০২:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬

রাঙ্গামাটি পার্বত্য জেলায় হিল সার্ভিস সংগঠন এর বর্ষপূর্তিতে ট্যুরিস্ট পুলিশ, রাঙ্গামাটি রিজিয়ন

Multimedia News Desk
  • আপডেট: ১১:৫৪:১৩ অপরাহ্ন, বুধবার, ১৩ অগাস্ট ২০২৫
  • / ৪০৩

অদ্য ১৩/০৮/২৫ খ্রি. রাঙ্গামাটি জেলা শিল্পকলা একাডেমিতে স্বেচ্ছাসেবী, ট্যুরিজম, উদ্যোক্তা, যুব সংগঠন ‘হিল সার্ভিস’ এর ৬ষ্ঠ বর্ষপূর্তিতে আলোচনা সভা অনুষ্ঠিত হয় ‘হিল সার্ভিস’ সংগঠন এর সভাপতি মিনারা বেগম সভাপতিত্বে
অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ট্যুরিস্ট পুলিশ রাঙ্গামাটি রিজিয়ন এর পুলিশ সুপার জনাব নিহাদ আদনান তাইয়ান। এছাড়াও সভায় জেলা প্রশাসন কর্মকর্তা , জেলা পুলিশ, জেলা পরিষদ, প্রেসক্লাব ও হিল সার্ভিস এর সম্মানিত প্রতিনিধিবৃন্দ ছাড়াও বিভিন্ন শ্রেণি-পেশার জনগণ উপস্থিত ছিলেন। সভায় ট্যুরিস্ট পুলিশের পুলিশ সুপার ট্যুরিস্ট পুলিশের বিবিধ কার্যক্রম ছাড়াও রাঙ্গামাটি পার্বত্য জেলার ট্যুরিজম সেক্টরের অপার সম্ভাবনা, সুযোগ ও সীমাবদ্ধতা সহ নানাবিধ দিক তুলে ধরেন। আলোচনা সভায় অতিথিদের ক্রেস্ট দিয়ে সম্মাননা প্রদান করা হয় এবং পরবর্তীতে আয়োজিত চিত্রাঙ্কন প্রতিযোগিতায় পুরস্কার প্রদান, কেক কাটা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। ট্যুরিস্ট পুলিশ রাঙ্গামাটি জোনের সদস্যগণও আয়োজিত এ সভায় উপস্থিত ছিল।

Please Share This Post in Your Social Media

বিজ্ঞাপন: ওয়েব ডিজাইন ও ডেভেলপমেন্ট এর জন্য যোগাযোগ করুন: ০১৮২৪৯০৯০১০

নবীনগরে সরকারি খাল ভরাট করে অবৈধ স্থাপনা নির্মাণের অভিযোগ। মোঃ লিটন, উপজেলা প্রতিনিধি। ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের ইব্রাহিমপুর ইউনিয়নের ইব্রাহিমপুর বাঁশবাজার দক্ষিণ ব্রিজ সংলগ্ন পশ্চিম পাশে সরকারি খাল ভরাট করে অবৈধভাবে স্থাপনা নির্মাণের অভিযোগ উঠেছে। ২৬ অক্টোবর সোমবার স্থানীয় এক বিধবা নারী নবীনগর সহকারী কমিশনার (ভূমি) বরাবর এক লিখিত অভিযোগ দায়ের করেন, অভিযোগকারী হলেন ইব্রাহিমপুর বাঁশবাজার দক্ষিণ ব্রিজের পশ্চিমের বাড়ির মৃত হাজী নসু মিয়ার স্ত্রী মোসাম্মৎ পারভিন বেগম, অভিযোগ সূত্রে জানা যায় ইব্রাহিমপুর বাঁশবাজার দক্ষিণ ব্রিজের পশ্চিম পাশে ৩০ ফুট প্রশস্ত পানি নিষ্কাশনের একটি পুরাতন সরকারি খাল কয়েকজন প্রভাবশালী ব্যক্তি বালু দিয়ে ভরাট করে অবৈধভাবে স্থাপনা নির্মাণ করছেন। এ বিষয়ে মুঠোফোনে জানতে চাইলে ইব্রাহিমপুর ইউনিয়ন ভূমি অফিসের কর্মকর্তা মোঃ হেলাল উদ্দিন বলেন অভিযোগ হাতে পেয়েছি অভিযুক্তদের আজকে পর্যন্ত সময় দেওয়া হয়েছে যদি তারা আজকের ভিতর নিজ দায়িত্বে স্থাপনা এবং বালি সরিয়ে না নেন তাহলে আগামী রবিবারের মধ্যে আমরা আইনগত ব্যবস্থা নেব। আরো বিস্তারিত জানতে চাইলে নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় একাধিক ব্যক্তি বলেন এলাকার কয়েকজন প্রভাবশালী ব্যক্তি দিনের পর দিন পানি নিষ্কাশনের সরকারি খালটি ভরাট করে অবৈধ স্থাপনা নির্মাণের ফলে খালের স্বাভাবিক পানি প্রবাহ বন্ধ হয়ে গেছে। খালটি ভরাট ও দখলমুক্ত করে পানিপ্রবাহ স্বাভাবিক রাখার জন্য সংশ্লিষ্ট প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন তাঁরা। স্থানীয়দের অভিযোগ, সরকারি খালের জায়গা ভরাট করে স্থাপনা নির্মাণ করা হলে বর্ষা মৌসুমে পানি নিষ্কাশনে প্রতিবন্ধকতা সৃষ্টি হতে পারে। এতে আশপাশের কৃষিজমি, বসতবাড়ি ও এলাকার পরিবেশ ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে। এ অবস্থায় খালের সীমানা নির্ধারণ করে সরকারি জায়গা উদ্ধারে দ্রুত তদন্ত ও প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন এলাকাবাসী। অভিযোগের সত্যতা যাচাই এবং সরকারি খালের সুরক্ষা নিশ্চিত করতে প্রশাসনের কার্যকর পদক্ষেপ প্রত্যাশা করছেন স্থানীয়রা

১০
বিজ্ঞাপন: ওয়েব ডিজাইন ও ডেভেলপমেন্ট এর জন্য যোগাযোগ করুন: ০১৮২৪৯০৯০১০

রাঙ্গামাটি পার্বত্য জেলায় হিল সার্ভিস সংগঠন এর বর্ষপূর্তিতে ট্যুরিস্ট পুলিশ, রাঙ্গামাটি রিজিয়ন

আপডেট: ১১:৫৪:১৩ অপরাহ্ন, বুধবার, ১৩ অগাস্ট ২০২৫