০১:২০ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬

ভারী বর্ষণে উখিয়া-টেকনাফে দেড় হাজার পরিবার পানিবন্দি, পাহাড় ধসে প্রাণহান

নিউজ ডেস্ক
  • আপডেট: ০৮:৩৯:৫১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৫ জুন ২০২৫
  • / ৪৯৯

উখিয়া-টেকনাফে

শাহিন আলম, টেকনাফ | বর্তমান কথা

টানা ভারী বৃষ্টিপাতে কক্সবাজারের উখিয়া ও টেকনাফ উপজেলায় পানিবন্দি হয়ে পড়েছে প্রায় দেড় হাজারেরও বেশি পরিবার। তলিয়ে গেছে শত শত ঘরবাড়ি, ফসলি জমি ও চিংড়িঘের। পাহাড় ধসের আশঙ্কায় পাহাড়ি এলাকার বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে নিতে মাইকিং করছে স্থানীয় প্রশাসন।

রবিবার রাত ১১টা থেকে সোমবার বিকেল পর্যন্ত চলমান বর্ষণে উখিয়ার ক্যাম্প-২ ইস্টে মাটির দেয়াল ধসে এক রোহিঙ্গা যুবক মোহাম্মদ আয়াস (২২) নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও দুজন। এ ছাড়া বজ্রপাতে আহত হয়েছেন আরও পাঁচজন রোহিঙ্গা।

উপজেলার হ্নীলা, সাবরাং ও বাহারছড়া ইউনিয়নে ৫ হাজারেরও বেশি মানুষ পানিবন্দি হয়ে মানবেতর জীবনযাপন করছেন। টেকনাফ পৌরসভার ১২টি ঝুঁকিপূর্ণ পাহাড়ে বসবাসকারী প্রায় ২০ হাজার মানুষের মধ্যে পাহাড় ধসের আতঙ্ক বিরাজ করছে।

উখিয়ার হলিদিয়া পালং, রুমখাঁ, বড়ুয়া পাড়া, বালুখালীসহ বেশ কয়েকটি গ্রামে অন্তত ৫০০ পরিবার পানিতে বন্দি। বিদ্যুৎ ও মোবাইল সংযোগ বিচ্ছিন্ন থাকায় দুর্ভোগ আরও বেড়েছে।

স্থানীয় বাসিন্দারা জানাচ্ছেন, ঘরে পানি ঢুকে ঘরের আসবাব, খাদ্যসামগ্রী সব ভেসে গেছে। অনেকে আশ্রয় কেন্দ্রে গেলেও অধিকাংশ মানুষ নিজ ঘরে আটকা পড়ে আছেন।

উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ কামরুল ইসলাম চৌধুরী জানান, “বৃষ্টি কিছুটা কমলেও এখনো পানিবন্দি অবস্থায় আছেন অনেকে। পরিস্থিতি মনিটর করা হচ্ছে।”
টেকনাফ ইউএনও শেখ এহসান উদ্দিন বলেন, “সেন্টমার্টিনে আজ পণ্যবাহী ট্রলারও যেতে পারেনি। আমরা ক্ষতিগ্রস্তদের সহায়তা দিতে তৎপর রয়েছি।”

হ্নীলা ইউপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোহাম্মদ আলী বলেন, “সীমান্ত সড়কের সুইচগেট দিয়ে পানি বের হতে না পারায় জলাবদ্ধতা আরও ভয়াবহ রূপ নিয়েছে।”

এই দুর্যোগে সরকার ও সংশ্লিষ্ট সংস্থাগুলোর জরুরি সহায়তা ও পুনর্বাসন কার্যক্রম এখন সময়ের দাবি।

