০২:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬

খাগড়াছড়িতে সেনা অভিযানে সোহেল হত্যা মামলার মূল পরিকল্পনাকারী গ্রেফতার

Multimedia News Desk
  • আপডেট: ০২:২২:৫৬ অপরাহ্ন, রবিবার, ২০ জুলাই ২০২৫
  • / ৩৭৫

খাগড়াছড়ি প্রতিনিধি:
পার্বত্য চট্টগ্রামের সিন্দুকছড়ি এলাকায় সেনাবাহিনীর ধারাবাহিক বিশেষ অভিযানে সোহেল (১৬) অপহরণ ও হত্যা মামলার মূল পরিকল্পনাকারী ও ইউপিডিএফ (মূল) দলের পোস্ট কমান্ডার মংসানু মারমা (৩৫)-কে তার সহযোগীদেরসহ গ্রেফতার করা হয়েছে।

গত ৪ জুলাই রাতে মানিকছড়ি উপজেলার ছদুরখীল ঘোরখানা এলাকা থেকে নিজ দোকান থেকে ফেরার পথে কিশোর মোঃ সোহেল ইউপিডিএফ (মূল) সন্ত্রাসীদের দ্বারা অপহৃত হয়। এ ঘটনার পরপরই সিন্দুকছড়ি জোন ব্যাপক গোয়েন্দা তৎপরতা শুরু করে।

১০ জুলাই তিনঘরিয়াপাড়া এলাকা থেকে সেনাবাহিনী তিনজন সন্দেহভাজন ব্যক্তিকে আটক করে। জিজ্ঞাসাবাদে জানা যায়, এই অপহরণের মূল পরিকল্পনাকারী ছিলেন মংসানু মারমা।

১৭ জুলাই বিকেলে মানিকছড়ির বুদংপাড়া এলাকা থেকে হাত-পা বাঁধা অবস্থায় অপহৃত সোহেলের অর্ধগলিত মরদেহ উদ্ধার হয়। একইদিন সেনাবাহিনী অভিযানে আদি কুমার ত্রিপুরাকে আটক করে।

পরে ১৮ জুলাই সেনাবাহিনী মংসানু মারমাকে গ্রেফতার করে। তার দেওয়া তথ্যের ভিত্তিতে বাবু মারমাকে রামগড় বিজিবির সহায়তায় আটক করা হয়। এখন পর্যন্ত এ মামলার মোট ৬ জন আসামীকে গ্রেফতার করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

উল্লেখ্য, মংসানু মারমা পূর্বে অস্ত্রসহ গ্রেফতার হয়ে ২৩ মাস কারাভোগের পর জামিনে মুক্তি পায় এবং পরে পুনরায় এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ড শুরু করে। সেনাবাহিনী জানায়, শান্তি ও আইনশৃঙ্খলা বজায় রাখতে এ ধরনের অভিযান চলমান থাকবে।

Please Share This Post in Your Social Media

বিজ্ঞাপন: ওয়েব ডিজাইন ও ডেভেলপমেন্ট এর জন্য যোগাযোগ করুন: ০১৮২৪৯০৯০১০

নবীনগরে সরকারি খাল ভরাট করে অবৈধ স্থাপনা নির্মাণের অভিযোগ। মোঃ লিটন, উপজেলা প্রতিনিধি। ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের ইব্রাহিমপুর ইউনিয়নের ইব্রাহিমপুর বাঁশবাজার দক্ষিণ ব্রিজ সংলগ্ন পশ্চিম পাশে সরকারি খাল ভরাট করে অবৈধভাবে স্থাপনা নির্মাণের অভিযোগ উঠেছে। ২৬ অক্টোবর সোমবার স্থানীয় এক বিধবা নারী নবীনগর সহকারী কমিশনার (ভূমি) বরাবর এক লিখিত অভিযোগ দায়ের করেন, অভিযোগকারী হলেন ইব্রাহিমপুর বাঁশবাজার দক্ষিণ ব্রিজের পশ্চিমের বাড়ির মৃত হাজী নসু মিয়ার স্ত্রী মোসাম্মৎ পারভিন বেগম, অভিযোগ সূত্রে জানা যায় ইব্রাহিমপুর বাঁশবাজার দক্ষিণ ব্রিজের পশ্চিম পাশে ৩০ ফুট প্রশস্ত পানি নিষ্কাশনের একটি পুরাতন সরকারি খাল কয়েকজন প্রভাবশালী ব্যক্তি বালু দিয়ে ভরাট করে অবৈধভাবে স্থাপনা নির্মাণ করছেন। এ বিষয়ে মুঠোফোনে জানতে চাইলে ইব্রাহিমপুর ইউনিয়ন ভূমি অফিসের কর্মকর্তা মোঃ হেলাল উদ্দিন বলেন অভিযোগ হাতে পেয়েছি অভিযুক্তদের আজকে পর্যন্ত সময় দেওয়া হয়েছে যদি তারা আজকের ভিতর নিজ দায়িত্বে স্থাপনা এবং বালি সরিয়ে না নেন তাহলে আগামী রবিবারের মধ্যে আমরা আইনগত ব্যবস্থা নেব। আরো বিস্তারিত জানতে চাইলে নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় একাধিক ব্যক্তি বলেন এলাকার কয়েকজন প্রভাবশালী ব্যক্তি দিনের পর দিন পানি নিষ্কাশনের সরকারি খালটি ভরাট করে অবৈধ স্থাপনা নির্মাণের ফলে খালের স্বাভাবিক পানি প্রবাহ বন্ধ হয়ে গেছে। খালটি ভরাট ও দখলমুক্ত করে পানিপ্রবাহ স্বাভাবিক রাখার জন্য সংশ্লিষ্ট প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন তাঁরা। স্থানীয়দের অভিযোগ, সরকারি খালের জায়গা ভরাট করে স্থাপনা নির্মাণ করা হলে বর্ষা মৌসুমে পানি নিষ্কাশনে প্রতিবন্ধকতা সৃষ্টি হতে পারে। এতে আশপাশের কৃষিজমি, বসতবাড়ি ও এলাকার পরিবেশ ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে। এ অবস্থায় খালের সীমানা নির্ধারণ করে সরকারি জায়গা উদ্ধারে দ্রুত তদন্ত ও প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন এলাকাবাসী। অভিযোগের সত্যতা যাচাই এবং সরকারি খালের সুরক্ষা নিশ্চিত করতে প্রশাসনের কার্যকর পদক্ষেপ প্রত্যাশা করছেন স্থানীয়রা

১০
বিজ্ঞাপন: ওয়েব ডিজাইন ও ডেভেলপমেন্ট এর জন্য যোগাযোগ করুন: ০১৮২৪৯০৯০১০

খাগড়াছড়িতে সেনা অভিযানে সোহেল হত্যা মামলার মূল পরিকল্পনাকারী গ্রেফতার

আপডেট: ০২:২২:৫৬ অপরাহ্ন, রবিবার, ২০ জুলাই ২০২৫