০১:১৮ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬

ইসরায়েলি জিম্মিকে মুক্তি দিলেও ৬২০ ফিলিস্তিনিকে ছেরে দেয়নি

নিউজ ডেস্ক
  • আপডেট: ০২:১২:৪৭ অপরাহ্ন, রবিবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৫
  • / ৪৪৬

ইসরায়েলের সঙ্গে করা বন্দিবিনিময় চুক্তি অনুযায়ী ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস শনিবার গাজায় জিম্মি করে রাখা ৬ জিম্মিকে মুক্তি দিয়েছে।

বিনিময়ে ৬২০ জন ফিলিস্তিনি বন্দিকে ইসরায়েলের কারাগার থেকে শনিবার বিকেলে মুক্তি দেয়ার কথা থাকলে নতুন এক অজুহাত দেখিয়ে শেষ মুহুর্তে তাদের মুক্তি আটকে দিয়েছেন দেশটির যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহু। খবর টাইমস অব ইসরায়েল ও আল-জাজিরার।

নেতানিয়াহুর সর্বশেষ পদক্ষেপের প্রতিক্রিয়া কীভাবে দেখানো যায়, তা নিয়ে হামাস একটি কঠিন সিদ্ধান্তের মুখোমুখি হচ্ছে বলে জানা গেছে।

এর আগে, হামাস বলেছিল যে ফিলিস্তিনিদের সপ্তম ব্যাচকে মুক্তি দিতে ইসরায়েলের বিলম্ব যুদ্ধবিরতি চুক্তির একটি স্পষ্ট লঙ্ঘন।

নেতানিয়াহু বলছেন, জিম্মিদের হস্তান্তর করার সময় হামাস আয়োজিত অনুষ্ঠান ‘অপমানজনক’, তা বন্ধ করার আশ্বাস না পাওয়া পর্যন্ত ৬২০ ফিলিস্তিনি বন্দির মুক্তি দেওয়া হবে না। শনিবার তাদের মুক্তি দেয়ার কথা ছিল।

নেতানিয়াহুর কার্যালয় এক বিবৃতি বলেছে, ৬ শতাধিক ফিলিস্তিনিকে কারাগার থেকে বের করে শনিবার বাসে তোলা হয়েছিল, চলমান গাজা যুদ্ধবিরতির প্রথম পর্যায়ের এক দিনে সবচেয়ে বেশি সংখ্যক ফিলিস্তিনি মুক্তি পেতে যাচ্ছিল। পরে বন্দিদের বাস থেকে নামতে বলা হয়, তাদের মুক্তি অনির্দিষ্টকালের জন্য আটকে রাখা হয়।

শনিবার হামাস যে ছয় জিম্মিকে মুক্তি দিয়েছে, তাদের বিনিময়ে ওই ৬২০ ফিলিস্তিনিকে মুক্তি দেওয়ার কথা ছিল।

গত ১৯ জানুয়ারি এই যুদ্ধবিরতি শুরু হয়েছে। প্রথম ধাপের ৪২ দিনের যুদ্ধবিরতির সময় ৩৩ ইসরায়েলি জিম্মিকে মুক্তি দিচ্ছে হামাস। বিনিময়ে ইসরায়েলি কারাগার থেকে ১ হাজার ৯০০ ফিলিস্তিনিকে মুক্তি দেওয়ার কথা রয়েছে।

Please Share This Post in Your Social Media

বিজ্ঞাপন: ওয়েব ডিজাইন ও ডেভেলপমেন্ট এর জন্য যোগাযোগ করুন: ০১৮২৪৯০৯০১০

নবীনগরে সরকারি খাল ভরাট করে অবৈধ স্থাপনা নির্মাণের অভিযোগ। মোঃ লিটন, উপজেলা প্রতিনিধি। ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের ইব্রাহিমপুর ইউনিয়নের ইব্রাহিমপুর বাঁশবাজার দক্ষিণ ব্রিজ সংলগ্ন পশ্চিম পাশে সরকারি খাল ভরাট করে অবৈধভাবে স্থাপনা নির্মাণের অভিযোগ উঠেছে। ২৬ অক্টোবর সোমবার স্থানীয় এক বিধবা নারী নবীনগর সহকারী কমিশনার (ভূমি) বরাবর এক লিখিত অভিযোগ দায়ের করেন, অভিযোগকারী হলেন ইব্রাহিমপুর বাঁশবাজার দক্ষিণ ব্রিজের পশ্চিমের বাড়ির মৃত হাজী নসু মিয়ার স্ত্রী মোসাম্মৎ পারভিন বেগম, অভিযোগ সূত্রে জানা যায় ইব্রাহিমপুর বাঁশবাজার দক্ষিণ ব্রিজের পশ্চিম পাশে ৩০ ফুট প্রশস্ত পানি নিষ্কাশনের একটি পুরাতন সরকারি খাল কয়েকজন প্রভাবশালী ব্যক্তি বালু দিয়ে ভরাট করে অবৈধভাবে স্থাপনা নির্মাণ করছেন। এ বিষয়ে মুঠোফোনে জানতে চাইলে ইব্রাহিমপুর ইউনিয়ন ভূমি অফিসের কর্মকর্তা মোঃ হেলাল উদ্দিন বলেন অভিযোগ হাতে পেয়েছি অভিযুক্তদের আজকে পর্যন্ত সময় দেওয়া হয়েছে যদি তারা আজকের ভিতর নিজ দায়িত্বে স্থাপনা এবং বালি সরিয়ে না নেন তাহলে আগামী রবিবারের মধ্যে আমরা আইনগত ব্যবস্থা নেব। আরো বিস্তারিত জানতে চাইলে নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় একাধিক ব্যক্তি বলেন এলাকার কয়েকজন প্রভাবশালী ব্যক্তি দিনের পর দিন পানি নিষ্কাশনের সরকারি খালটি ভরাট করে অবৈধ স্থাপনা নির্মাণের ফলে খালের স্বাভাবিক পানি প্রবাহ বন্ধ হয়ে গেছে। খালটি ভরাট ও দখলমুক্ত করে পানিপ্রবাহ স্বাভাবিক রাখার জন্য সংশ্লিষ্ট প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন তাঁরা। স্থানীয়দের অভিযোগ, সরকারি খালের জায়গা ভরাট করে স্থাপনা নির্মাণ করা হলে বর্ষা মৌসুমে পানি নিষ্কাশনে প্রতিবন্ধকতা সৃষ্টি হতে পারে। এতে আশপাশের কৃষিজমি, বসতবাড়ি ও এলাকার পরিবেশ ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে। এ অবস্থায় খালের সীমানা নির্ধারণ করে সরকারি জায়গা উদ্ধারে দ্রুত তদন্ত ও প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন এলাকাবাসী। অভিযোগের সত্যতা যাচাই এবং সরকারি খালের সুরক্ষা নিশ্চিত করতে প্রশাসনের কার্যকর পদক্ষেপ প্রত্যাশা করছেন স্থানীয়রা

১০
বিজ্ঞাপন: ওয়েব ডিজাইন ও ডেভেলপমেন্ট এর জন্য যোগাযোগ করুন: ০১৮২৪৯০৯০১০

ইসরায়েলি জিম্মিকে মুক্তি দিলেও ৬২০ ফিলিস্তিনিকে ছেরে দেয়নি

আপডেট: ০২:১২:৪৭ অপরাহ্ন, রবিবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৫