১২:১৭ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে ভয়াবহ বাস দুর্ঘটনা: নিহত ৪, আহত ১৫

নিউজ ডেস্ক
  • আপডেট: ০৯:২৭:২৭ পূর্বাহ্ন, শনিবার, ২৮ জুন ২০২৫
  • / ৫১৬

ছবি: সংগৃহীত

মুন্সিগঞ্জের শ্রীনগরে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় অন্তত চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ১৫ জন। দুর্ঘটনাটি ঘটেছে শনিবার (২৮ জুন) ভোররাতে এক্সপ্রেসওয়ের সিংপাড়া-নওয়াপাড়া ও হাসাড়া ব্রিজ-২ এর মধ্যবর্তী স্থানে।

দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন মুন্সিগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক মোহাম্মদ সফিকুল ইসলাম। তিনি জানান, যশোর থেকে ছেড়ে আসা ঢাকাগামী একটি নৈশকোচ (হামদান এক্সপ্রেস) চলন্ত একটি ট্রাকের পেছনে সজোরে ধাক্কা দেয়। সংঘর্ষের পর নিয়ন্ত্রণ হারিয়ে উভয় যানবাহনই এক্সপ্রেসওয়ের সড়ক দ্বীপের রেলিংয়ে গিয়ে ধাক্কা খায়। এতে কোচ ও ট্রাক দুটোই ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়।

তিনি আরও বলেন, ঘটনাস্থলেই দুজন নিহত হন। পরে আরও দুজন হাসপাতালে নেওয়ার পর মারা যান। আহতদের মধ্যে অনেকের অবস্থাই আশঙ্কাজনক। নিহতদের পরিচয় এখনও নিশ্চিত হওয়া যায়নি।

দুর্ঘটনার পরপরই হাইওয়ে পুলিশ, স্থানীয় প্রশাসন, ফায়ার সার্ভিস এবং উদ্ধারকারী দল একযোগে উদ্ধার তৎপরতা চালায়। আহতদের স্থানীয় হাসপাতাল এবং ঢাকার বিভিন্ন হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

সড়ক দুর্ঘটনার কারণে কিছু সময় এক্সপ্রেসওয়ের ওই অংশে যান চলাচলে বিঘ্ন ঘটে। তবে পুলিশ দ্রুততার সঙ্গে যানজট নিরসন করে এবং স্বাভাবিক চলাচল নিশ্চিত করে।

এ ঘটনায় গভীর শোক জানিয়েছেন স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশাসনের কর্মকর্তারা। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত শুরু করেছে হাইওয়ে পুলিশ।

Please Share This Post in Your Social Media

বিজ্ঞাপন: ওয়েব ডিজাইন ও ডেভেলপমেন্ট এর জন্য যোগাযোগ করুন: ০১৮২৪৯০৯০১০

নবীনগরে সরকারি খাল ভরাট করে অবৈধ স্থাপনা নির্মাণের অভিযোগ। মোঃ লিটন, উপজেলা প্রতিনিধি। ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের ইব্রাহিমপুর ইউনিয়নের ইব্রাহিমপুর বাঁশবাজার দক্ষিণ ব্রিজ সংলগ্ন পশ্চিম পাশে সরকারি খাল ভরাট করে অবৈধভাবে স্থাপনা নির্মাণের অভিযোগ উঠেছে। ২৬ অক্টোবর সোমবার স্থানীয় এক বিধবা নারী নবীনগর সহকারী কমিশনার (ভূমি) বরাবর এক লিখিত অভিযোগ দায়ের করেন, অভিযোগকারী হলেন ইব্রাহিমপুর বাঁশবাজার দক্ষিণ ব্রিজের পশ্চিমের বাড়ির মৃত হাজী নসু মিয়ার স্ত্রী মোসাম্মৎ পারভিন বেগম, অভিযোগ সূত্রে জানা যায় ইব্রাহিমপুর বাঁশবাজার দক্ষিণ ব্রিজের পশ্চিম পাশে ৩০ ফুট প্রশস্ত পানি নিষ্কাশনের একটি পুরাতন সরকারি খাল কয়েকজন প্রভাবশালী ব্যক্তি বালু দিয়ে ভরাট করে অবৈধভাবে স্থাপনা নির্মাণ করছেন। এ বিষয়ে মুঠোফোনে জানতে চাইলে ইব্রাহিমপুর ইউনিয়ন ভূমি অফিসের কর্মকর্তা মোঃ হেলাল উদ্দিন বলেন অভিযোগ হাতে পেয়েছি অভিযুক্তদের আজকে পর্যন্ত সময় দেওয়া হয়েছে যদি তারা আজকের ভিতর নিজ দায়িত্বে স্থাপনা এবং বালি সরিয়ে না নেন তাহলে আগামী রবিবারের মধ্যে আমরা আইনগত ব্যবস্থা নেব। আরো বিস্তারিত জানতে চাইলে নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় একাধিক ব্যক্তি বলেন এলাকার কয়েকজন প্রভাবশালী ব্যক্তি দিনের পর দিন পানি নিষ্কাশনের সরকারি খালটি ভরাট করে অবৈধ স্থাপনা নির্মাণের ফলে খালের স্বাভাবিক পানি প্রবাহ বন্ধ হয়ে গেছে। খালটি ভরাট ও দখলমুক্ত করে পানিপ্রবাহ স্বাভাবিক রাখার জন্য সংশ্লিষ্ট প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন তাঁরা। স্থানীয়দের অভিযোগ, সরকারি খালের জায়গা ভরাট করে স্থাপনা নির্মাণ করা হলে বর্ষা মৌসুমে পানি নিষ্কাশনে প্রতিবন্ধকতা সৃষ্টি হতে পারে। এতে আশপাশের কৃষিজমি, বসতবাড়ি ও এলাকার পরিবেশ ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে। এ অবস্থায় খালের সীমানা নির্ধারণ করে সরকারি জায়গা উদ্ধারে দ্রুত তদন্ত ও প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন এলাকাবাসী। অভিযোগের সত্যতা যাচাই এবং সরকারি খালের সুরক্ষা নিশ্চিত করতে প্রশাসনের কার্যকর পদক্ষেপ প্রত্যাশা করছেন স্থানীয়রা

১০
বিজ্ঞাপন: ওয়েব ডিজাইন ও ডেভেলপমেন্ট এর জন্য যোগাযোগ করুন: ০১৮২৪৯০৯০১০

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে ভয়াবহ বাস দুর্ঘটনা: নিহত ৪, আহত ১৫

আপডেট: ০৯:২৭:২৭ পূর্বাহ্ন, শনিবার, ২৮ জুন ২০২৫