০১:১৫ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬

কুরবানির পশুর চামড়ার দাম নির্ধারণ করল সরকার: ঢাকায় সর্বনিম্ন ১৩৫০ টাকা

নিউজ ডেস্ক
  • আপডেট: ০৫:৩৩:১১ অপরাহ্ন, রবিবার, ২৫ মে ২০২৫
  • / ৬৩৫

কুরবানির পশুর চামড়া

পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে কুরবানির পশুর চামড়ার দাম নির্ধারণ করে দিয়েছে সরকার। এ বছর ঢাকায় গরুর লবণযুক্ত চামড়ার সর্বনিম্ন দাম নির্ধারণ করা হয়েছে ১ হাজার ৩৫০ টাকা, আর ঢাকার বাইরে ১ হাজার ১৫০ টাকা।

রোববার (২৫ মে) বাণিজ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত এক সংবাদ ব্রিফিংয়ে এই তথ্য জানানো হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

এবার প্রথমবারের মতো প্রতি বর্গফুটে চামড়ার দাম নির্ধারণের পাশাপাশি ছোট গরুর আয়তন অনুসারে সর্বনিম্ন মূল্য নির্ধারণ করা হয়েছে।

🔹 ঢাকায় গরুর চামড়ার দাম প্রতি বর্গফুটে:
৬০ থেকে ৬৫ টাকা
🔹 ঢাকার বাইরে:
৫৫ থেকে ৬০ টাকা

খাসি ও বকরির চামড়ার দাম সারাদেশে একরকম রাখা হয়েছে—
🔸 খাসি: ২২–২৭ টাকা
🔸 বকরি: ২০–২২ টাকা প্রতি বর্গফুট

এছাড়াও, কুরবানির পশুর হাট ও কাঁচা চামড়া ব্যবস্থাপনা ও আইনশৃঙ্খলা–সংক্রান্ত কোর কমিটির এক সভা শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী জানান, ঈদের দিন কুরবানির পর ১২ ঘণ্টার মধ্যে বর্জ্য অপসারণ করা হবে।

তিনি আরও বলেন, “প্রতি বছর দেখা যায় অনেক চামড়া নষ্ট হয়ে যায়। আমরা চাই, গরিব মানুষ যারা এই চামড়া পায়—যেমন এতিমখানা, মাদ্রাসা কিংবা অসহায় মানুষ—তারা যেন ন্যায্যমূল্য পায়। চামড়া গরিবের হক, এটি নিশ্চিত করতে আমরা সক্রিয়। এ জন্য চামড়ার হাসিল কমানোর বিষয়েও উদ্যোগ নেওয়া হয়েছে।”

বাণিজ্য মন্ত্রণালয় জানিয়েছে, এ বছর চামড়ার বাজার যাতে অস্থির না হয় এবং পাচার রোধ করা যায়, সেজন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও গোয়েন্দা সংস্থাগুলোকেও কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে।

Please Share This Post in Your Social Media

বিজ্ঞাপন: ওয়েব ডিজাইন ও ডেভেলপমেন্ট এর জন্য যোগাযোগ করুন: ০১৮২৪৯০৯০১০

নবীনগরে সরকারি খাল ভরাট করে অবৈধ স্থাপনা নির্মাণের অভিযোগ। মোঃ লিটন, উপজেলা প্রতিনিধি। ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের ইব্রাহিমপুর ইউনিয়নের ইব্রাহিমপুর বাঁশবাজার দক্ষিণ ব্রিজ সংলগ্ন পশ্চিম পাশে সরকারি খাল ভরাট করে অবৈধভাবে স্থাপনা নির্মাণের অভিযোগ উঠেছে। ২৬ অক্টোবর সোমবার স্থানীয় এক বিধবা নারী নবীনগর সহকারী কমিশনার (ভূমি) বরাবর এক লিখিত অভিযোগ দায়ের করেন, অভিযোগকারী হলেন ইব্রাহিমপুর বাঁশবাজার দক্ষিণ ব্রিজের পশ্চিমের বাড়ির মৃত হাজী নসু মিয়ার স্ত্রী মোসাম্মৎ পারভিন বেগম, অভিযোগ সূত্রে জানা যায় ইব্রাহিমপুর বাঁশবাজার দক্ষিণ ব্রিজের পশ্চিম পাশে ৩০ ফুট প্রশস্ত পানি নিষ্কাশনের একটি পুরাতন সরকারি খাল কয়েকজন প্রভাবশালী ব্যক্তি বালু দিয়ে ভরাট করে অবৈধভাবে স্থাপনা নির্মাণ করছেন। এ বিষয়ে মুঠোফোনে জানতে চাইলে ইব্রাহিমপুর ইউনিয়ন ভূমি অফিসের কর্মকর্তা মোঃ হেলাল উদ্দিন বলেন অভিযোগ হাতে পেয়েছি অভিযুক্তদের আজকে পর্যন্ত সময় দেওয়া হয়েছে যদি তারা আজকের ভিতর নিজ দায়িত্বে স্থাপনা এবং বালি সরিয়ে না নেন তাহলে আগামী রবিবারের মধ্যে আমরা আইনগত ব্যবস্থা নেব। আরো বিস্তারিত জানতে চাইলে নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় একাধিক ব্যক্তি বলেন এলাকার কয়েকজন প্রভাবশালী ব্যক্তি দিনের পর দিন পানি নিষ্কাশনের সরকারি খালটি ভরাট করে অবৈধ স্থাপনা নির্মাণের ফলে খালের স্বাভাবিক পানি প্রবাহ বন্ধ হয়ে গেছে। খালটি ভরাট ও দখলমুক্ত করে পানিপ্রবাহ স্বাভাবিক রাখার জন্য সংশ্লিষ্ট প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন তাঁরা। স্থানীয়দের অভিযোগ, সরকারি খালের জায়গা ভরাট করে স্থাপনা নির্মাণ করা হলে বর্ষা মৌসুমে পানি নিষ্কাশনে প্রতিবন্ধকতা সৃষ্টি হতে পারে। এতে আশপাশের কৃষিজমি, বসতবাড়ি ও এলাকার পরিবেশ ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে। এ অবস্থায় খালের সীমানা নির্ধারণ করে সরকারি জায়গা উদ্ধারে দ্রুত তদন্ত ও প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন এলাকাবাসী। অভিযোগের সত্যতা যাচাই এবং সরকারি খালের সুরক্ষা নিশ্চিত করতে প্রশাসনের কার্যকর পদক্ষেপ প্রত্যাশা করছেন স্থানীয়রা

১০
বিজ্ঞাপন: ওয়েব ডিজাইন ও ডেভেলপমেন্ট এর জন্য যোগাযোগ করুন: ০১৮২৪৯০৯০১০

কুরবানির পশুর চামড়ার দাম নির্ধারণ করল সরকার: ঢাকায় সর্বনিম্ন ১৩৫০ টাকা

আপডেট: ০৫:৩৩:১১ অপরাহ্ন, রবিবার, ২৫ মে ২০২৫