০৩:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬

প্রচারণা ছাড়া নাটক প্রকাশে ক্ষুব্ধ নিলয় আলমগীর

নিউজ ডেস্ক
  • আপডেট: ১০:২১:৪৫ পূর্বাহ্ন, রবিবার, ১৫ জুন ২০২৫
  • / ৭৪৫

Niloy_Alomgir

বিনোদন প্রতিবেদক //

ঈদের বিশেষ নাটক নিয়ে সামাজিক মাধ্যমে ক্ষোভ প্রকাশ করেছেন জনপ্রিয় অভিনেতা নিলয় আলমগীর। সম্প্রতি দীপ্ত টিভির ইউটিউব চ্যানেলে নাটক ‘আপন পর’ মুক্তি পায়, যেখানে নিলয়ের বিপরীতে অভিনয় করেছেন হিমি। কিন্তু নাটকটি ইউটিউবে প্রকাশ করার আগে কোনো ধরনের আগাম প্রচারণা বা সংশ্লিষ্ট শিল্পীদের অবহিত না করায় অসন্তোষ প্রকাশ করেছেন নিলয়।

গত ১৩ জুন (শুক্রবার) নাটকটি ইউটিউবে মুক্তি পাওয়ার পরপরই নিজের ভেরিফায়েড ফেসবুক প্রোফাইলে নিলয় লেখেন,

“দীপ্ত টিভির ইউটিউব চ্যানেলে আমার একটি নাটক রিলিজ হয়েছে আজকে। কিন্তু রিলিজের ব্যাপারে আমরা কোনো আর্টিস্ট জানি না, পরিচালক নিজেও জানেন না।”

তিনি আরও লেখেন,

“যেহেতু ডিজিটাল প্ল্যাটফর্মে রিলিজ হয়েছে, তাহলে নিশ্চয়ই কিছু প্রচার-প্রচারণার দরকার ছিল। কিন্তু দীপ্ত টিভির হয়তো সেটির দরকার নেই!”

এই মন্তব্যের মাধ্যমে তিনি চ্যানেলটির ডিজিটাল বিভাগের অব্যবস্থাপনার দিকেও অভিযোগের আঙুল তোলেন।

নিলয়ের ফেসবুক পোস্টে মন্তব্য করে অনেকে নাটকটির প্রচারের কৌশল হিসেবেই পোস্টটিকে দেখছেন। কেউ কেউ লিখেছেন—

“এটাই তো আপনার নাটকের প্রচারণার সেরা স্ট্র্যাটেজি!”
আবার কেউ লিখেছেন,
“যেখানে নাটকের ভিউ দ্রুত বাড়ছে, সেখানে ক্ষোভ কেন?”

নাটকটি ইউটিউবে উন্মুক্ত হওয়ার পরপরই দর্শক সংখ্যা লক্ষণীয়ভাবে বেড়েছে বলে জানা গেছে।

এই বিষয়ে দীপ্ত টিভির পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া এখনও পাওয়া যায়নি। তবে মিডিয়া সংশ্লিষ্টদের মতে, ঈদকেন্দ্রিক প্রচুর কনটেন্ট একসঙ্গে মুক্তি পাওয়ায় প্রচার ও সমন্বয়ে ঘাটতি হতে পারে।

নাটকটি মূলত পারিবারিক টানাপোড়েন ও সম্পর্কের দ্বন্দ্ব নিয়ে নির্মিত। দর্শকপ্রিয় অভিনেতা-অভিনেত্রী থাকার ফলে দর্শকদের আগ্রহ ছিল বেশ। তবে প্রচারণা ছাড়া রিলিজ হওয়ায় এই আলোচনা এখন নতুন মাত্রা পেয়েছে।

