০১:০৭ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬

পাহাড়ি ঢল ও টানা বৃষ্টিতে বাড়ছে পানি বাড়ছে বিদ্যুৎ কেন্দ্রের উৎপাদনও

Multimedia News Desk
  • আপডেট: ০১:১৬:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ জুলাই ২০২৫
  • / ৪৮৯

সোহাগ আরেফিন:

পাহাড়ি ঢল ও টানা বৃষ্টিতে রাঙামাটির কাপ্তাই হ্রদের পানি বাড়ছে। হ্রদে পানি বাড়ায় কাপ্তাই পানিবিদ্যুৎ কেন্দ্রের উৎপাদনও বেড়েছে। বিদ্যুৎ কেন্দ্রের মোট পাঁচটি ইউনিটে ২১২ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হচ্ছে।
হ্রদে বর্তমানে পানির উচ্চতা ৯৬ দশমিক ৪১ ফুট বা এমএসএল (মিন সি লেভেল)।

কাপ্তাই পানিবিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্থাপক প্রকৌশলী মাহমুদ হাসান জানান, কয়েকদিনের টানা বৃষ্টিপাত ও পাহাড়ি ঢলে কাপ্তাই হ্রদে পানি বাড়ার কারণে বুধবার রাত থেকে কাপ্তাই পানিবিদ্যুৎ কেন্দ্রের পাঁচটি ইউনিট সচল হয়েছে। এতে রোববার থেকে ২১২ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হচ্ছে। উৎপাদিত বিদ্যুৎ জাতীয় গ্রিডে সঞ্চালনা করা হচ্ছে।
তিনি বলেন, ২৩০ মেগাওয়াট উৎপাদন ক্ষমতাসম্পন্ন পাঁচটি ইউনিট সচল থাকলে ২২০ মেগাওয়াট পর্যন্ত বিদ্যুৎ উৎপাদন সম্ভব। হ্রদে পানির অভাবে এতদিন একযোগে পাঁচটি ইউনিট চালু করা সম্ভব হয়নি। ২ জুন থেকে ৪টি ইউনিট চালু ছিল।

Please Share This Post in Your Social Media

বিজ্ঞাপন: ওয়েব ডিজাইন ও ডেভেলপমেন্ট এর জন্য যোগাযোগ করুন: ০১৮২৪৯০৯০১০

নবীনগরে সরকারি খাল ভরাট করে অবৈধ স্থাপনা নির্মাণের অভিযোগ। মোঃ লিটন, উপজেলা প্রতিনিধি। ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের ইব্রাহিমপুর ইউনিয়নের ইব্রাহিমপুর বাঁশবাজার দক্ষিণ ব্রিজ সংলগ্ন পশ্চিম পাশে সরকারি খাল ভরাট করে অবৈধভাবে স্থাপনা নির্মাণের অভিযোগ উঠেছে। ২৬ অক্টোবর সোমবার স্থানীয় এক বিধবা নারী নবীনগর সহকারী কমিশনার (ভূমি) বরাবর এক লিখিত অভিযোগ দায়ের করেন, অভিযোগকারী হলেন ইব্রাহিমপুর বাঁশবাজার দক্ষিণ ব্রিজের পশ্চিমের বাড়ির মৃত হাজী নসু মিয়ার স্ত্রী মোসাম্মৎ পারভিন বেগম, অভিযোগ সূত্রে জানা যায় ইব্রাহিমপুর বাঁশবাজার দক্ষিণ ব্রিজের পশ্চিম পাশে ৩০ ফুট প্রশস্ত পানি নিষ্কাশনের একটি পুরাতন সরকারি খাল কয়েকজন প্রভাবশালী ব্যক্তি বালু দিয়ে ভরাট করে অবৈধভাবে স্থাপনা নির্মাণ করছেন। এ বিষয়ে মুঠোফোনে জানতে চাইলে ইব্রাহিমপুর ইউনিয়ন ভূমি অফিসের কর্মকর্তা মোঃ হেলাল উদ্দিন বলেন অভিযোগ হাতে পেয়েছি অভিযুক্তদের আজকে পর্যন্ত সময় দেওয়া হয়েছে যদি তারা আজকের ভিতর নিজ দায়িত্বে স্থাপনা এবং বালি সরিয়ে না নেন তাহলে আগামী রবিবারের মধ্যে আমরা আইনগত ব্যবস্থা নেব। আরো বিস্তারিত জানতে চাইলে নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় একাধিক ব্যক্তি বলেন এলাকার কয়েকজন প্রভাবশালী ব্যক্তি দিনের পর দিন পানি নিষ্কাশনের সরকারি খালটি ভরাট করে অবৈধ স্থাপনা নির্মাণের ফলে খালের স্বাভাবিক পানি প্রবাহ বন্ধ হয়ে গেছে। খালটি ভরাট ও দখলমুক্ত করে পানিপ্রবাহ স্বাভাবিক রাখার জন্য সংশ্লিষ্ট প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন তাঁরা। স্থানীয়দের অভিযোগ, সরকারি খালের জায়গা ভরাট করে স্থাপনা নির্মাণ করা হলে বর্ষা মৌসুমে পানি নিষ্কাশনে প্রতিবন্ধকতা সৃষ্টি হতে পারে। এতে আশপাশের কৃষিজমি, বসতবাড়ি ও এলাকার পরিবেশ ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে। এ অবস্থায় খালের সীমানা নির্ধারণ করে সরকারি জায়গা উদ্ধারে দ্রুত তদন্ত ও প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন এলাকাবাসী। অভিযোগের সত্যতা যাচাই এবং সরকারি খালের সুরক্ষা নিশ্চিত করতে প্রশাসনের কার্যকর পদক্ষেপ প্রত্যাশা করছেন স্থানীয়রা

১০
বিজ্ঞাপন: ওয়েব ডিজাইন ও ডেভেলপমেন্ট এর জন্য যোগাযোগ করুন: ০১৮২৪৯০৯০১০

পাহাড়ি ঢল ও টানা বৃষ্টিতে বাড়ছে পানি বাড়ছে বিদ্যুৎ কেন্দ্রের উৎপাদনও

আপডেট: ০১:১৬:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ জুলাই ২০২৫