Please Share This Post in Your Social Media

বিজ্ঞাপন: ওয়েব ডিজাইন ও ডেভেলপমেন্ট এর জন্য যোগাযোগ করুন: ০১৮২৪৯০৯০১০

নবীনগরে সরকারি খাল ভরাট করে অবৈধ স্থাপনা নির্মাণের অভিযোগ। মোঃ লিটন, উপজেলা প্রতিনিধি। ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের ইব্রাহিমপুর ইউনিয়নের ইব্রাহিমপুর বাঁশবাজার দক্ষিণ ব্রিজ সংলগ্ন পশ্চিম পাশে সরকারি খাল ভরাট করে অবৈধভাবে স্থাপনা নির্মাণের অভিযোগ উঠেছে। ২৬ অক্টোবর সোমবার স্থানীয় এক বিধবা নারী নবীনগর সহকারী কমিশনার (ভূমি) বরাবর এক লিখিত অভিযোগ দায়ের করেন, অভিযোগকারী হলেন ইব্রাহিমপুর বাঁশবাজার দক্ষিণ ব্রিজের পশ্চিমের বাড়ির মৃত হাজী নসু মিয়ার স্ত্রী মোসাম্মৎ পারভিন বেগম, অভিযোগ সূত্রে জানা যায় ইব্রাহিমপুর বাঁশবাজার দক্ষিণ ব্রিজের পশ্চিম পাশে ৩০ ফুট প্রশস্ত পানি নিষ্কাশনের একটি পুরাতন সরকারি খাল কয়েকজন প্রভাবশালী ব্যক্তি বালু দিয়ে ভরাট করে অবৈধভাবে স্থাপনা নির্মাণ করছেন। এ বিষয়ে মুঠোফোনে জানতে চাইলে ইব্রাহিমপুর ইউনিয়ন ভূমি অফিসের কর্মকর্তা মোঃ হেলাল উদ্দিন বলেন অভিযোগ হাতে পেয়েছি অভিযুক্তদের আজকে পর্যন্ত সময় দেওয়া হয়েছে যদি তারা আজকের ভিতর নিজ দায়িত্বে স্থাপনা এবং বালি সরিয়ে না নেন তাহলে আগামী রবিবারের মধ্যে আমরা আইনগত ব্যবস্থা নেব। আরো বিস্তারিত জানতে চাইলে নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় একাধিক ব্যক্তি বলেন এলাকার কয়েকজন প্রভাবশালী ব্যক্তি দিনের পর দিন পানি নিষ্কাশনের সরকারি খালটি ভরাট করে অবৈধ স্থাপনা নির্মাণের ফলে খালের স্বাভাবিক পানি প্রবাহ বন্ধ হয়ে গেছে। খালটি ভরাট ও দখলমুক্ত করে পানিপ্রবাহ স্বাভাবিক রাখার জন্য সংশ্লিষ্ট প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন তাঁরা। স্থানীয়দের অভিযোগ, সরকারি খালের জায়গা ভরাট করে স্থাপনা নির্মাণ করা হলে বর্ষা মৌসুমে পানি নিষ্কাশনে প্রতিবন্ধকতা সৃষ্টি হতে পারে। এতে আশপাশের কৃষিজমি, বসতবাড়ি ও এলাকার পরিবেশ ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে। এ অবস্থায় খালের সীমানা নির্ধারণ করে সরকারি জায়গা উদ্ধারে দ্রুত তদন্ত ও প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন এলাকাবাসী। অভিযোগের সত্যতা যাচাই এবং সরকারি খালের সুরক্ষা নিশ্চিত করতে প্রশাসনের কার্যকর পদক্ষেপ প্রত্যাশা করছেন স্থানীয়রা

১০
বিজ্ঞাপন: ওয়েব ডিজাইন ও ডেভেলপমেন্ট এর জন্য যোগাযোগ করুন: ০১৮২৪৯০৯০১০

ভারী বর্ষণে উখিয়া-টেকনাফে দেড় হাজার পরিবার পানিবন্দি, পাহাড় ধসে প্রাণহান

আপডেট: ০৮:৩৯:৫১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৫ জুন ২০২৫