০৩:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬

“ভারত দুঃসাহস করলে জবাব আরও কঠোর হবে: পাকিস্তান সেনাবাহিনীর হুঁশিয়ারি”

নিউজ ডেস্ক
  • আপডেট: ০৬:০৪:৫৯ অপরাহ্ন, রবিবার, ২৫ মে ২০২৫
  • / ৫৭৭

পাকিস্তান আইএসপিআর-এর ডিজি লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী।ছবি: সংগৃহীত

পাকিস্তান জাতির ঐক্য, শক্তি ও শান্তির প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করে ভারতকে আবারও ‘কঠোর হুঁশিয়ারি’ দিয়েছে দেশটির সেনাবাহিনী। রোববার এক বিবৃতিতে সেনাবাহিনীর মুখপাত্র লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী বলেন, “যদি ভারত আবার আগের মতো কোনো দুঃসাহসিক পদক্ষেপ নেয়, তাহলে এবার জবাব হবে আরও কঠোর।”

সামা টিভি‘র এক প্রতিবেদনে বলা হয়, পাকিস্তান সেনাবাহিনীর গণমাধ্যম শাখা আইএসপিআর-এর মহাপরিচালক (ডিজি) আহমেদ শরীফ ওই বিবৃতিতে ভারতের কৌশলগত ব্যর্থতা, আগ্রাসী মনোভাব এবং সন্ত্রাসবাদে জড়িত থাকার অভিযোগ তোলেন।

তিনি বলেন, “ভারত ভেবেছিল, তারা আঘাত করবে আর পাকিস্তান চুপ থাকবে। কিন্তু আল্লাহর ইচ্ছায় পুরো জাতি ঐক্যবদ্ধভাবে দাঁড়িয়েছে। পাকিস্তান এক লৌহদৃঢ় প্রাচীরের মতো দাঁড়িয়েছিল এবং ভারতের কৌশলের একের পর এক ত্রুটি উন্মোচন করেছিল।”

সেনাবাহিনীর ঐক্য নিয়ে গুজব উড়িয়ে দিয়ে তিনি বলেন, “ভারত মনে করেছিল পাকিস্তানের জনগণ ও সেনাবাহিনী বিভক্ত— এটা সম্পূর্ণ ভুল। এই জাতি সবসময়ই ঐক্যবদ্ধ।”

ভারতের বিমান হামলার প্রসঙ্গ টেনে আইএসপিআর প্রধান বলেন, “৬ ও ৭ তারিখে ভারতের বিভিন্ন বিমান ঘাঁটি থেকে জেট উড়ে এসে পাকিস্তানি শিশুদের লক্ষ্যবস্তু করে— আমরা সেই বিমান ঘাঁটিগুলো ধ্বংস করে জবাব দিয়েছি।” তিনি আরও জানান, “মুজাফফরাবাদে সাত বছর বয়সি শিশু ইর্তিজা ভারতীয় গোলাবর্ষণে শহীদ হলে, আমরা ওই ব্রিগেড সদর দপ্তর ধ্বংস করি।”

তিনি দাবি করেন, পাকিস্তান কখনও বেসামরিক স্থাপনায় হামলা চালায়নি। “আমরা শান্তিপ্রিয়, শান্তিকেই অগ্রাধিকার দেই,” বলেন তিনি।

আঞ্চলিক সন্ত্রাসবাদ নিয়ে কথা বলতে গিয়ে আহমেদ শরীফ দাবি করেন, “পাকিস্তানে প্রতিটি সন্ত্রাসী হামলার পেছনে ভারতের চেহারা স্পষ্ট।” তিনি বলেন, “যারা মসজিদে বোমা ফেলে, নিরীহ মানুষ হত্যা করে— তারা ইসলাম বা খাইবার পাখতুনখোয়ার গৌরবময় ঐতিহ্যের অংশ নয়, তারা ভারতের অনুসারী।”

চরমপন্থি গোষ্ঠীগুলোকে উদ্দেশ্য করে তিনি বলেন, “তোমরা ভারতের কাছে সাহায্য চাও— সেই দেশ যারা কাশ্মীরি নারীদের মর্যাদা লঙ্ঘন করে। তোমাদের লজ্জা হওয়া উচিত।”

আফগানিস্তানকে ‘ভ্রাতৃত্বপূর্ণ মুসলিম প্রতিবেশী’ হিসেবে আখ্যায়িত করে আহমেদ শরীফ বলেন, “আফগান জনগণ আমাদের ভাই। তবে কিছু অভিজাত গোষ্ঠী ভারতের কাছে বিক্রি হয়ে গেছে।”

