০২:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬

নিত্য ও খাদ্যপণ্য নিয়ে ৫ দিন পর টেকনাফ-সেন্টমার্টিন রুটে নৌযান চলাচল শুরু

নিউজ ডেস্ক
  • আপডেট: ১০:০৮:৫৫ অপরাহ্ন, রবিবার, ১ জুন ২০২৫
  • / ৭২৯

সেন্টমার্টিন ইউনিয়ন পরিষদ

শাহিন আলম | টেকনাফ (কক্সবাজার) 

বৈরী আবহাওয়ার কারণে টানা পাঁচ দিন বন্ধ থাকার পর আবারও নৌযান চলাচল শুরু হয়েছে টেকনাফ-সেন্টমার্টিন রুটে। এতে করে নিত্যপ্রয়োজনীয় পণ্যসামগ্রী এবং জরুরি প্রয়োজনে আটকে পড়া দ্বীপবাসীরা ফিরে যেতে পারছেন সেন্টমার্টিনে। তবে শুরুতেই নারীদের যাতায়াতে নিষেধাজ্ঞা আরোপ করায় ঘাটে ক্ষোভ ও অসন্তোষ দেখা দিয়েছে।

রোববার (১ জুন) সকাল ১১টার দিকে টেকনাফ পৌরসভার খায়ুকখালী ঘাট থেকে মো. আরাফাত মাঝির একটি ট্রলার ৫০ জন যাত্রী নিয়ে সেন্টমার্টিনের উদ্দেশ্যে রওনা দেয়। তার আগে আরও দুটি ট্রলার দ্বীপের উদ্দেশ্যে ছেড়ে যায়।

ঝুঁকিপূর্ণ হলেও ফিরতে বাধ্য

সেন্টমার্টিন ইউনিয়ন পরিষদের (ভারপ্রাপ্ত) চেয়ারম্যান ফয়েজুল ইসলাম বলেন, ‘সকালে একটি ট্রলার দ্বীপে পৌঁছেছে। এতে করে কিছু মানুষ এবং খাদ্যপণ্য দ্বীপে পৌঁছেছে। কিন্তু বর্তমানে দ্বীপে আবার ঝড়ো বাতাস শুরু হয়েছে। পানির উচ্চতাও বাড়ছে। দ্বীপবাসী খুব কষ্টে আছে।’

ঘাটে গিয়ে দেখা যায়, সেন্টমার্টিনের বহু নারী ও শিশু ট্রলারে উঠতে চাইলেও তাদের অনুমতি দেওয়া হয়নি। এতে অনেকেই ক্ষোভ প্রকাশ করেন।

মাঝারপাড়ার বাসিন্দা শামসুন নাহার বলেন, ‘চিকিৎসা নিতে এসে নয় দিন ধরে টেকনাফে আটকে আছি। আজ ট্রলার চললেও নারীদের উঠতে দিচ্ছে না। আমার কাছে কোনো টাকা নেই। সন্তান নিয়ে খুব বিপদে পড়েছি।’

দ্বীপবাসীর প্রতি অবহেলা

সেন্টমার্টিন দ্বীপের সাবেক ইউপি চেয়ারম্যান নুর আহমদ বলেন, ‘চিকিৎসা ও প্রয়োজনীয় কাজে আসা প্রায় তিন শতাধিক দ্বীপবাসী টেকনাফে আটকা পড়েছেন। অনেকেই মানবেতর জীবনযাপন করছেন। দ্বীপে কেউ আটকা পড়লে আমরা সাহায্য করি। কিন্তু টেকনাফে দ্বীপবাসীরা পড়লে কেউ পাশে আসে না।’

দ্বীপের বাসিন্দা জয়নাল আবেদিন জানান, ‘সেন্টমার্টিনে এখন এক ধরনের হাহাকার চলছে। নিত্যপণ্যের দোকানপাট বন্ধ, পানি সংকট, বিদ্যুৎ সমস্যা—সব মিলিয়ে জীবনযাপন দুর্বিষহ হয়ে উঠেছে।’

টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ এহসান উদ্দিন বলেন, ‘বৈরী আবহাওয়ার কারণে পাঁচ দিন বন্ধ ছিল নৌ চলাচল। আজ ট্রলার চলাচল শুরু হয়েছে। এতে করে দ্বীপে নিত্যপ্রয়োজনীয় পণ্য পৌঁছাবে এবং টেকনাফে আটকে পড়া বাসিন্দারা ফিরতে পারবেন।’

