০৩:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬

কালকিনিতে ব্লাড ডোনেশন সোসাইটির ৫ম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

Multimedia News Desk
  • আপডেট: ০৭:৫০:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫
  • / ৫৯৪

রকিবুজ্জামান,মাদারীপুর প্রতিনিধিঃ

“রক্ত দিয়ে এনেছি স্বাধীনতা,রক্ত দিয়ে বাঁচাবো মানবতা”এই শ্লোগানকে সামনে রেখে মাদারীপুরের কালকিনিতে সেচ্ছাসেবী সংগঠন কালকিনি ব্লাড ডোনেশন সোসাইটির ৫ম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।

এ উপলক্ষে বৃহস্পতিবার (১৫ মে) সকালে কালকিনি উপজেলা চত্বর থেকে একটি আনন্দ র‌্যালী বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা হল রুমে এসে শেষ হয়।

পরে সেখানে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালকিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা উত্তম কুমার দাশ।

আলোচনা সভা শেষে সকল সেচ্ছাসেবী ও আমন্ত্রিত অতিথি, বিভিন্ন সেচ্ছাসেবী সংগঠন ও প্রতিষ্ঠান কে সম্মাননা স্মারক প্রদান করা হয়।

কালকিনি ব্লাড ডোনেশন সোসাইটির সভাপতি ইয়াহইয়া জামান তন্ময় এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আসাদুজ্জামান নূর এর সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্থবায়ন কর্মকর্তা মোঃ মোজাহিদুল ইসলাম,উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ রাশেদুল ইসলাম,মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আশরাফুজ্জামান, উপজেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন অফিসার খোকন জমাদার সহ সেচ্ছাসেবী সংগঠনটির সাবেক ও বর্তমান উপদেষ্টা এবং সকল সদস্যবৃন্দ।

আলোচনা সভায় জণগনের কল্যানে সবসময় পাশে থাকার আশা প্রকাশ করেন সংগঠনটির সদস্যরা।

Please Share This Post in Your Social Media

বিজ্ঞাপন: ওয়েব ডিজাইন ও ডেভেলপমেন্ট এর জন্য যোগাযোগ করুন: ০১৮২৪৯০৯০১০

নবীনগরে সরকারি খাল ভরাট করে অবৈধ স্থাপনা নির্মাণের অভিযোগ। মোঃ লিটন, উপজেলা প্রতিনিধি। ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের ইব্রাহিমপুর ইউনিয়নের ইব্রাহিমপুর বাঁশবাজার দক্ষিণ ব্রিজ সংলগ্ন পশ্চিম পাশে সরকারি খাল ভরাট করে অবৈধভাবে স্থাপনা নির্মাণের অভিযোগ উঠেছে। ২৬ অক্টোবর সোমবার স্থানীয় এক বিধবা নারী নবীনগর সহকারী কমিশনার (ভূমি) বরাবর এক লিখিত অভিযোগ দায়ের করেন, অভিযোগকারী হলেন ইব্রাহিমপুর বাঁশবাজার দক্ষিণ ব্রিজের পশ্চিমের বাড়ির মৃত হাজী নসু মিয়ার স্ত্রী মোসাম্মৎ পারভিন বেগম, অভিযোগ সূত্রে জানা যায় ইব্রাহিমপুর বাঁশবাজার দক্ষিণ ব্রিজের পশ্চিম পাশে ৩০ ফুট প্রশস্ত পানি নিষ্কাশনের একটি পুরাতন সরকারি খাল কয়েকজন প্রভাবশালী ব্যক্তি বালু দিয়ে ভরাট করে অবৈধভাবে স্থাপনা নির্মাণ করছেন। এ বিষয়ে মুঠোফোনে জানতে চাইলে ইব্রাহিমপুর ইউনিয়ন ভূমি অফিসের কর্মকর্তা মোঃ হেলাল উদ্দিন বলেন অভিযোগ হাতে পেয়েছি অভিযুক্তদের আজকে পর্যন্ত সময় দেওয়া হয়েছে যদি তারা আজকের ভিতর নিজ দায়িত্বে স্থাপনা এবং বালি সরিয়ে না নেন তাহলে আগামী রবিবারের মধ্যে আমরা আইনগত ব্যবস্থা নেব। আরো বিস্তারিত জানতে চাইলে নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় একাধিক ব্যক্তি বলেন এলাকার কয়েকজন প্রভাবশালী ব্যক্তি দিনের পর দিন পানি নিষ্কাশনের সরকারি খালটি ভরাট করে অবৈধ স্থাপনা নির্মাণের ফলে খালের স্বাভাবিক পানি প্রবাহ বন্ধ হয়ে গেছে। খালটি ভরাট ও দখলমুক্ত করে পানিপ্রবাহ স্বাভাবিক রাখার জন্য সংশ্লিষ্ট প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন তাঁরা। স্থানীয়দের অভিযোগ, সরকারি খালের জায়গা ভরাট করে স্থাপনা নির্মাণ করা হলে বর্ষা মৌসুমে পানি নিষ্কাশনে প্রতিবন্ধকতা সৃষ্টি হতে পারে। এতে আশপাশের কৃষিজমি, বসতবাড়ি ও এলাকার পরিবেশ ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে। এ অবস্থায় খালের সীমানা নির্ধারণ করে সরকারি জায়গা উদ্ধারে দ্রুত তদন্ত ও প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন এলাকাবাসী। অভিযোগের সত্যতা যাচাই এবং সরকারি খালের সুরক্ষা নিশ্চিত করতে প্রশাসনের কার্যকর পদক্ষেপ প্রত্যাশা করছেন স্থানীয়রা

১০
বিজ্ঞাপন: ওয়েব ডিজাইন ও ডেভেলপমেন্ট এর জন্য যোগাযোগ করুন: ০১৮২৪৯০৯০১০

কালকিনিতে ব্লাড ডোনেশন সোসাইটির ৫ম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

আপডেট: ০৭:৫০:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