১২:৪৪ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬

দেবিদ্বারে ডা. এটিএম আব্দুর রহমান তাহেরের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন

Multimedia News Desk
  • আপডেট: ০৩:০৯:০০ অপরাহ্ন, শুক্রবার, ২০ জুন ২০২৫
  • / ৪৪৮

দেবিদ্বার (কুমিল্লা) প্রতিনিধি:

কুমিল্লার দেবিদ্বারে বিশিষ্ট সমাজসেবক ও চিকিৎসক ডা. এটিএম আব্দুর রহমান তাহেরের বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা ও ষড়যন্ত্রমূলক মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে এলাকাবাসী। শুক্রবার (২০ জুন) সকাল ১০টায় উপজেলার খলিলপুর বাজারে ফতেহাবাদ ইউনিয়ন পরিষদের সামনে এই মানববন্ধনের আয়োজন করা হয়।

স্থানীয় শতাধিক এলাকাবাসী ব্যানার-ফেস্টুন হাতে নিয়ে মানববন্ধনে অংশগ্রহণ করেন। বক্তারা অভিযোগ করেন, জনপ্রিয় হো‌মিও চিকিৎসক ও সমাজহিতৈষী ডা. তাহেরের সামাজিক কর্মকাণ্ড ও জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে একটি মহল তাকে পরিকল্পিতভাবে হয়রানি করতে মিথ্যা মামলা দায়ের করেছে।

মানববন্ধনে বক্তব্য রাখেন স্থানীয় মো: হাবিবুর রহমান, মসজিদের ইমাম আব্দুল্লাহ আল মামুন, মাওলানা নিজাম উদ্দিন, হোমিওপ্যাথি চিকিৎসক ডাঃ শারমিন, ডাঃ সেলিনা আক্তার, মোঃ কবির হোসেন মাস্টার, কুমিল্লা সম্মিলিত হোমিওপ্যাথি ডক্টরস ফোরামের সদস্য ডা: মনির হোসেন, ডা: জিয়াউল হক, ডা: দেলোয়ার হোসেন প্রমুখ।

বক্তারা আরও বলেন, ডা. তাহের দীর্ঘদিন ধরে এই এলাকায় স্বল্পমূল্যে চিকিৎসা সেবা, দরিদ্র রোগীদের বিনামূ‌ল্যে চি‌কিৎসা সহায়তা এবং সামাজিক উন্নয়নমূলক কাজ করে আসছেন। অথচ একশ্রেণির দুষ্টচক্র তাকে সমাজ থেকে বিতাড়িত করার অপচেষ্টায় লিপ্ত রয়েছে। তিনি একজন সৎ ও মানবিক চিকিৎসক, দীর্ঘ ১৪বছর ধরে দেবিদ্বারে সুনামের সাথে চিকিৎসা সেবা দিয়ে আসছে, তার নামে মিথ্যা মামলা ও উদ্দেশ্যপ্রণোদিত এই অপপ্রচার চালানোর তীব্র নিন্দা জানাই,
এ সময় বক্তারা আব্দুর রহমান তাহেরে বিরুদ্ধে মিথ্যা বানোয়াট মামলা প্রত্যাহারের দাবি জানান এবং তারা অবিলম্বে মিথ্যা মামলা প্রত্যাহার ও ডা. তাহেরকে হয়রানি বন্ধে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।

এ ব্যাপারে হোমিওপ্যাথি চিকিৎসক ডাঃ এটিএম আব্দুর রহমান তাহের বলেন আমরা খলিলপুর ও দেবিদ্বারে দীর্ঘ ১৪ বছর যাবত সম্মানের সাথে আমি ও আমার স্ত্রী চিকিৎসা সেবা দিয়ে আসছি, আমার থেকে যারা চিকিৎসা সেবা নেয়, তারাই বলতে পারবে আমার আচরণ ও কতোটুকু সেবা দেই, আমার নামে মিথ্যা মামলা দিয়ে, এইভাবে হয়রানি করবে কেন?
আমি যদি দোষি হই তাহলে আমাকে কোর্ট জামিন দিতো না, যারা এই ঘটনার সাথে জরিত, তাদের আইনের আওতায় এনে শাস্তি দাবি করছি।