Please Share This Post in Your Social Media

বিজ্ঞাপন: ওয়েব ডিজাইন ও ডেভেলপমেন্ট এর জন্য যোগাযোগ করুন: ০১৮২৪৯০৯০১০

নবীনগরে সরকারি খাল ভরাট করে অবৈধ স্থাপনা নির্মাণের অভিযোগ। মোঃ লিটন, উপজেলা প্রতিনিধি। ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের ইব্রাহিমপুর ইউনিয়নের ইব্রাহিমপুর বাঁশবাজার দক্ষিণ ব্রিজ সংলগ্ন পশ্চিম পাশে সরকারি খাল ভরাট করে অবৈধভাবে স্থাপনা নির্মাণের অভিযোগ উঠেছে। ২৬ অক্টোবর সোমবার স্থানীয় এক বিধবা নারী নবীনগর সহকারী কমিশনার (ভূমি) বরাবর এক লিখিত অভিযোগ দায়ের করেন, অভিযোগকারী হলেন ইব্রাহিমপুর বাঁশবাজার দক্ষিণ ব্রিজের পশ্চিমের বাড়ির মৃত হাজী নসু মিয়ার স্ত্রী মোসাম্মৎ পারভিন বেগম, অভিযোগ সূত্রে জানা যায় ইব্রাহিমপুর বাঁশবাজার দক্ষিণ ব্রিজের পশ্চিম পাশে ৩০ ফুট প্রশস্ত পানি নিষ্কাশনের একটি পুরাতন সরকারি খাল কয়েকজন প্রভাবশালী ব্যক্তি বালু দিয়ে ভরাট করে অবৈধভাবে স্থাপনা নির্মাণ করছেন। এ বিষয়ে মুঠোফোনে জানতে চাইলে ইব্রাহিমপুর ইউনিয়ন ভূমি অফিসের কর্মকর্তা মোঃ হেলাল উদ্দিন বলেন অভিযোগ হাতে পেয়েছি অভিযুক্তদের আজকে পর্যন্ত সময় দেওয়া হয়েছে যদি তারা আজকের ভিতর নিজ দায়িত্বে স্থাপনা এবং বালি সরিয়ে না নেন তাহলে আগামী রবিবারের মধ্যে আমরা আইনগত ব্যবস্থা নেব। আরো বিস্তারিত জানতে চাইলে নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় একাধিক ব্যক্তি বলেন এলাকার কয়েকজন প্রভাবশালী ব্যক্তি দিনের পর দিন পানি নিষ্কাশনের সরকারি খালটি ভরাট করে অবৈধ স্থাপনা নির্মাণের ফলে খালের স্বাভাবিক পানি প্রবাহ বন্ধ হয়ে গেছে। খালটি ভরাট ও দখলমুক্ত করে পানিপ্রবাহ স্বাভাবিক রাখার জন্য সংশ্লিষ্ট প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন তাঁরা। স্থানীয়দের অভিযোগ, সরকারি খালের জায়গা ভরাট করে স্থাপনা নির্মাণ করা হলে বর্ষা মৌসুমে পানি নিষ্কাশনে প্রতিবন্ধকতা সৃষ্টি হতে পারে। এতে আশপাশের কৃষিজমি, বসতবাড়ি ও এলাকার পরিবেশ ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে। এ অবস্থায় খালের সীমানা নির্ধারণ করে সরকারি জায়গা উদ্ধারে দ্রুত তদন্ত ও প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন এলাকাবাসী। অভিযোগের সত্যতা যাচাই এবং সরকারি খালের সুরক্ষা নিশ্চিত করতে প্রশাসনের কার্যকর পদক্ষেপ প্রত্যাশা করছেন স্থানীয়রা

১০
বিজ্ঞাপন: ওয়েব ডিজাইন ও ডেভেলপমেন্ট এর জন্য যোগাযোগ করুন: ০১৮২৪৯০৯০১০

প্রচারণা ছাড়া নাটক প্রকাশে ক্ষুব্ধ নিলয় আলমগীর

আপডেট: ১০:২১:৪৫ পূর্বাহ্ন, রবিবার, ১৫ জুন ২০২৫