০৩:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬

গুইমারায় গোপন সংবাদের ভিত্তিতে ইউপিডিএফ মুল দলের কালেক্টর অস্ত্র ও কার্তুজসহ আটক

Multimedia News Desk
  • আপডেট: ০৩:১৫:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ অগাস্ট ২০২৫
  • / ৩৬৬

মোঃ মাসুদুল হক :

গতকাল সোমবার রাত আনুমানিক ১১টার সময় ২০ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারির সিন্দুকছড়ি জোন সদর থেকে ওয়াহ্ অফিসার (ডিএমটি) আব্দুল লতিফের নেতৃত্বে সেনাবাহিনীর একটি চৌকস দল গুইমারা উপজেলার বরইতলী এলাকায় রাত্রিকালীন টহল পরিচালনা করছিল। গোপন সংবাদের ভিত্তিতে তারা অবৈধ কাঠের গাড়ীতে চাঁদা আদায় করতে আসা ইউপিডিএফ মুল দলের একজন কালেক্টরকে অস্ত্র ও কার্তুজসহ আটক করে।

আটককৃতের নাম কলইপা ত্রিপুরা (৩৫), পিতা দয়া ভোষন ত্রিপুরা, মাতা সাবেত্রী ত্রিপুরা, গ্রামের ঠিকানা বরইতলী, গুইমারা থানা, খাগড়াছড়ি জেলা। তার কাছ থেকে একটি দেশি লং গান (এলজি), একটি কার্তুজ এবং একটি বাটন ফোন উদ্ধার করা হয়।

অস্ত্রসহ আটককৃতকে পরবর্তীতে গুইমারা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। এই ঘটনায় তার বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম শুরু হয়েছে।

পার্বত্য অঞ্চলে শান্তি ও শৃঙ্খলা রক্ষায় সন্ত্রাসী কার্যক্রম, নিরীহ পাহাড়ি ও বাঙ্গালীদের কাছ থেকে অবৈধ চাঁদা আদায় এবং শান্তি বিনষ্টকারী সশস্ত্র গোষ্ঠীর বিরুদ্ধে বাংলাদেশ সেনাবাহিনীর অভিযান অব্যাহত রয়েছে।

Please Share This Post in Your Social Media

বিজ্ঞাপন: ওয়েব ডিজাইন ও ডেভেলপমেন্ট এর জন্য যোগাযোগ করুন: ০১৮২৪৯০৯০১০

নবীনগরে সরকারি খাল ভরাট করে অবৈধ স্থাপনা নির্মাণের অভিযোগ। মোঃ লিটন, উপজেলা প্রতিনিধি। ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের ইব্রাহিমপুর ইউনিয়নের ইব্রাহিমপুর বাঁশবাজার দক্ষিণ ব্রিজ সংলগ্ন পশ্চিম পাশে সরকারি খাল ভরাট করে অবৈধভাবে স্থাপনা নির্মাণের অভিযোগ উঠেছে। ২৬ অক্টোবর সোমবার স্থানীয় এক বিধবা নারী নবীনগর সহকারী কমিশনার (ভূমি) বরাবর এক লিখিত অভিযোগ দায়ের করেন, অভিযোগকারী হলেন ইব্রাহিমপুর বাঁশবাজার দক্ষিণ ব্রিজের পশ্চিমের বাড়ির মৃত হাজী নসু মিয়ার স্ত্রী মোসাম্মৎ পারভিন বেগম, অভিযোগ সূত্রে জানা যায় ইব্রাহিমপুর বাঁশবাজার দক্ষিণ ব্রিজের পশ্চিম পাশে ৩০ ফুট প্রশস্ত পানি নিষ্কাশনের একটি পুরাতন সরকারি খাল কয়েকজন প্রভাবশালী ব্যক্তি বালু দিয়ে ভরাট করে অবৈধভাবে স্থাপনা নির্মাণ করছেন। এ বিষয়ে মুঠোফোনে জানতে চাইলে ইব্রাহিমপুর ইউনিয়ন ভূমি অফিসের কর্মকর্তা মোঃ হেলাল উদ্দিন বলেন অভিযোগ হাতে পেয়েছি অভিযুক্তদের আজকে পর্যন্ত সময় দেওয়া হয়েছে যদি তারা আজকের ভিতর নিজ দায়িত্বে স্থাপনা এবং বালি সরিয়ে না নেন তাহলে আগামী রবিবারের মধ্যে আমরা আইনগত ব্যবস্থা নেব। আরো বিস্তারিত জানতে চাইলে নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় একাধিক ব্যক্তি বলেন এলাকার কয়েকজন প্রভাবশালী ব্যক্তি দিনের পর দিন পানি নিষ্কাশনের সরকারি খালটি ভরাট করে অবৈধ স্থাপনা নির্মাণের ফলে খালের স্বাভাবিক পানি প্রবাহ বন্ধ হয়ে গেছে। খালটি ভরাট ও দখলমুক্ত করে পানিপ্রবাহ স্বাভাবিক রাখার জন্য সংশ্লিষ্ট প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন তাঁরা। স্থানীয়দের অভিযোগ, সরকারি খালের জায়গা ভরাট করে স্থাপনা নির্মাণ করা হলে বর্ষা মৌসুমে পানি নিষ্কাশনে প্রতিবন্ধকতা সৃষ্টি হতে পারে। এতে আশপাশের কৃষিজমি, বসতবাড়ি ও এলাকার পরিবেশ ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে। এ অবস্থায় খালের সীমানা নির্ধারণ করে সরকারি জায়গা উদ্ধারে দ্রুত তদন্ত ও প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন এলাকাবাসী। অভিযোগের সত্যতা যাচাই এবং সরকারি খালের সুরক্ষা নিশ্চিত করতে প্রশাসনের কার্যকর পদক্ষেপ প্রত্যাশা করছেন স্থানীয়রা

১০
বিজ্ঞাপন: ওয়েব ডিজাইন ও ডেভেলপমেন্ট এর জন্য যোগাযোগ করুন: ০১৮২৪৯০৯০১০

গুইমারায় গোপন সংবাদের ভিত্তিতে ইউপিডিএফ মুল দলের কালেক্টর অস্ত্র ও কার্তুজসহ আটক

আপডেট: ০৩:১৫:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ অগাস্ট ২০২৫