০৩:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬

দুর্ঘটনায় জীবন থমকে যাওয়া সুমনের পাশে এনসিপি খাগড়াছড়ি

Multimedia News Desk
  • আপডেট: ০৯:১৭:৩৩ অপরাহ্ন, সোমবার, ১১ অগাস্ট ২০২৫
  • / ৪৮০

খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গা উপজেলার শান্তিপুরের বাসিন্দা সুমন পাঁচ মাস আগে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় হাত, মাথা ও পায়ে গুরুতর আঘাতপ্রাপ্ত হয়ে দীর্ঘদিন ধরে শয্যাশায়ী। তিন সদস্যের পরিবারে উপার্জনের কেউ না থাকায় তিনি চরম কষ্টের মধ্যে দিন কাটাচ্ছেন।

মানবিক সহায়তার অংশ হিসেবে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) খাগড়াছড়ি জেলা শাখার পক্ষ থেকে কেন্দ্রীয় সংগঠক (দক্ষিণাঞ্চল) অ্যাডভোকেট মনজিলা সুলতানা ঝুমা এবং জেলা সংগঠকবৃন্দ বিপ্লব ত্রিপুরা, শাহ নেওয়াজ, সুবোধ চাকমা, রবিউল জিহাদ, নিরোপন চাকমা প্রমুখের উপস্থিতিতে সুমনের পরিবারের জন্য ১৫ দিনের বাজার ও আর্থিক অনুদান প্রদান করা হয়। এই সহায়তা সম্পূর্ণ ব্যক্তিগত ফান্ড থেকে দেওয়া হয়েছে।

মানবিক ও সদালাপী সুমন বাংলাদেশ রেড ক্রিসেন্টের সদস্য ছিলেন এবং বিভিন্ন মানবিক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ছিলেন। খাগড়াছড়ির সকল সহৃদয় মানুষকে তার পাশে দাঁড়ানোর জন্য আন্তরিক আহ্বান জানানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

বিজ্ঞাপন: ওয়েব ডিজাইন ও ডেভেলপমেন্ট এর জন্য যোগাযোগ করুন: ০১৮২৪৯০৯০১০

নবীনগরে সরকারি খাল ভরাট করে অবৈধ স্থাপনা নির্মাণের অভিযোগ। মোঃ লিটন, উপজেলা প্রতিনিধি। ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের ইব্রাহিমপুর ইউনিয়নের ইব্রাহিমপুর বাঁশবাজার দক্ষিণ ব্রিজ সংলগ্ন পশ্চিম পাশে সরকারি খাল ভরাট করে অবৈধভাবে স্থাপনা নির্মাণের অভিযোগ উঠেছে। ২৬ অক্টোবর সোমবার স্থানীয় এক বিধবা নারী নবীনগর সহকারী কমিশনার (ভূমি) বরাবর এক লিখিত অভিযোগ দায়ের করেন, অভিযোগকারী হলেন ইব্রাহিমপুর বাঁশবাজার দক্ষিণ ব্রিজের পশ্চিমের বাড়ির মৃত হাজী নসু মিয়ার স্ত্রী মোসাম্মৎ পারভিন বেগম, অভিযোগ সূত্রে জানা যায় ইব্রাহিমপুর বাঁশবাজার দক্ষিণ ব্রিজের পশ্চিম পাশে ৩০ ফুট প্রশস্ত পানি নিষ্কাশনের একটি পুরাতন সরকারি খাল কয়েকজন প্রভাবশালী ব্যক্তি বালু দিয়ে ভরাট করে অবৈধভাবে স্থাপনা নির্মাণ করছেন। এ বিষয়ে মুঠোফোনে জানতে চাইলে ইব্রাহিমপুর ইউনিয়ন ভূমি অফিসের কর্মকর্তা মোঃ হেলাল উদ্দিন বলেন অভিযোগ হাতে পেয়েছি অভিযুক্তদের আজকে পর্যন্ত সময় দেওয়া হয়েছে যদি তারা আজকের ভিতর নিজ দায়িত্বে স্থাপনা এবং বালি সরিয়ে না নেন তাহলে আগামী রবিবারের মধ্যে আমরা আইনগত ব্যবস্থা নেব। আরো বিস্তারিত জানতে চাইলে নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় একাধিক ব্যক্তি বলেন এলাকার কয়েকজন প্রভাবশালী ব্যক্তি দিনের পর দিন পানি নিষ্কাশনের সরকারি খালটি ভরাট করে অবৈধ স্থাপনা নির্মাণের ফলে খালের স্বাভাবিক পানি প্রবাহ বন্ধ হয়ে গেছে। খালটি ভরাট ও দখলমুক্ত করে পানিপ্রবাহ স্বাভাবিক রাখার জন্য সংশ্লিষ্ট প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন তাঁরা। স্থানীয়দের অভিযোগ, সরকারি খালের জায়গা ভরাট করে স্থাপনা নির্মাণ করা হলে বর্ষা মৌসুমে পানি নিষ্কাশনে প্রতিবন্ধকতা সৃষ্টি হতে পারে। এতে আশপাশের কৃষিজমি, বসতবাড়ি ও এলাকার পরিবেশ ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে। এ অবস্থায় খালের সীমানা নির্ধারণ করে সরকারি জায়গা উদ্ধারে দ্রুত তদন্ত ও প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন এলাকাবাসী। অভিযোগের সত্যতা যাচাই এবং সরকারি খালের সুরক্ষা নিশ্চিত করতে প্রশাসনের কার্যকর পদক্ষেপ প্রত্যাশা করছেন স্থানীয়রা

১০
বিজ্ঞাপন: ওয়েব ডিজাইন ও ডেভেলপমেন্ট এর জন্য যোগাযোগ করুন: ০১৮২৪৯০৯০১০

দুর্ঘটনায় জীবন থমকে যাওয়া সুমনের পাশে এনসিপি খাগড়াছড়ি

আপডেট: ০৯:১৭:৩৩ অপরাহ্ন, সোমবার, ১১ অগাস্ট ২০২৫