান, সাভার থানা বিএনপি’র যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম হোসেন ডালিম এবং সাভার থানা বিএনপি’র সাবেক যুগ্ম আহ্বায়ক মোঃ আনোয়ার হোসেন।

এছাড়াও বক্তব্য রাখেন সাভার পৌর বিএনপি’র সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী মোল্লা,এছাড়াও উপস্থিত ছিলেন পৌর ১ নং ওয়ার্ড বিএনপি’র সভাপতি আশেক আলী মোল্লা পৌর ৯ নং ওয়ার্ড বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি ইব্রাহিম হোসেন বাহাদুর, পৌর ৯ নং ওয়ার্ড বিএনপি’র সাংগঠনিক সম্পাদক মোঃ জামাল সাভার পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মোঃ সুমন মিয়া সহ আরো উপস্থিত ছিলেন সরদার মোহাম্মদ মাসুদ হাসান খোকন সহ অনেকেই ।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, “বাংলাদেশ জাতীয়তাবাদী দল জনগণের অধিকার আদায়ে সবসময় অগ্রণী ভূমিকা পালন করেছে। আজকের এই দুঃসময়েও বিএনপি গণতন্ত্র পুনরুদ্ধার এবং সাধারণ মানুষের ভোটাধিকারের আন্দোলনে আপসহীনভাবে সংগ্রাম চালিয়ে যাচ্ছে।”

বিশেষ অতিথিদের বক্তব্যে নেতারা দলকে সুসংগঠিত ও ঐক্যবদ্ধ রাখার ওপর গুরুত্বারোপ করেন। তারা বলেন, তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের ভূমিকা বিএনপিকে আগামী দিনের আন্দোলনে সফল করে তুলবে।

সভাপতির বক্তব্যে খন্দকার শাহ মাইনুল হোসেন বিল্টু বলেন, “এই আলোচনা সভার মধ্য দিয়ে আমরা নতুন উদ্দীপনা নিয়ে সামনে এগিয়ে যেতে চাই। সাভারসহ সারাদেশের নেতাকর্মীরা আজ ঐক্যবদ্ধ। আমরা বিশ্বাস করি, বিএনপির আন্দোলনই দেশের মানুষের গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে আনবে।”

বক্তারা আরও বলেন, বর্তমান সরকার দেশের গণতান্ত্রিক ব্যবস্থা ধ্বংস করে দিয়েছে। মানুষের ভোটাধিকার হরণ, বাকস্বাধীনতা সীমিতকরণ এবং ব্যাপক দুর্নীতির মাধ্যমে দেশকে গভীর সংকটে ঠেলে দেওয়া হয়েছে। এ পরিস্থিতি থেকে উত্তরণে জাতীয়তাবাদী দল জনগণকে সঙ্গে নিয়েই অগ্রসর হবে।

সাভার পৌর বিএনপি ও সাভার থানা বিএনপি আয়োজিত এ সভায় শতাধিক নেতাকর্মী অংশগ্রহণ করেন এবং গণতন্ত্র ও জনগণের অধিকার আদায়ের লড়াই অব্যাহত রাখার অঙ্গীকার ব্যক্ত করেন।

Please Share This Post in Your Social Media

বিজ্ঞাপন: ওয়েব ডিজাইন ও ডেভেলপমেন্ট এর জন্য যোগাযোগ করুন: ০১৮২৪৯০৯০১০

নবীনগরে সরকারি খাল ভরাট করে অবৈধ স্থাপনা নির্মাণের অভিযোগ। মোঃ লিটন, উপজেলা প্রতিনিধি। ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের ইব্রাহিমপুর ইউনিয়নের ইব্রাহিমপুর বাঁশবাজার দক্ষিণ ব্রিজ সংলগ্ন পশ্চিম পাশে সরকারি খাল ভরাট করে অবৈধভাবে স্থাপনা নির্মাণের অভিযোগ উঠেছে। ২৬ অক্টোবর সোমবার স্থানীয় এক বিধবা নারী নবীনগর সহকারী কমিশনার (ভূমি) বরাবর এক লিখিত অভিযোগ দায়ের করেন, অভিযোগকারী হলেন ইব্রাহিমপুর বাঁশবাজার দক্ষিণ ব্রিজের পশ্চিমের বাড়ির মৃত হাজী নসু মিয়ার স্ত্রী মোসাম্মৎ পারভিন বেগম, অভিযোগ সূত্রে জানা যায় ইব্রাহিমপুর বাঁশবাজার দক্ষিণ ব্রিজের পশ্চিম পাশে ৩০ ফুট প্রশস্ত পানি নিষ্কাশনের একটি পুরাতন সরকারি খাল কয়েকজন প্রভাবশালী ব্যক্তি বালু দিয়ে ভরাট করে অবৈধভাবে স্থাপনা নির্মাণ করছেন। এ বিষয়ে মুঠোফোনে জানতে চাইলে ইব্রাহিমপুর ইউনিয়ন ভূমি অফিসের কর্মকর্তা মোঃ হেলাল উদ্দিন বলেন অভিযোগ হাতে পেয়েছি অভিযুক্তদের আজকে পর্যন্ত সময় দেওয়া হয়েছে যদি তারা আজকের ভিতর নিজ দায়িত্বে স্থাপনা এবং বালি সরিয়ে না নেন তাহলে আগামী রবিবারের মধ্যে আমরা আইনগত ব্যবস্থা নেব। আরো বিস্তারিত জানতে চাইলে নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় একাধিক ব্যক্তি বলেন এলাকার কয়েকজন প্রভাবশালী ব্যক্তি দিনের পর দিন পানি নিষ্কাশনের সরকারি খালটি ভরাট করে অবৈধ স্থাপনা নির্মাণের ফলে খালের স্বাভাবিক পানি প্রবাহ বন্ধ হয়ে গেছে। খালটি ভরাট ও দখলমুক্ত করে পানিপ্রবাহ স্বাভাবিক রাখার জন্য সংশ্লিষ্ট প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন তাঁরা। স্থানীয়দের অভিযোগ, সরকারি খালের জায়গা ভরাট করে স্থাপনা নির্মাণ করা হলে বর্ষা মৌসুমে পানি নিষ্কাশনে প্রতিবন্ধকতা সৃষ্টি হতে পারে। এতে আশপাশের কৃষিজমি, বসতবাড়ি ও এলাকার পরিবেশ ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে। এ অবস্থায় খালের সীমানা নির্ধারণ করে সরকারি জায়গা উদ্ধারে দ্রুত তদন্ত ও প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন এলাকাবাসী। অভিযোগের সত্যতা যাচাই এবং সরকারি খালের সুরক্ষা নিশ্চিত করতে প্রশাসনের কার্যকর পদক্ষেপ প্রত্যাশা করছেন স্থানীয়রা

১০
বিজ্ঞাপন: ওয়েব ডিজাইন ও ডেভেলপমেন্ট এর জন্য যোগাযোগ করুন: ০১৮২৪৯০৯০১০

সাভারে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

আপডেট: ১০:২৮:৪৩ অপরাহ্ন, বুধবার, ৩ সেপ্টেম্বর ২০২৫