০৩:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬

তারেক রহমান ও ড. মুহাম্মদ ইউনূসের একান্ত বৈঠক চলছে লন্ডনে

নিউজ ডেস্ক
  • আপডেট: ০৩:৫৩:৩০ অপরাহ্ন, শুক্রবার, ১৩ জুন ২০২৫
  • / ৫৪৭

তারেক রহমান ও ড. মুহাম্মদ ইউনূস

বাংলাদেশের অন্তর্বর্তী সরকার গঠনের গুঞ্জনের মাঝেই লন্ডনে অনুষ্ঠিত হচ্ছে গুরুত্বপূর্ণ এক রাজনৈতিক বৈঠক। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মধ্যে একান্ত আলোচনা চলছে।

বাংলাদেশ সময় শুক্রবার (১৩ জুন) দুপুর ২টার দিকে লন্ডনের ডরচেস্টার হোটেলে এই বৈঠক শুরু হয়। এর কিছু সময় আগেই যুক্তরাজ্যের কিংস্টনের নিজ বাসা থেকে রওনা হন তারেক রহমান। দুপুর ১টার দিকে তিনি বাসা থেকে বের হন বলে বিএনপির মিডিয়া সেল নিশ্চিত করেছে।

হোটেলে পৌঁছালে তাকে স্বাগত জানান ড. ইউনূসের প্রেস সচিব শফিকুল আলম ও নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান। এরপরই শুরু হয় এই বহুল প্রত্যাশিত ওয়ান টু ওয়ান বৈঠক।

বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক মওদুদ হোসেন আলমগীর পাভেলের উদ্ধৃতি দিয়ে সেলের অন্যতম সদস্য শায়রুল কবির খান জানান, “এই বৈঠকটি সম্পূর্ণ একান্ত। শুরুতে দুই ঘণ্টার বৈঠক নির্ধারিত হলেও উভয়পক্ষের সম্মতিতে আলোচনার পরিধি ও সময় বাড়তেও পারে।”

বৈঠকে তারেক রহমানের সঙ্গে ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও চেয়ারপারসনের ফরেন অ্যাফেয়ার্স অ্যাডভাইজরি কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী এবং আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির।

শায়রুল কবির আরও বলেন, “ইতিবাচক দৃষ্টিভঙ্গি থেকেই এই বৈঠকে অংশ নিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দেশের চলমান রাজনৈতিক সংকট নিরসনে এই আলোচনা তাৎপর্যপূর্ণ বলে আমরা মনে করছি।”

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এই বৈঠক আগামী দিনের জাতীয় রাজনীতিতে বড় কোনো পরিবর্তনের বার্তা দিতে পারে। অন্তর্বর্তী সরকারের সম্ভাব্য রূপরেখা, নির্বাচনকালীন প্রশাসন ও রাজনৈতিক ঐকমত্যের প্রশ্নে এই আলোচনায় বড় অগ্রগতি হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

তবে বৈঠকের বিষয়বস্তু এবং সিদ্ধান্ত সম্পর্কে এখনো কোনো পক্ষই আনুষ্ঠানিকভাবে মুখ খুলেনি। আলোচনা শেষে বিবৃতি দেওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানা গেছে।

Please Share This Post in Your Social Media

বিজ্ঞাপন: ওয়েব ডিজাইন ও ডেভেলপমেন্ট এর জন্য যোগাযোগ করুন: ০১৮২৪৯০৯০১০

নবীনগরে সরকারি খাল ভরাট করে অবৈধ স্থাপনা নির্মাণের অভিযোগ। মোঃ লিটন, উপজেলা প্রতিনিধি। ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের ইব্রাহিমপুর ইউনিয়নের ইব্রাহিমপুর বাঁশবাজার দক্ষিণ ব্রিজ সংলগ্ন পশ্চিম পাশে সরকারি খাল ভরাট করে অবৈধভাবে স্থাপনা নির্মাণের অভিযোগ উঠেছে। ২৬ অক্টোবর সোমবার স্থানীয় এক বিধবা নারী নবীনগর সহকারী কমিশনার (ভূমি) বরাবর এক লিখিত অভিযোগ দায়ের করেন, অভিযোগকারী হলেন ইব্রাহিমপুর বাঁশবাজার দক্ষিণ ব্রিজের পশ্চিমের বাড়ির মৃত হাজী নসু মিয়ার স্ত্রী মোসাম্মৎ পারভিন বেগম, অভিযোগ সূত্রে জানা যায় ইব্রাহিমপুর বাঁশবাজার দক্ষিণ ব্রিজের পশ্চিম পাশে ৩০ ফুট প্রশস্ত পানি নিষ্কাশনের একটি পুরাতন সরকারি খাল কয়েকজন প্রভাবশালী ব্যক্তি বালু দিয়ে ভরাট করে অবৈধভাবে স্থাপনা নির্মাণ করছেন। এ বিষয়ে মুঠোফোনে জানতে চাইলে ইব্রাহিমপুর ইউনিয়ন ভূমি অফিসের কর্মকর্তা মোঃ হেলাল উদ্দিন বলেন অভিযোগ হাতে পেয়েছি অভিযুক্তদের আজকে পর্যন্ত সময় দেওয়া হয়েছে যদি তারা আজকের ভিতর নিজ দায়িত্বে স্থাপনা এবং বালি সরিয়ে না নেন তাহলে আগামী রবিবারের মধ্যে আমরা আইনগত ব্যবস্থা নেব। আরো বিস্তারিত জানতে চাইলে নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় একাধিক ব্যক্তি বলেন এলাকার কয়েকজন প্রভাবশালী ব্যক্তি দিনের পর দিন পানি নিষ্কাশনের সরকারি খালটি ভরাট করে অবৈধ স্থাপনা নির্মাণের ফলে খালের স্বাভাবিক পানি প্রবাহ বন্ধ হয়ে গেছে। খালটি ভরাট ও দখলমুক্ত করে পানিপ্রবাহ স্বাভাবিক রাখার জন্য সংশ্লিষ্ট প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন তাঁরা। স্থানীয়দের অভিযোগ, সরকারি খালের জায়গা ভরাট করে স্থাপনা নির্মাণ করা হলে বর্ষা মৌসুমে পানি নিষ্কাশনে প্রতিবন্ধকতা সৃষ্টি হতে পারে। এতে আশপাশের কৃষিজমি, বসতবাড়ি ও এলাকার পরিবেশ ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে। এ অবস্থায় খালের সীমানা নির্ধারণ করে সরকারি জায়গা উদ্ধারে দ্রুত তদন্ত ও প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন এলাকাবাসী। অভিযোগের সত্যতা যাচাই এবং সরকারি খালের সুরক্ষা নিশ্চিত করতে প্রশাসনের কার্যকর পদক্ষেপ প্রত্যাশা করছেন স্থানীয়রা

১০
বিজ্ঞাপন: ওয়েব ডিজাইন ও ডেভেলপমেন্ট এর জন্য যোগাযোগ করুন: ০১৮২৪৯০৯০১০

তারেক রহমান ও ড. মুহাম্মদ ইউনূসের একান্ত বৈঠক চলছে লন্ডনে

আপডেট: ০৩:৫৩:৩০ অপরাহ্ন, শুক্রবার, ১৩ জুন ২০২৫