তিনি আরও বলেন, ‘দ্বীপের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখা হচ্ছে। স্থানীয় জনপ্রতিনিধিদের সতর্ক থাকতে বলা হয়েছে যাতে জরুরি প্রয়োজনে দ্রুত ব্যবস্থা নেওয়া যায়।

Please Share This Post in Your Social Media

বিজ্ঞাপন: ওয়েব ডিজাইন ও ডেভেলপমেন্ট এর জন্য যোগাযোগ করুন: ০১৮২৪৯০৯০১০

নবীনগরে সরকারি খাল ভরাট করে অবৈধ স্থাপনা নির্মাণের অভিযোগ। মোঃ লিটন, উপজেলা প্রতিনিধি। ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের ইব্রাহিমপুর ইউনিয়নের ইব্রাহিমপুর বাঁশবাজার দক্ষিণ ব্রিজ সংলগ্ন পশ্চিম পাশে সরকারি খাল ভরাট করে অবৈধভাবে স্থাপনা নির্মাণের অভিযোগ উঠেছে। ২৬ অক্টোবর সোমবার স্থানীয় এক বিধবা নারী নবীনগর সহকারী কমিশনার (ভূমি) বরাবর এক লিখিত অভিযোগ দায়ের করেন, অভিযোগকারী হলেন ইব্রাহিমপুর বাঁশবাজার দক্ষিণ ব্রিজের পশ্চিমের বাড়ির মৃত হাজী নসু মিয়ার স্ত্রী মোসাম্মৎ পারভিন বেগম, অভিযোগ সূত্রে জানা যায় ইব্রাহিমপুর বাঁশবাজার দক্ষিণ ব্রিজের পশ্চিম পাশে ৩০ ফুট প্রশস্ত পানি নিষ্কাশনের একটি পুরাতন সরকারি খাল কয়েকজন প্রভাবশালী ব্যক্তি বালু দিয়ে ভরাট করে অবৈধভাবে স্থাপনা নির্মাণ করছেন। এ বিষয়ে মুঠোফোনে জানতে চাইলে ইব্রাহিমপুর ইউনিয়ন ভূমি অফিসের কর্মকর্তা মোঃ হেলাল উদ্দিন বলেন অভিযোগ হাতে পেয়েছি অভিযুক্তদের আজকে পর্যন্ত সময় দেওয়া হয়েছে যদি তারা আজকের ভিতর নিজ দায়িত্বে স্থাপনা এবং বালি সরিয়ে না নেন তাহলে আগামী রবিবারের মধ্যে আমরা আইনগত ব্যবস্থা নেব। আরো বিস্তারিত জানতে চাইলে নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় একাধিক ব্যক্তি বলেন এলাকার কয়েকজন প্রভাবশালী ব্যক্তি দিনের পর দিন পানি নিষ্কাশনের সরকারি খালটি ভরাট করে অবৈধ স্থাপনা নির্মাণের ফলে খালের স্বাভাবিক পানি প্রবাহ বন্ধ হয়ে গেছে। খালটি ভরাট ও দখলমুক্ত করে পানিপ্রবাহ স্বাভাবিক রাখার জন্য সংশ্লিষ্ট প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন তাঁরা। স্থানীয়দের অভিযোগ, সরকারি খালের জায়গা ভরাট করে স্থাপনা নির্মাণ করা হলে বর্ষা মৌসুমে পানি নিষ্কাশনে প্রতিবন্ধকতা সৃষ্টি হতে পারে। এতে আশপাশের কৃষিজমি, বসতবাড়ি ও এলাকার পরিবেশ ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে। এ অবস্থায় খালের সীমানা নির্ধারণ করে সরকারি জায়গা উদ্ধারে দ্রুত তদন্ত ও প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন এলাকাবাসী। অভিযোগের সত্যতা যাচাই এবং সরকারি খালের সুরক্ষা নিশ্চিত করতে প্রশাসনের কার্যকর পদক্ষেপ প্রত্যাশা করছেন স্থানীয়রা

১০
বিজ্ঞাপন: ওয়েব ডিজাইন ও ডেভেলপমেন্ট এর জন্য যোগাযোগ করুন: ০১৮২৪৯০৯০১০

নিত্য ও খাদ্যপণ্য নিয়ে ৫ দিন পর টেকনাফ-সেন্টমার্টিন রুটে নৌযান চলাচল শুরু

আপডেট: ১০:০৮:৫৫ অপরাহ্ন, রবিবার, ১ জুন ২০২৫