১২:১৩ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬
দুর্ঘটনার তথ্য গোপন বা লুকানোর কিছু নেই: বিমান বাহিনী প্রধান

বিমান দুর্ঘটনা নিয়ে গুজব না ছড়ানোর আহ্বান বিমান বাহিনী প্রধানের

নিউজ ডেস্ক
  • আপডেট: ০১:১৯:১৭ অপরাহ্ন, বুধবার, ২৩ জুলাই ২০২৫
  • / ৪১০

বিশেষ প্রতিনিধিঃ

সাম্প্রতিক বিমান দুর্ঘটনার বিষয়ে জনমনে ছড়িয়ে পড়া বিভ্রান্তি ও গুজব নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন বাংলাদেশ বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান। তিনি দৃঢ়ভাবে বলেছেন, “এখানে লুকানোর কিছু নেই, কার কাছে বা কেন গোপন করব? আমরা সবাই এই দেশের মানুষ।

ছবিঃ সংগৃহিত

মঙ্গলবার (২২ জুলাই) সকালে শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলামের জানাজা শেষে রাজধানীর কুর্মিটোলায় বীর উত্তম এ কে খন্দকার বিমান ঘাঁটিতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।

বিমান বাহিনী প্রধান বলেন, “দুর্ঘটনার সময় বা পরে অনেকে গুজব ছড়াচ্ছেন, বিভ্রান্তি তৈরি করছেন। দয়া করে গুজবে কান দেবেন না। দেশের সার্বভৌমত্ব রক্ষার দায়িত্বে থাকা একটি গুরুত্বপূর্ণ বাহিনীকে দুর্বল করার চেষ্টা করবেন না।”

বিমান রক্ষণাবেক্ষণ বিষয়ে জনমনে যে প্রশ্ন উঠেছে, সে বিষয়েও স্পষ্ট ব্যাখ্যা দেন তিনি। বলেন, “প্রতিটি বিমানের নির্দিষ্ট একটি ‘লাইফ টাইম’ থাকে। সেটা এক যুগ হোক বা দুই যুগ— মূল বিষয়টি হলো সঠিক রক্ষণাবেক্ষণ। আমরা কখনোই রক্ষণাবেক্ষণে ছাড় দিই না। আমাদের টেকনিক্যাল টিম অত্যন্ত দক্ষভাবে প্রতিটি বিমান মেরামত করে থাকে। প্রযুক্তি হয়তো আপডেট হচ্ছে, তবে এসব বিমান ‘পুরোনো’ নয়।”

এসময় তিনি জানান, দুর্ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানে ইতোমধ্যেই একটি উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এয়ার চিফ মার্শাল বলেন, “তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা বেরিয়ে আসবে। কোনো ভুল-ত্রুটি থাকলে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।”

প্রয়াত ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলামের সাহসিকতার প্রশংসা করে তিনি বলেন, “তৌকির নিজের জীবন দিয়ে চেষ্টা করেছিলেন যাতে বিমানটি জনবহুল এলাকায় না পড়ে। তিনি শেষ মুহূর্ত পর্যন্ত চেষ্টা করেছেন বিমানটিকে একটি খালি জায়গায় নিতে। তিনি নিজের জীবন উৎসর্গ করেছেন দেশের জন্য।”

Please Share This Post in Your Social Media

বিজ্ঞাপন: ওয়েব ডিজাইন ও ডেভেলপমেন্ট এর জন্য যোগাযোগ করুন: ০১৮২৪৯০৯০১০

নবীনগরে সরকারি খাল ভরাট করে অবৈধ স্থাপনা নির্মাণের অভিযোগ। মোঃ লিটন, উপজেলা প্রতিনিধি। ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের ইব্রাহিমপুর ইউনিয়নের ইব্রাহিমপুর বাঁশবাজার দক্ষিণ ব্রিজ সংলগ্ন পশ্চিম পাশে সরকারি খাল ভরাট করে অবৈধভাবে স্থাপনা নির্মাণের অভিযোগ উঠেছে। ২৬ অক্টোবর সোমবার স্থানীয় এক বিধবা নারী নবীনগর সহকারী কমিশনার (ভূমি) বরাবর এক লিখিত অভিযোগ দায়ের করেন, অভিযোগকারী হলেন ইব্রাহিমপুর বাঁশবাজার দক্ষিণ ব্রিজের পশ্চিমের বাড়ির মৃত হাজী নসু মিয়ার স্ত্রী মোসাম্মৎ পারভিন বেগম, অভিযোগ সূত্রে জানা যায় ইব্রাহিমপুর বাঁশবাজার দক্ষিণ ব্রিজের পশ্চিম পাশে ৩০ ফুট প্রশস্ত পানি নিষ্কাশনের একটি পুরাতন সরকারি খাল কয়েকজন প্রভাবশালী ব্যক্তি বালু দিয়ে ভরাট করে অবৈধভাবে স্থাপনা নির্মাণ করছেন। এ বিষয়ে মুঠোফোনে জানতে চাইলে ইব্রাহিমপুর ইউনিয়ন ভূমি অফিসের কর্মকর্তা মোঃ হেলাল উদ্দিন বলেন অভিযোগ হাতে পেয়েছি অভিযুক্তদের আজকে পর্যন্ত সময় দেওয়া হয়েছে যদি তারা আজকের ভিতর নিজ দায়িত্বে স্থাপনা এবং বালি সরিয়ে না নেন তাহলে আগামী রবিবারের মধ্যে আমরা আইনগত ব্যবস্থা নেব। আরো বিস্তারিত জানতে চাইলে নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় একাধিক ব্যক্তি বলেন এলাকার কয়েকজন প্রভাবশালী ব্যক্তি দিনের পর দিন পানি নিষ্কাশনের সরকারি খালটি ভরাট করে অবৈধ স্থাপনা নির্মাণের ফলে খালের স্বাভাবিক পানি প্রবাহ বন্ধ হয়ে গেছে। খালটি ভরাট ও দখলমুক্ত করে পানিপ্রবাহ স্বাভাবিক রাখার জন্য সংশ্লিষ্ট প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন তাঁরা। স্থানীয়দের অভিযোগ, সরকারি খালের জায়গা ভরাট করে স্থাপনা নির্মাণ করা হলে বর্ষা মৌসুমে পানি নিষ্কাশনে প্রতিবন্ধকতা সৃষ্টি হতে পারে। এতে আশপাশের কৃষিজমি, বসতবাড়ি ও এলাকার পরিবেশ ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে। এ অবস্থায় খালের সীমানা নির্ধারণ করে সরকারি জায়গা উদ্ধারে দ্রুত তদন্ত ও প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন এলাকাবাসী। অভিযোগের সত্যতা যাচাই এবং সরকারি খালের সুরক্ষা নিশ্চিত করতে প্রশাসনের কার্যকর পদক্ষেপ প্রত্যাশা করছেন স্থানীয়রা

১০
বিজ্ঞাপন: ওয়েব ডিজাইন ও ডেভেলপমেন্ট এর জন্য যোগাযোগ করুন: ০১৮২৪৯০৯০১০

দুর্ঘটনার তথ্য গোপন বা লুকানোর কিছু নেই: বিমান বাহিনী প্রধান

বিমান দুর্ঘটনা নিয়ে গুজব না ছড়ানোর আহ্বান বিমান বাহিনী প্রধানের

আপডেট: ০১:১৯:১৭ অপরাহ্ন, বুধবার, ২৩ জুলাই ২০২৫