০৩:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬

সিন্দুকছড়িতে মাসিক মতবিনিময় সভা অনুষ্ঠিত

Multimedia News Desk
  • আপডেট: ০৬:০২:০৩ অপরাহ্ন, রবিবার, ২৪ অগাস্ট ২০২৫
  • / ৪৪৬

নিজস্ব প্রতিবেদকঃ

আজ রবিবার (২৪ আগস্ট ২০২৫) সকাল ১১টা ৪০ মিনিট থেকে দুপুর ১২টা ৪০ মিনিট পর্যন্ত সিন্দুকছড়ি জোন সদরের মাল্টিপারপাস শেডে মাসিক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভার সভাপতিত্ব করেন ২০ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি সিন্দুকছড়ি জোন কমান্ডার লে. কর্নেল ইসমাইল সামস আজিজি, পিএসসি, জি।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের সদস্য এডভোকেট মঞ্জিলা। আরও উপস্থিত ছিলেন মানিকছড়ি উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মোঃ তহিদুল ইসলাম রুবেল, গুইমারা উপজেলা বিএনপির সভাপতি মোঃ সাইফুল ইসলাম সোহাগ, গুইমারা উপজেলা ইসলামিক আন্দোলনের সভাপতি জনাব মাগফার, গিরিমৈত্রী ডিগ্রী কলেজ মানিকছড়ির প্রিন্সিপাল মোঃ সাহা আলম, মানিকছড়ি প্রেসক্লাবের সাংবাদিক মোঃ মুক্তাদির হোসেন, মানিকছড়ি থানার এসআই মোঃ আজিম, গুইমারা থানার এসআই উত্তম কুমার, গচ্ছাবিল আনসার ব্যাটালিয়নের অধিনায়ক মোঃ কামরুল হাসান, বন বিভাগের প্রতিনিধিসহ স্থানীয় জনপ্রতিনিধি, হেডম্যান-কারবারি, সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা, বাজার কমিটি এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ।

সভায় বক্তারা পাহাড়ে পাহাড়ি-বাঙালি শান্তি ও সম্প্রীতি বজায় রাখতে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। সম্প্রতি এলাকায় অপহরণের প্রবণতা বেড়ে যাওয়ায় এ ব্যাপারে সবাইকে সজাগ থেকে সেনাবাহিনীকে তথ্য দিয়ে সহযোগিতা করার আহ্বান জানানো হয়।

সভায় আরও বলা হয়, সেনাবাহিনী কোনো রাজনৈতিক দলের নয়—যে অপরাধ করবে তাকে আইনের আওতায় আনা হবে। এছাড়া কোনো এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ড না ঘটে, সেজন্য সবাইকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়।

এ সময় সামাজিক যোগাযোগমাধ্যমে সেনাবাহিনীকে জড়িয়ে গুজব ছড়ানো হচ্ছে বলে উল্লেখ করা হয়। এ ব্যাপারে সবাইকে সচেতন থেকে গুজবের বিরুদ্ধে সোচ্চার হওয়ার পরামর্শ দেন বক্তারা।

Please Share This Post in Your Social Media

বিজ্ঞাপন: ওয়েব ডিজাইন ও ডেভেলপমেন্ট এর জন্য যোগাযোগ করুন: ০১৮২৪৯০৯০১০

নবীনগরে সরকারি খাল ভরাট করে অবৈধ স্থাপনা নির্মাণের অভিযোগ। মোঃ লিটন, উপজেলা প্রতিনিধি। ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের ইব্রাহিমপুর ইউনিয়নের ইব্রাহিমপুর বাঁশবাজার দক্ষিণ ব্রিজ সংলগ্ন পশ্চিম পাশে সরকারি খাল ভরাট করে অবৈধভাবে স্থাপনা নির্মাণের অভিযোগ উঠেছে। ২৬ অক্টোবর সোমবার স্থানীয় এক বিধবা নারী নবীনগর সহকারী কমিশনার (ভূমি) বরাবর এক লিখিত অভিযোগ দায়ের করেন, অভিযোগকারী হলেন ইব্রাহিমপুর বাঁশবাজার দক্ষিণ ব্রিজের পশ্চিমের বাড়ির মৃত হাজী নসু মিয়ার স্ত্রী মোসাম্মৎ পারভিন বেগম, অভিযোগ সূত্রে জানা যায় ইব্রাহিমপুর বাঁশবাজার দক্ষিণ ব্রিজের পশ্চিম পাশে ৩০ ফুট প্রশস্ত পানি নিষ্কাশনের একটি পুরাতন সরকারি খাল কয়েকজন প্রভাবশালী ব্যক্তি বালু দিয়ে ভরাট করে অবৈধভাবে স্থাপনা নির্মাণ করছেন। এ বিষয়ে মুঠোফোনে জানতে চাইলে ইব্রাহিমপুর ইউনিয়ন ভূমি অফিসের কর্মকর্তা মোঃ হেলাল উদ্দিন বলেন অভিযোগ হাতে পেয়েছি অভিযুক্তদের আজকে পর্যন্ত সময় দেওয়া হয়েছে যদি তারা আজকের ভিতর নিজ দায়িত্বে স্থাপনা এবং বালি সরিয়ে না নেন তাহলে আগামী রবিবারের মধ্যে আমরা আইনগত ব্যবস্থা নেব। আরো বিস্তারিত জানতে চাইলে নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় একাধিক ব্যক্তি বলেন এলাকার কয়েকজন প্রভাবশালী ব্যক্তি দিনের পর দিন পানি নিষ্কাশনের সরকারি খালটি ভরাট করে অবৈধ স্থাপনা নির্মাণের ফলে খালের স্বাভাবিক পানি প্রবাহ বন্ধ হয়ে গেছে। খালটি ভরাট ও দখলমুক্ত করে পানিপ্রবাহ স্বাভাবিক রাখার জন্য সংশ্লিষ্ট প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন তাঁরা। স্থানীয়দের অভিযোগ, সরকারি খালের জায়গা ভরাট করে স্থাপনা নির্মাণ করা হলে বর্ষা মৌসুমে পানি নিষ্কাশনে প্রতিবন্ধকতা সৃষ্টি হতে পারে। এতে আশপাশের কৃষিজমি, বসতবাড়ি ও এলাকার পরিবেশ ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে। এ অবস্থায় খালের সীমানা নির্ধারণ করে সরকারি জায়গা উদ্ধারে দ্রুত তদন্ত ও প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন এলাকাবাসী। অভিযোগের সত্যতা যাচাই এবং সরকারি খালের সুরক্ষা নিশ্চিত করতে প্রশাসনের কার্যকর পদক্ষেপ প্রত্যাশা করছেন স্থানীয়রা

১০
বিজ্ঞাপন: ওয়েব ডিজাইন ও ডেভেলপমেন্ট এর জন্য যোগাযোগ করুন: ০১৮২৪৯০৯০১০

সিন্দুকছড়িতে মাসিক মতবিনিময় সভা অনুষ্ঠিত

আপডেট: ০৬:০২:০৩ অপরাহ্ন, রবিবার, ২৪ অগাস্ট ২০২৫