০২:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬

বাংলাদেশের কাছে পাত্তাই পেল না পাকিস্তান

নিউজ ডেস্ক
  • আপডেট: ০৫:০৫:১৯ অপরাহ্ন, সোমবার, ২১ জুলাই ২০২৫
  • / ৫১৭
বিশেষ প্রতিনিধি: মুজাহিদ খাঁন কাওছার

মিরপুরের চেনা কন্ডিশনে ফিরে যেন আত্মবিশ্বাস ফিরে পেয়েছে বাংলাদেশ ক্রিকেট দল। সর্বশেষ সফরে পাকিস্তানের মাটিতে টি-টোয়েন্টি সিরিজে হোয়াইটওয়াশের তিক্ত স্মৃতি ভুলিয়ে দিতে আজ যেন ঘরের মাঠে জ্বলে উঠলো টাইগাররা। সিরিজের প্রথম ম্যাচে শক্তিশালী পাকিস্তানকে ৭ উইকেটে হারিয়েছে লিটন দাসের নেতৃত্বাধীন বাংলাদেশ।

টস হেরে ব্যাট করতে নেমে ১৯.৩ ওভারে মাত্র ১১০ রানে অলআউট হয় পাকিস্তান। দলের হয়ে ফখর জামান একাই লড়াই করেছেন, ৪৬ রান করেন তিনি। বাকিদের ব্যর্থতায় নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে সফরকারীরা। বাংলাদেশের পক্ষে মুস্তাফিজ ৪ ওভারে মাত্র ৬ রান দিয়ে ২ উইকেট নেন। তাসকিন ৩ উইকেট এবং তানজিম-মেহেদি ভাগ করে নেন বাকি উইকেট।

১১১ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই হোঁচট খায় বাংলাদেশ। মাত্র ৭ রানে দুই ওপেনার তানজিদ তামিম (১) ও অধিনায়ক লিটন দাস (১) ফিরে যান সাজঘরে। তবে এরপর পারভেজ ইমন ও তাওহিদ হৃদয়ের ব্যাটে ম্যাচের রূপ বদলে যায়। ৭৩ রানের জুটি গড়ে বাংলাদেশের জয় নিশ্চিত করেন তারা। হৃদয় ৩৬ রানে আউট হলেও ইমন তুলে নেন নিজের ক্যারিয়ার সেরা ৫৬ রান (৩৯ বল)। জাকের আলি অপরাজিত থাকেন ১৫ রানে।

মিরপুরের আজকের ম্যাচে পুরনো মুস্তাফিজের ঝলক দেখা গেছে। তার স্লোয়ার ও কাটারে নাস্তানাবুদ পাকিস্তান ব্যাটাররা উইকেটে থিতু হতে পারেননি।

এই জয়ে ৩ ম্যাচের সিরিজে ১-০ তে এগিয়ে গেল টাইগাররা। পরবর্তী ম্যাচে জয় পেলে নিশ্চিত হবে সিরিজ জয়।

Please Share This Post in Your Social Media

বিজ্ঞাপন: ওয়েব ডিজাইন ও ডেভেলপমেন্ট এর জন্য যোগাযোগ করুন: ০১৮২৪৯০৯০১০

নবীনগরে সরকারি খাল ভরাট করে অবৈধ স্থাপনা নির্মাণের অভিযোগ। মোঃ লিটন, উপজেলা প্রতিনিধি। ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের ইব্রাহিমপুর ইউনিয়নের ইব্রাহিমপুর বাঁশবাজার দক্ষিণ ব্রিজ সংলগ্ন পশ্চিম পাশে সরকারি খাল ভরাট করে অবৈধভাবে স্থাপনা নির্মাণের অভিযোগ উঠেছে। ২৬ অক্টোবর সোমবার স্থানীয় এক বিধবা নারী নবীনগর সহকারী কমিশনার (ভূমি) বরাবর এক লিখিত অভিযোগ দায়ের করেন, অভিযোগকারী হলেন ইব্রাহিমপুর বাঁশবাজার দক্ষিণ ব্রিজের পশ্চিমের বাড়ির মৃত হাজী নসু মিয়ার স্ত্রী মোসাম্মৎ পারভিন বেগম, অভিযোগ সূত্রে জানা যায় ইব্রাহিমপুর বাঁশবাজার দক্ষিণ ব্রিজের পশ্চিম পাশে ৩০ ফুট প্রশস্ত পানি নিষ্কাশনের একটি পুরাতন সরকারি খাল কয়েকজন প্রভাবশালী ব্যক্তি বালু দিয়ে ভরাট করে অবৈধভাবে স্থাপনা নির্মাণ করছেন। এ বিষয়ে মুঠোফোনে জানতে চাইলে ইব্রাহিমপুর ইউনিয়ন ভূমি অফিসের কর্মকর্তা মোঃ হেলাল উদ্দিন বলেন অভিযোগ হাতে পেয়েছি অভিযুক্তদের আজকে পর্যন্ত সময় দেওয়া হয়েছে যদি তারা আজকের ভিতর নিজ দায়িত্বে স্থাপনা এবং বালি সরিয়ে না নেন তাহলে আগামী রবিবারের মধ্যে আমরা আইনগত ব্যবস্থা নেব। আরো বিস্তারিত জানতে চাইলে নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় একাধিক ব্যক্তি বলেন এলাকার কয়েকজন প্রভাবশালী ব্যক্তি দিনের পর দিন পানি নিষ্কাশনের সরকারি খালটি ভরাট করে অবৈধ স্থাপনা নির্মাণের ফলে খালের স্বাভাবিক পানি প্রবাহ বন্ধ হয়ে গেছে। খালটি ভরাট ও দখলমুক্ত করে পানিপ্রবাহ স্বাভাবিক রাখার জন্য সংশ্লিষ্ট প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন তাঁরা। স্থানীয়দের অভিযোগ, সরকারি খালের জায়গা ভরাট করে স্থাপনা নির্মাণ করা হলে বর্ষা মৌসুমে পানি নিষ্কাশনে প্রতিবন্ধকতা সৃষ্টি হতে পারে। এতে আশপাশের কৃষিজমি, বসতবাড়ি ও এলাকার পরিবেশ ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে। এ অবস্থায় খালের সীমানা নির্ধারণ করে সরকারি জায়গা উদ্ধারে দ্রুত তদন্ত ও প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন এলাকাবাসী। অভিযোগের সত্যতা যাচাই এবং সরকারি খালের সুরক্ষা নিশ্চিত করতে প্রশাসনের কার্যকর পদক্ষেপ প্রত্যাশা করছেন স্থানীয়রা

১০
বিজ্ঞাপন: ওয়েব ডিজাইন ও ডেভেলপমেন্ট এর জন্য যোগাযোগ করুন: ০১৮২৪৯০৯০১০

বাংলাদেশের কাছে পাত্তাই পেল না পাকিস্তান

আপডেট: ০৫:০৫:১৯ অপরাহ্ন, সোমবার, ২১ জুলাই ২০২৫