১২:০১ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬

খালেদা জিয়াকে হয়রানি: দুদকের ৩ সাবেক চেয়ারম্যান ও ১ সচিবের বিরুদ্ধে মামলা

নিউজ ডেস্ক
  • আপডেট: ০৫:৪৬:১৬ অপরাহ্ন, রবিবার, ১৮ মে ২০২৫
  • / ৭০৩

খালেদা জিয়াকে হয়রানির অভিযোগে দুদকের সাবেক ৩ চেয়ারম্যান ও ১ সচিবের বিরুদ্ধে মামলা

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে ‘মিথ্যা’ মামলা দায়ের করে হয়রানি করার অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) সাবেক তিন চেয়ারম্যান এবং এক সাবেক সচিবের বিরুদ্ধে মামলা হয়েছে।

রোববার (১৮ মে) রাজধানীর মুখ্য মহানগর হাকিম আদালতে এই মামলা দায়ের করেন অ্যাডভোকেট মো. হোসেন আলী খান হাসান।

মামলায় অভিযুক্তরা হলেন:

  • সাবেক দুদক চেয়ারম্যান হাসান মশহুদ চৌধুরী

  • সাবেক চেয়ারম্যান মো. হাবিবুর রহমান

  • সাবেক চেয়ারম্যান আবুল হাসান মনজুর

  • সাবেক দুদক সচিব মোখলেছ উর রহমান

মামলার অভিযোগে বলা হয়, রাজনৈতিক প্রতিহিংসা ও উদ্দেশ্যপ্রণোদিতভাবে ক্ষমতার অপব্যবহার করে তৎকালীন দুদক কর্মকর্তারা বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে মিথ্যা ও ভিত্তিহীন মামলা দায়ের করেন। যার মাধ্যমে তাঁকে হয়রানি ও রাজনৈতিকভাবে দুর্বল করার চেষ্টা করা হয়েছে।

আইনি ব্যাখ্যায় অ্যাডভোকেট হোসেন আলী খান বলেন, “সরকারি দায়িত্ব পালনের নামে রাজনৈতিক প্রতিপক্ষকে দমন করতে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে ব্যবহার করা হয়েছে, যা সম্পূর্ণ বেআইনি এবং আইনের অপব্যবহার।”

তিনি আরও জানান, আদালত অভিযোগ গ্রহণ করে পরবর্তী কার্যক্রমের জন্য দিন ধার্য করবেন।

Please Share This Post in Your Social Media

বিজ্ঞাপন: ওয়েব ডিজাইন ও ডেভেলপমেন্ট এর জন্য যোগাযোগ করুন: ০১৮২৪৯০৯০১০

নবীনগরে সরকারি খাল ভরাট করে অবৈধ স্থাপনা নির্মাণের অভিযোগ। মোঃ লিটন, উপজেলা প্রতিনিধি। ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের ইব্রাহিমপুর ইউনিয়নের ইব্রাহিমপুর বাঁশবাজার দক্ষিণ ব্রিজ সংলগ্ন পশ্চিম পাশে সরকারি খাল ভরাট করে অবৈধভাবে স্থাপনা নির্মাণের অভিযোগ উঠেছে। ২৬ অক্টোবর সোমবার স্থানীয় এক বিধবা নারী নবীনগর সহকারী কমিশনার (ভূমি) বরাবর এক লিখিত অভিযোগ দায়ের করেন, অভিযোগকারী হলেন ইব্রাহিমপুর বাঁশবাজার দক্ষিণ ব্রিজের পশ্চিমের বাড়ির মৃত হাজী নসু মিয়ার স্ত্রী মোসাম্মৎ পারভিন বেগম, অভিযোগ সূত্রে জানা যায় ইব্রাহিমপুর বাঁশবাজার দক্ষিণ ব্রিজের পশ্চিম পাশে ৩০ ফুট প্রশস্ত পানি নিষ্কাশনের একটি পুরাতন সরকারি খাল কয়েকজন প্রভাবশালী ব্যক্তি বালু দিয়ে ভরাট করে অবৈধভাবে স্থাপনা নির্মাণ করছেন। এ বিষয়ে মুঠোফোনে জানতে চাইলে ইব্রাহিমপুর ইউনিয়ন ভূমি অফিসের কর্মকর্তা মোঃ হেলাল উদ্দিন বলেন অভিযোগ হাতে পেয়েছি অভিযুক্তদের আজকে পর্যন্ত সময় দেওয়া হয়েছে যদি তারা আজকের ভিতর নিজ দায়িত্বে স্থাপনা এবং বালি সরিয়ে না নেন তাহলে আগামী রবিবারের মধ্যে আমরা আইনগত ব্যবস্থা নেব। আরো বিস্তারিত জানতে চাইলে নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় একাধিক ব্যক্তি বলেন এলাকার কয়েকজন প্রভাবশালী ব্যক্তি দিনের পর দিন পানি নিষ্কাশনের সরকারি খালটি ভরাট করে অবৈধ স্থাপনা নির্মাণের ফলে খালের স্বাভাবিক পানি প্রবাহ বন্ধ হয়ে গেছে। খালটি ভরাট ও দখলমুক্ত করে পানিপ্রবাহ স্বাভাবিক রাখার জন্য সংশ্লিষ্ট প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন তাঁরা। স্থানীয়দের অভিযোগ, সরকারি খালের জায়গা ভরাট করে স্থাপনা নির্মাণ করা হলে বর্ষা মৌসুমে পানি নিষ্কাশনে প্রতিবন্ধকতা সৃষ্টি হতে পারে। এতে আশপাশের কৃষিজমি, বসতবাড়ি ও এলাকার পরিবেশ ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে। এ অবস্থায় খালের সীমানা নির্ধারণ করে সরকারি জায়গা উদ্ধারে দ্রুত তদন্ত ও প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন এলাকাবাসী। অভিযোগের সত্যতা যাচাই এবং সরকারি খালের সুরক্ষা নিশ্চিত করতে প্রশাসনের কার্যকর পদক্ষেপ প্রত্যাশা করছেন স্থানীয়রা

১০
বিজ্ঞাপন: ওয়েব ডিজাইন ও ডেভেলপমেন্ট এর জন্য যোগাযোগ করুন: ০১৮২৪৯০৯০১০

খালেদা জিয়াকে হয়রানি: দুদকের ৩ সাবেক চেয়ারম্যান ও ১ সচিবের বিরুদ্ধে মামলা

আপডেট: ০৫:৪৬:১৬ অপরাহ্ন, রবিবার, ১৮ মে ২০২৫