১২:১১ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬

তিনটি গুলি করে ‘২০০ ভরি ‌স্বর্ণ’ লুট,আহত ব্যবসায়ী হাসপাতালে

নিউজ ডেস্ক
  • আপডেট: ১২:২৩:৪১ অপরাহ্ন, সোমবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৫
  • / ৫২২

ঢাকার রামপুরার বনশ্রী এলাকায় আনোয়ার হোসেন নামে এক স্বর্ণ ব্যবসায়ীকে তিনটি গুলি করেছে সন্ত্রাসীরা। এসময় তার সঙ্গে থাকা ‘২০০ ভরি স্বর্ণ’ ও নগদ এক লাখ টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। আহত ব্যক্তিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

রবিবার (২৩ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে বনশ্রী ডি ব্লকের ৭ নম্বর রোডের ২০ নম্বর বাড়ির সামনে ঘটনাটি ঘটে।

ব্যবসায়ী আনোয়ার হোসেনের বাড়ি নোয়াখালী জেলার বেগমগঞ্জ থানা এলাকায়। বর্তমানে তিনি রামপুরার বনশ্রী এলাকায় থাকেন।

পুলিশ ও ব্যবসায়ীর স্বজনরা জানান, রাতে বাসায় ফিরছিলেন আনোয়ার হোসেন। এসময় কয়েকটি মোটরসাইকেলে আসা সন্ত্রাসীরা আনোয়ার হোসেনের গতিরোধ করে। তার কাছ থেকে ২০০ ভরি স্বর্ণ ও টাকা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে তারা। আনোয়ার হোসেন বাধা দিলে একের পর এক গুলি করে স্বর্ণ ও টাকা ছিনিয়ে নিয়ে যায় সন্ত্রাসীরা। পরে স্থানীয় লোকজন গুলিবিদ্ধ আনোয়ার হোসেনকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিয়ে যান।

আহত ব্যবসায়ীকে হাসপাতালে নিয়ে যাওয়া মোহাম্মদ মজিবর রহমান বলেন, “আনোয়ার হোসেনের বনশ্রীতে অলংকার জুয়েলারি নামে একটি প্রতিষ্ঠান রয়েছে। তিনি রবিবার রাতে দোকান বন্ধ করে বাসায় ফিরছিলেন। এসময় তিনটি মোটরসাইকেলে আসা সন্ত্রাসীরা আনোয়ার হোসেনের পথরোধ করে। তাদের মধ্য লাল হেলমেট পরা এক ব্যক্তি আনোয়ারে লক্ষ্য করে গুলি চালায়। আনোয়ার হোসেনের দুই পায়ে দুইটি ও পিঠে একটি গুলি লাগে। পরে গুলিবিদ্ধ আনোয়ারকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসা হয়।”

তিনি আরো বলেন, “আনোয়ারের কাছে ২০০ ভরি স্বর্ণ এবং নগদ এক লাখ টাকা ছিল। স্বর্ণ ও টাকা নিয়ে গেছে সন্ত্রাসীরা।”

ঢামেক হাসপাতালে পুলিশ ফাঁড়ি ইনচার্জ পরিদর্শক মোহাম্মদ ফারুক বলেন, “ব্যবসায়ীর শরীরে কয়েকটি গুলির চিহ্ন রয়েছে। হাসপাতালের জরুরি বিভাগের তার চিকিৎসা চলছে। ঘটনাটি রামপুরা থানা পুলিশকে জানানো হয়েছে।”

Please Share This Post in Your Social Media

বিজ্ঞাপন: ওয়েব ডিজাইন ও ডেভেলপমেন্ট এর জন্য যোগাযোগ করুন: ০১৮২৪৯০৯০১০

নবীনগরে সরকারি খাল ভরাট করে অবৈধ স্থাপনা নির্মাণের অভিযোগ। মোঃ লিটন, উপজেলা প্রতিনিধি। ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের ইব্রাহিমপুর ইউনিয়নের ইব্রাহিমপুর বাঁশবাজার দক্ষিণ ব্রিজ সংলগ্ন পশ্চিম পাশে সরকারি খাল ভরাট করে অবৈধভাবে স্থাপনা নির্মাণের অভিযোগ উঠেছে। ২৬ অক্টোবর সোমবার স্থানীয় এক বিধবা নারী নবীনগর সহকারী কমিশনার (ভূমি) বরাবর এক লিখিত অভিযোগ দায়ের করেন, অভিযোগকারী হলেন ইব্রাহিমপুর বাঁশবাজার দক্ষিণ ব্রিজের পশ্চিমের বাড়ির মৃত হাজী নসু মিয়ার স্ত্রী মোসাম্মৎ পারভিন বেগম, অভিযোগ সূত্রে জানা যায় ইব্রাহিমপুর বাঁশবাজার দক্ষিণ ব্রিজের পশ্চিম পাশে ৩০ ফুট প্রশস্ত পানি নিষ্কাশনের একটি পুরাতন সরকারি খাল কয়েকজন প্রভাবশালী ব্যক্তি বালু দিয়ে ভরাট করে অবৈধভাবে স্থাপনা নির্মাণ করছেন। এ বিষয়ে মুঠোফোনে জানতে চাইলে ইব্রাহিমপুর ইউনিয়ন ভূমি অফিসের কর্মকর্তা মোঃ হেলাল উদ্দিন বলেন অভিযোগ হাতে পেয়েছি অভিযুক্তদের আজকে পর্যন্ত সময় দেওয়া হয়েছে যদি তারা আজকের ভিতর নিজ দায়িত্বে স্থাপনা এবং বালি সরিয়ে না নেন তাহলে আগামী রবিবারের মধ্যে আমরা আইনগত ব্যবস্থা নেব। আরো বিস্তারিত জানতে চাইলে নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় একাধিক ব্যক্তি বলেন এলাকার কয়েকজন প্রভাবশালী ব্যক্তি দিনের পর দিন পানি নিষ্কাশনের সরকারি খালটি ভরাট করে অবৈধ স্থাপনা নির্মাণের ফলে খালের স্বাভাবিক পানি প্রবাহ বন্ধ হয়ে গেছে। খালটি ভরাট ও দখলমুক্ত করে পানিপ্রবাহ স্বাভাবিক রাখার জন্য সংশ্লিষ্ট প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন তাঁরা। স্থানীয়দের অভিযোগ, সরকারি খালের জায়গা ভরাট করে স্থাপনা নির্মাণ করা হলে বর্ষা মৌসুমে পানি নিষ্কাশনে প্রতিবন্ধকতা সৃষ্টি হতে পারে। এতে আশপাশের কৃষিজমি, বসতবাড়ি ও এলাকার পরিবেশ ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে। এ অবস্থায় খালের সীমানা নির্ধারণ করে সরকারি জায়গা উদ্ধারে দ্রুত তদন্ত ও প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন এলাকাবাসী। অভিযোগের সত্যতা যাচাই এবং সরকারি খালের সুরক্ষা নিশ্চিত করতে প্রশাসনের কার্যকর পদক্ষেপ প্রত্যাশা করছেন স্থানীয়রা

১০
বিজ্ঞাপন: ওয়েব ডিজাইন ও ডেভেলপমেন্ট এর জন্য যোগাযোগ করুন: ০১৮২৪৯০৯০১০

তিনটি গুলি করে ‘২০০ ভরি ‌স্বর্ণ’ লুট,আহত ব্যবসায়ী হাসপাতালে

আপডেট: ১২:২৩:৪১ অপরাহ্ন, সোমবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৫