তিনি আফগানদের সন্ত্রাসীদের আশ্রয় না দেওয়ার অনুরোধ জানান এবং খাইবার পাখতুনখোয়ার সাহসী জনগণকে আহ্বান জানান, “আবার বলার সময় এসেছে— কাশ্মীর হবে পাকিস্তানের।”

Please Share This Post in Your Social Media

বিজ্ঞাপন: ওয়েব ডিজাইন ও ডেভেলপমেন্ট এর জন্য যোগাযোগ করুন: ০১৮২৪৯০৯০১০

নবীনগরে সরকারি খাল ভরাট করে অবৈধ স্থাপনা নির্মাণের অভিযোগ। মোঃ লিটন, উপজেলা প্রতিনিধি। ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের ইব্রাহিমপুর ইউনিয়নের ইব্রাহিমপুর বাঁশবাজার দক্ষিণ ব্রিজ সংলগ্ন পশ্চিম পাশে সরকারি খাল ভরাট করে অবৈধভাবে স্থাপনা নির্মাণের অভিযোগ উঠেছে। ২৬ অক্টোবর সোমবার স্থানীয় এক বিধবা নারী নবীনগর সহকারী কমিশনার (ভূমি) বরাবর এক লিখিত অভিযোগ দায়ের করেন, অভিযোগকারী হলেন ইব্রাহিমপুর বাঁশবাজার দক্ষিণ ব্রিজের পশ্চিমের বাড়ির মৃত হাজী নসু মিয়ার স্ত্রী মোসাম্মৎ পারভিন বেগম, অভিযোগ সূত্রে জানা যায় ইব্রাহিমপুর বাঁশবাজার দক্ষিণ ব্রিজের পশ্চিম পাশে ৩০ ফুট প্রশস্ত পানি নিষ্কাশনের একটি পুরাতন সরকারি খাল কয়েকজন প্রভাবশালী ব্যক্তি বালু দিয়ে ভরাট করে অবৈধভাবে স্থাপনা নির্মাণ করছেন। এ বিষয়ে মুঠোফোনে জানতে চাইলে ইব্রাহিমপুর ইউনিয়ন ভূমি অফিসের কর্মকর্তা মোঃ হেলাল উদ্দিন বলেন অভিযোগ হাতে পেয়েছি অভিযুক্তদের আজকে পর্যন্ত সময় দেওয়া হয়েছে যদি তারা আজকের ভিতর নিজ দায়িত্বে স্থাপনা এবং বালি সরিয়ে না নেন তাহলে আগামী রবিবারের মধ্যে আমরা আইনগত ব্যবস্থা নেব। আরো বিস্তারিত জানতে চাইলে নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় একাধিক ব্যক্তি বলেন এলাকার কয়েকজন প্রভাবশালী ব্যক্তি দিনের পর দিন পানি নিষ্কাশনের সরকারি খালটি ভরাট করে অবৈধ স্থাপনা নির্মাণের ফলে খালের স্বাভাবিক পানি প্রবাহ বন্ধ হয়ে গেছে। খালটি ভরাট ও দখলমুক্ত করে পানিপ্রবাহ স্বাভাবিক রাখার জন্য সংশ্লিষ্ট প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন তাঁরা। স্থানীয়দের অভিযোগ, সরকারি খালের জায়গা ভরাট করে স্থাপনা নির্মাণ করা হলে বর্ষা মৌসুমে পানি নিষ্কাশনে প্রতিবন্ধকতা সৃষ্টি হতে পারে। এতে আশপাশের কৃষিজমি, বসতবাড়ি ও এলাকার পরিবেশ ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে। এ অবস্থায় খালের সীমানা নির্ধারণ করে সরকারি জায়গা উদ্ধারে দ্রুত তদন্ত ও প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন এলাকাবাসী। অভিযোগের সত্যতা যাচাই এবং সরকারি খালের সুরক্ষা নিশ্চিত করতে প্রশাসনের কার্যকর পদক্ষেপ প্রত্যাশা করছেন স্থানীয়রা

১০
বিজ্ঞাপন: ওয়েব ডিজাইন ও ডেভেলপমেন্ট এর জন্য যোগাযোগ করুন: ০১৮২৪৯০৯০১০

“ভারত দুঃসাহস করলে জবাব আরও কঠোর হবে: পাকিস্তান সেনাবাহিনীর হুঁশিয়ারি”

আপডেট: ০৬:০৪:৫৯ অপরাহ্ন, রবিবার, ২৫ মে ২০২৫