১২:১০ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬

সিন্দুকছড়ি জোনের মানবিক সহায়তা: সুবিধাবঞ্চিতদের মাঝে সেলাই মেশিন, ঢেউটিন বিতরণ

Multimedia News Desk
  • আপডেট: ০৬:৩৫:২৪ অপরাহ্ন, সোমবার, ৭ জুলাই ২০২৫
  • / ৫৪৪

খাগড়াছড়ি জেলার গুইমারা রিজিয়নের অন্তর্গত ২০ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি সিন্দুকছড়ি জোন দায়িত্বপূর্ণ এলাকার আইন শৃঙ্খলা রক্ষার পাশাপাশি আর্থ সামাজিক ও উন্নয়নমূলক কর্মকান্ড পরিচালনা করে আসছে।

এরই ধারাবাহিকতায় ৭ জুলাই ২০২৫ ইং, সোমবার সিন্দুকছড়ি জোন সদর ও মানিকছড়ির ওয়াকছড়ি পাড়া এর পাড়া কেন্দ্র মাঠ প্রাঙ্গণে সুবিধা বঞ্চিত, অসহায় পরিবারের মাঝে সেলাই মেশিন, অতিবৃষ্টিতে ভেঙ্গে পড়া গৃহ নির্মাণে অক্ষম ব্যক্তিদের ঢেউটিন,চলাচলে অক্ষম ব্যক্তিদের হুইল চেয়ার, দুঃস্থ পরিবারের মাঝে নগদ অর্থ ও হতদরিদ্র মানুষের মাঝে রেশন বিতরণ করেন বাংলাদেশ সেনাবাহিনী।

এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ২০ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি সিন্দুকছড়ি জোনের জোন কমান্ডার লেঃ কর্নেল ইসমাইল সামস আজিজি,পি এস সি, জি, জোন উপ অধিনায়ক ও সিন্দুকছড়ি জোনের অন্যান্য কর্মকর্তা বৃন্দ ।

এ সময় জোন কমান্ডার উপস্থিত সকলকে দলমত নির্বিশেষে শান্তি, শৃঙ্খলা বজায় রেখে বসবাসের পরামর্শ দেন এবং সকলের সহযোগীতা কামনা করেন।

Please Share This Post in Your Social Media

বিজ্ঞাপন: ওয়েব ডিজাইন ও ডেভেলপমেন্ট এর জন্য যোগাযোগ করুন: ০১৮২৪৯০৯০১০

নবীনগরে সরকারি খাল ভরাট করে অবৈধ স্থাপনা নির্মাণের অভিযোগ। মোঃ লিটন, উপজেলা প্রতিনিধি। ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের ইব্রাহিমপুর ইউনিয়নের ইব্রাহিমপুর বাঁশবাজার দক্ষিণ ব্রিজ সংলগ্ন পশ্চিম পাশে সরকারি খাল ভরাট করে অবৈধভাবে স্থাপনা নির্মাণের অভিযোগ উঠেছে। ২৬ অক্টোবর সোমবার স্থানীয় এক বিধবা নারী নবীনগর সহকারী কমিশনার (ভূমি) বরাবর এক লিখিত অভিযোগ দায়ের করেন, অভিযোগকারী হলেন ইব্রাহিমপুর বাঁশবাজার দক্ষিণ ব্রিজের পশ্চিমের বাড়ির মৃত হাজী নসু মিয়ার স্ত্রী মোসাম্মৎ পারভিন বেগম, অভিযোগ সূত্রে জানা যায় ইব্রাহিমপুর বাঁশবাজার দক্ষিণ ব্রিজের পশ্চিম পাশে ৩০ ফুট প্রশস্ত পানি নিষ্কাশনের একটি পুরাতন সরকারি খাল কয়েকজন প্রভাবশালী ব্যক্তি বালু দিয়ে ভরাট করে অবৈধভাবে স্থাপনা নির্মাণ করছেন। এ বিষয়ে মুঠোফোনে জানতে চাইলে ইব্রাহিমপুর ইউনিয়ন ভূমি অফিসের কর্মকর্তা মোঃ হেলাল উদ্দিন বলেন অভিযোগ হাতে পেয়েছি অভিযুক্তদের আজকে পর্যন্ত সময় দেওয়া হয়েছে যদি তারা আজকের ভিতর নিজ দায়িত্বে স্থাপনা এবং বালি সরিয়ে না নেন তাহলে আগামী রবিবারের মধ্যে আমরা আইনগত ব্যবস্থা নেব। আরো বিস্তারিত জানতে চাইলে নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় একাধিক ব্যক্তি বলেন এলাকার কয়েকজন প্রভাবশালী ব্যক্তি দিনের পর দিন পানি নিষ্কাশনের সরকারি খালটি ভরাট করে অবৈধ স্থাপনা নির্মাণের ফলে খালের স্বাভাবিক পানি প্রবাহ বন্ধ হয়ে গেছে। খালটি ভরাট ও দখলমুক্ত করে পানিপ্রবাহ স্বাভাবিক রাখার জন্য সংশ্লিষ্ট প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন তাঁরা। স্থানীয়দের অভিযোগ, সরকারি খালের জায়গা ভরাট করে স্থাপনা নির্মাণ করা হলে বর্ষা মৌসুমে পানি নিষ্কাশনে প্রতিবন্ধকতা সৃষ্টি হতে পারে। এতে আশপাশের কৃষিজমি, বসতবাড়ি ও এলাকার পরিবেশ ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে। এ অবস্থায় খালের সীমানা নির্ধারণ করে সরকারি জায়গা উদ্ধারে দ্রুত তদন্ত ও প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন এলাকাবাসী। অভিযোগের সত্যতা যাচাই এবং সরকারি খালের সুরক্ষা নিশ্চিত করতে প্রশাসনের কার্যকর পদক্ষেপ প্রত্যাশা করছেন স্থানীয়রা

১০
বিজ্ঞাপন: ওয়েব ডিজাইন ও ডেভেলপমেন্ট এর জন্য যোগাযোগ করুন: ০১৮২৪৯০৯০১০

সিন্দুকছড়ি জোনের মানবিক সহায়তা: সুবিধাবঞ্চিতদের মাঝে সেলাই মেশিন, ঢেউটিন বিতরণ

আপডেট: ০৬:৩৫:২৪ অপরাহ্ন, সোমবার, ৭ জুলাই ২০২৫