০১:২৫ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬

আওয়ামী লীগ; তথ্য গোপন করায় ফেঁসে যাচ্ছেন শেখ হাসিনা

নিউজ ডেস্ক
  • আপডেট: ০৯:৪২:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ মে ২০২৫
  • / ৫৮৭

শেখ হাসিনা

২০০৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে জমা দেওয়া হলফনামায় তৎকালীন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা সম্পদের তথ্য গোপন করেছিলেন—এমন প্রমাণ পাওয়ার দাবি করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বিষয়টি নির্বাচন কমিশনের নজরে আনতে ইতোমধ্যে কমিশনে একটি চিঠিও পাঠানো হয়েছে বলে জানিয়েছেন দুদক চেয়ারম্যান আব্দুল মোমেন।

বৃহস্পতিবার দুপুরে আয়োজিত এক জরুরি প্রেস ব্রিফিংয়ে দুদক চেয়ারম্যান জানান, “নির্বাচনি বিধিমালা লঙ্ঘন করায় তার প্রার্থিতা বৈধ ছিল না। নির্বাচন কমিশনের উচিত বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা।”

দুদক আরও জানিয়েছে, শেখ হাসিনা ২০০৮ সালের নির্বাচনে যে হলফনামা দাখিল করেন, তাতে তিনি স্থাবর সম্পদ এক লাখ ৭৫ হাজার টাকা এবং অস্থাবর সম্পদ তিন কোটি ৪৭ লাখ টাকা দেখান। তবে দুদকের অনুসন্ধানে উঠে এসেছে, তৎকালীন সময়ে তার প্রকৃত স্থাবর সম্পদের পরিমাণ ছিল ৩৩ লাখ ৬৬ হাজার টাকা এবং অস্থাবর সম্পদ ছিল ৫ কোটি ১৮ লাখ টাকা। সব মিলিয়ে প্রায় দুই কোটি তিন লাখ টাকার সম্পদের তথ্য গোপনের প্রমাণ পাওয়া গেছে বলে দাবি করেছে সংস্থাটি।

দুদকের চেয়ারম্যান জানিয়েছেন, শুধু নির্বাচন কমিশন নয়, এই মিথ্যা তথ্য প্রদানের ঘটনায় দুদক আইন অনুযায়ী শেখ হাসিনার বিরুদ্ধে মামলা দায়েরসহ আইনানুগ অন্যান্য পদক্ষেপ গ্রহণের বিষয়টিও বিবেচনায় নেওয়া হচ্ছে।

উল্লেখ্য, শেখ হাসিনা ২০০৮ সালের নির্বাচনে জয়ী হয়ে পরপর চার মেয়াদে বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। তবে ২০১৪, ২০১৮ ও ২০২৪ সালের নির্বাচনগুলো নিয়ে দেশ-বিদেশে ব্যাপক বিতর্ক তৈরি হয়। শেষতক ২০২৪ সালের জুলাইয়ে গণআন্দোলনের মুখে তিনি দেশ ত্যাগ করে ভারতে আশ্রয় নেন।

এ প্রসঙ্গে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, ২০০৮ সালের নির্বাচন দীর্ঘদিন যাবৎ অপেক্ষাকৃত প্রশ্নহীন ছিল, কিন্তু এবার দুদকের তদন্ত সেটিকে নতুন করে আলোচনায় এনেছে।

এ বিষয়ে আওয়ামী লীগ বা শেখ হাসিনার পক্ষ থেকে এখনো কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

শেখ হাসিনা

Please Share This Post in Your Social Media

বিজ্ঞাপন: ওয়েব ডিজাইন ও ডেভেলপমেন্ট এর জন্য যোগাযোগ করুন: ০১৮২৪৯০৯০১০

নবীনগরে সরকারি খাল ভরাট করে অবৈধ স্থাপনা নির্মাণের অভিযোগ। মোঃ লিটন, উপজেলা প্রতিনিধি। ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের ইব্রাহিমপুর ইউনিয়নের ইব্রাহিমপুর বাঁশবাজার দক্ষিণ ব্রিজ সংলগ্ন পশ্চিম পাশে সরকারি খাল ভরাট করে অবৈধভাবে স্থাপনা নির্মাণের অভিযোগ উঠেছে। ২৬ অক্টোবর সোমবার স্থানীয় এক বিধবা নারী নবীনগর সহকারী কমিশনার (ভূমি) বরাবর এক লিখিত অভিযোগ দায়ের করেন, অভিযোগকারী হলেন ইব্রাহিমপুর বাঁশবাজার দক্ষিণ ব্রিজের পশ্চিমের বাড়ির মৃত হাজী নসু মিয়ার স্ত্রী মোসাম্মৎ পারভিন বেগম, অভিযোগ সূত্রে জানা যায় ইব্রাহিমপুর বাঁশবাজার দক্ষিণ ব্রিজের পশ্চিম পাশে ৩০ ফুট প্রশস্ত পানি নিষ্কাশনের একটি পুরাতন সরকারি খাল কয়েকজন প্রভাবশালী ব্যক্তি বালু দিয়ে ভরাট করে অবৈধভাবে স্থাপনা নির্মাণ করছেন। এ বিষয়ে মুঠোফোনে জানতে চাইলে ইব্রাহিমপুর ইউনিয়ন ভূমি অফিসের কর্মকর্তা মোঃ হেলাল উদ্দিন বলেন অভিযোগ হাতে পেয়েছি অভিযুক্তদের আজকে পর্যন্ত সময় দেওয়া হয়েছে যদি তারা আজকের ভিতর নিজ দায়িত্বে স্থাপনা এবং বালি সরিয়ে না নেন তাহলে আগামী রবিবারের মধ্যে আমরা আইনগত ব্যবস্থা নেব। আরো বিস্তারিত জানতে চাইলে নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় একাধিক ব্যক্তি বলেন এলাকার কয়েকজন প্রভাবশালী ব্যক্তি দিনের পর দিন পানি নিষ্কাশনের সরকারি খালটি ভরাট করে অবৈধ স্থাপনা নির্মাণের ফলে খালের স্বাভাবিক পানি প্রবাহ বন্ধ হয়ে গেছে। খালটি ভরাট ও দখলমুক্ত করে পানিপ্রবাহ স্বাভাবিক রাখার জন্য সংশ্লিষ্ট প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন তাঁরা। স্থানীয়দের অভিযোগ, সরকারি খালের জায়গা ভরাট করে স্থাপনা নির্মাণ করা হলে বর্ষা মৌসুমে পানি নিষ্কাশনে প্রতিবন্ধকতা সৃষ্টি হতে পারে। এতে আশপাশের কৃষিজমি, বসতবাড়ি ও এলাকার পরিবেশ ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে। এ অবস্থায় খালের সীমানা নির্ধারণ করে সরকারি জায়গা উদ্ধারে দ্রুত তদন্ত ও প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন এলাকাবাসী। অভিযোগের সত্যতা যাচাই এবং সরকারি খালের সুরক্ষা নিশ্চিত করতে প্রশাসনের কার্যকর পদক্ষেপ প্রত্যাশা করছেন স্থানীয়রা

১০
বিজ্ঞাপন: ওয়েব ডিজাইন ও ডেভেলপমেন্ট এর জন্য যোগাযোগ করুন: ০১৮২৪৯০৯০১০

আওয়ামী লীগ; তথ্য গোপন করায় ফেঁসে যাচ্ছেন শেখ হাসিনা

আপডেট: ০৯:৪২:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ মে ২০২৫