Please Share This Post in Your Social Media

বিজ্ঞাপন: ওয়েব ডিজাইন ও ডেভেলপমেন্ট এর জন্য যোগাযোগ করুন: ০১৮২৪৯০৯০১০

নবীনগরে সরকারি খাল ভরাট করে অবৈধ স্থাপনা নির্মাণের অভিযোগ। মোঃ লিটন, উপজেলা প্রতিনিধি। ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের ইব্রাহিমপুর ইউনিয়নের ইব্রাহিমপুর বাঁশবাজার দক্ষিণ ব্রিজ সংলগ্ন পশ্চিম পাশে সরকারি খাল ভরাট করে অবৈধভাবে স্থাপনা নির্মাণের অভিযোগ উঠেছে। ২৬ অক্টোবর সোমবার স্থানীয় এক বিধবা নারী নবীনগর সহকারী কমিশনার (ভূমি) বরাবর এক লিখিত অভিযোগ দায়ের করেন, অভিযোগকারী হলেন ইব্রাহিমপুর বাঁশবাজার দক্ষিণ ব্রিজের পশ্চিমের বাড়ির মৃত হাজী নসু মিয়ার স্ত্রী মোসাম্মৎ পারভিন বেগম, অভিযোগ সূত্রে জানা যায় ইব্রাহিমপুর বাঁশবাজার দক্ষিণ ব্রিজের পশ্চিম পাশে ৩০ ফুট প্রশস্ত পানি নিষ্কাশনের একটি পুরাতন সরকারি খাল কয়েকজন প্রভাবশালী ব্যক্তি বালু দিয়ে ভরাট করে অবৈধভাবে স্থাপনা নির্মাণ করছেন। এ বিষয়ে মুঠোফোনে জানতে চাইলে ইব্রাহিমপুর ইউনিয়ন ভূমি অফিসের কর্মকর্তা মোঃ হেলাল উদ্দিন বলেন অভিযোগ হাতে পেয়েছি অভিযুক্তদের আজকে পর্যন্ত সময় দেওয়া হয়েছে যদি তারা আজকের ভিতর নিজ দায়িত্বে স্থাপনা এবং বালি সরিয়ে না নেন তাহলে আগামী রবিবারের মধ্যে আমরা আইনগত ব্যবস্থা নেব। আরো বিস্তারিত জানতে চাইলে নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় একাধিক ব্যক্তি বলেন এলাকার কয়েকজন প্রভাবশালী ব্যক্তি দিনের পর দিন পানি নিষ্কাশনের সরকারি খালটি ভরাট করে অবৈধ স্থাপনা নির্মাণের ফলে খালের স্বাভাবিক পানি প্রবাহ বন্ধ হয়ে গেছে। খালটি ভরাট ও দখলমুক্ত করে পানিপ্রবাহ স্বাভাবিক রাখার জন্য সংশ্লিষ্ট প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন তাঁরা। স্থানীয়দের অভিযোগ, সরকারি খালের জায়গা ভরাট করে স্থাপনা নির্মাণ করা হলে বর্ষা মৌসুমে পানি নিষ্কাশনে প্রতিবন্ধকতা সৃষ্টি হতে পারে। এতে আশপাশের কৃষিজমি, বসতবাড়ি ও এলাকার পরিবেশ ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে। এ অবস্থায় খালের সীমানা নির্ধারণ করে সরকারি জায়গা উদ্ধারে দ্রুত তদন্ত ও প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন এলাকাবাসী। অভিযোগের সত্যতা যাচাই এবং সরকারি খালের সুরক্ষা নিশ্চিত করতে প্রশাসনের কার্যকর পদক্ষেপ প্রত্যাশা করছেন স্থানীয়রা

১০
বিজ্ঞাপন: ওয়েব ডিজাইন ও ডেভেলপমেন্ট এর জন্য যোগাযোগ করুন: ০১৮২৪৯০৯০১০

দেবিদ্বারে ডা. এটিএম আব্দুর রহমান তাহেরের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন

আপডেট: ০৩:০৯:০০ অপরাহ্ন, শুক্রবার, ২০ জুন ২০২৫