১২:২০ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬

সাবেক ছাত্রদল নেতা সাদিকুর রহমান সাদিক কে নিয়ে কালকিনিবাসী গর্বিত

Multimedia News Desk
  • আপডেট: ০১:৪২:১৪ অপরাহ্ন, রবিবার, ২৯ জুন ২০২৫
  • / ৪২৫

রকিবুজ্জামান, মাদারীপুর প্রতিনিধি:

মাদারীপুরের কালকিনি উপজেলার কৃতি সন্তান জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক সাদিকুর রহমান সাদিক। তিনি জেলা ও সংসদীয় আসন ভিত্তিক বিএনপির প্রাথমিক সদস্য সংগ্রহে মাদারীপুর জেলার তিনটি সংসদীয় আসনের সদস্য হিসেবে দায়িত্ব পাওয়ায় আনন্দ প্রকাশ করেছে কালকিনি উপজেলা ছাত্রদলের নেতাকর্মীরা।

রবিবার(২৯ জুন) কালকিনি উপজেলা ছাত্রদলের পক্ষ হতে এ তথ্য জানানো হয়।

সাদিকুর রহমান সাদিক মাদারীপুরের কালকিনি উপজেলার সাহেবরামপুর ইউনিয়নের নতুন আন্ডারচর গ্রামের হাজী মোয়াজ্জেম হোসেন মাস্টারের ছেলে। তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাবেক সাংগঠনিক সম্পাদক হিসেবে দ্বায়িত্ব পালন করেছেন।

দল হতে এতো বড় একটা দ্বায়িত্ব দেয়ায় বিএনপির সিনিয়র নেতা সহ সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে সাদিক বলেন,”আমার উপর আস্থা রেখে আমাকে এত বড় গুরুদায়িত্ব দেয়ায় আমি বিএনপি’র সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান এর প্রতি কৃতজ্ঞতা জানাই। আগামীতে দলকে আরো সুসংগঠিত করতে আমি আমার উপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করব।”

কালকিনি উপজেলা ছাত্রদলের একাধিক নেতা জানান,”বিগত দিনে সাদিকুর রহমান সাদিক দলের জন্য অনেক ত্যাগ স্বীকার করেছেন। তিনি আমাদের ছাত্রদলের গর্ব। দলের পক্ষ থেকে তাকে এত বড় দায়িত্ব দেয়ায় আমরা সবাই আনন্দিত।”

সাদিকুর রহমান সাদিক তার উপর অর্পিত দায়িত্ব নিষ্ঠার সাথে পালন করে মাদারীপুরের সংসদীয় তিনটি আসনে বিএনপিকে আরো সুসংগঠিত করবেন এমনটাই প্রত্যাশা সকলের।

Please Share This Post in Your Social Media

বিজ্ঞাপন: ওয়েব ডিজাইন ও ডেভেলপমেন্ট এর জন্য যোগাযোগ করুন: ০১৮২৪৯০৯০১০

নবীনগরে সরকারি খাল ভরাট করে অবৈধ স্থাপনা নির্মাণের অভিযোগ। মোঃ লিটন, উপজেলা প্রতিনিধি। ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের ইব্রাহিমপুর ইউনিয়নের ইব্রাহিমপুর বাঁশবাজার দক্ষিণ ব্রিজ সংলগ্ন পশ্চিম পাশে সরকারি খাল ভরাট করে অবৈধভাবে স্থাপনা নির্মাণের অভিযোগ উঠেছে। ২৬ অক্টোবর সোমবার স্থানীয় এক বিধবা নারী নবীনগর সহকারী কমিশনার (ভূমি) বরাবর এক লিখিত অভিযোগ দায়ের করেন, অভিযোগকারী হলেন ইব্রাহিমপুর বাঁশবাজার দক্ষিণ ব্রিজের পশ্চিমের বাড়ির মৃত হাজী নসু মিয়ার স্ত্রী মোসাম্মৎ পারভিন বেগম, অভিযোগ সূত্রে জানা যায় ইব্রাহিমপুর বাঁশবাজার দক্ষিণ ব্রিজের পশ্চিম পাশে ৩০ ফুট প্রশস্ত পানি নিষ্কাশনের একটি পুরাতন সরকারি খাল কয়েকজন প্রভাবশালী ব্যক্তি বালু দিয়ে ভরাট করে অবৈধভাবে স্থাপনা নির্মাণ করছেন। এ বিষয়ে মুঠোফোনে জানতে চাইলে ইব্রাহিমপুর ইউনিয়ন ভূমি অফিসের কর্মকর্তা মোঃ হেলাল উদ্দিন বলেন অভিযোগ হাতে পেয়েছি অভিযুক্তদের আজকে পর্যন্ত সময় দেওয়া হয়েছে যদি তারা আজকের ভিতর নিজ দায়িত্বে স্থাপনা এবং বালি সরিয়ে না নেন তাহলে আগামী রবিবারের মধ্যে আমরা আইনগত ব্যবস্থা নেব। আরো বিস্তারিত জানতে চাইলে নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় একাধিক ব্যক্তি বলেন এলাকার কয়েকজন প্রভাবশালী ব্যক্তি দিনের পর দিন পানি নিষ্কাশনের সরকারি খালটি ভরাট করে অবৈধ স্থাপনা নির্মাণের ফলে খালের স্বাভাবিক পানি প্রবাহ বন্ধ হয়ে গেছে। খালটি ভরাট ও দখলমুক্ত করে পানিপ্রবাহ স্বাভাবিক রাখার জন্য সংশ্লিষ্ট প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন তাঁরা। স্থানীয়দের অভিযোগ, সরকারি খালের জায়গা ভরাট করে স্থাপনা নির্মাণ করা হলে বর্ষা মৌসুমে পানি নিষ্কাশনে প্রতিবন্ধকতা সৃষ্টি হতে পারে। এতে আশপাশের কৃষিজমি, বসতবাড়ি ও এলাকার পরিবেশ ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে। এ অবস্থায় খালের সীমানা নির্ধারণ করে সরকারি জায়গা উদ্ধারে দ্রুত তদন্ত ও প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন এলাকাবাসী। অভিযোগের সত্যতা যাচাই এবং সরকারি খালের সুরক্ষা নিশ্চিত করতে প্রশাসনের কার্যকর পদক্ষেপ প্রত্যাশা করছেন স্থানীয়রা

১০
বিজ্ঞাপন: ওয়েব ডিজাইন ও ডেভেলপমেন্ট এর জন্য যোগাযোগ করুন: ০১৮২৪৯০৯০১০

সাবেক ছাত্রদল নেতা সাদিকুর রহমান সাদিক কে নিয়ে কালকিনিবাসী গর্বিত

আপডেট: ০১:৪২:১৪ অপরাহ্ন, রবিবার, ২৯ জুন ২০২৫