০১:০৮ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬

রবার শ্রমিক অপহরণের চাঞ্চল্যকর ঘটনার রহস্য উদঘাটন

নিউজ ডেস্ক
  • আপডেট: ০৮:৩৩:০৮ অপরাহ্ন, শুক্রবার, ২১ ফেব্রুয়ারী ২০২৫
  • / ৪৭৪

চাঞ্চল্যকর বান্দরবানের লামা উপজেলায় রবার শ্রমিক অপহরণের রহস্য উদঘাটন করা হয়েছে। অপহরণে জড়িত থাকার অপরাধে চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশ জানায় এর আগে গত ৪ জানুয়ারি উপজেলার সরই ইউনিয়নের হিলটপ অ্যাগ্রো রবার বাগানের কেয়ার টেকার হাসমত আলী, ১৫ জানুয়ারি সরই ইউনিয়নের বমু খাল নামে এলাকার তিনটি খামার বাড়ি থেকে সাতজন তামাক শ্রমিক, ২ ফেব্রুয়ারি কমলা বাগান পাড়া থেকে সাতজন শ্রমিক ও সর্বশেষ গত ১৬ ফেব্রুয়ারি ফাঁসিয়াখালী ইউনিয়নের মুরুং ঝিরি এলাকার পাঁচটি রবার বাগান থেকে অপহরণকারীরা ২৩ জন রবার শ্রমিককে অপহরণ করে নিয়ে যায়। প্রত্যেকটি ঘটনায় অপহরণকারীরা ভিকটিমদের জিম্মি করে তাদের পরিবারের কাছ থেকে মোটা অংকের মুক্তিপণের বিনিময়ে মুক্তি দেয়।

পুলিশ আরও জানায়, ধারাবাহিক এ অপহরণ ও মুক্তিপণ আদায়ের ঘটনা সারা দেশে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে। প্রত্যেকটি ঘটনার পর থেকে বান্দরবান পার্বত্য জেলা পুলিশ অপহৃত ভিকটিমদের উদ্ধার, ঘটনার রহস্য উদঘাটন, আসামিদের শনাক্ত ও গ্রেপ্তারের জন্য অভিযান পরিচালনা করে। যার পরিপ্রেক্ষিতে পুলিশ বান্দরবানের লামা ও সদরের বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে চার আসামিকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তাররা হলেন- বান্দরবানের থানচি উপজেলার বাসিন্দা শিমন ত্রিপুরা, জ্যাকসন ত্রিপুরা, লামা উপজেলার বাসিন্দা জয়ন্ত ত্রিপুরা ও রোয়াংছড়ি উপজেলার বাসিন্দা প্রশান্ত ত্রিপুরা।

আসামিদের হেফাজত থেকে মুক্তিপণের টাকা গ্রহণের নগদ মোবাইল ব্যাংকিংয়ের সিম, সাতটি মোবাইল ফোন, দুটি মোটরসাইকেল, একটি টর্চ লাইট, একটি চার্জার হেডলাইট জব্দ করে পুলিশ।

বান্দরবানের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) আবদুল করিম জানান, আটকদের কয়েকজন ইতোপূর্বে রবার বাগানের শ্রমিক হিসেবে কাজ করতেন। সে সুবাদে ঘটনাস্থল রবার বাগান এলাকা তাদের পরিচিত। গ্রেপ্তাররা এবং তাদের সহযোগী পলাতক অন্য আসামিরা পরস্পর যোগসাজশে অপহরণ ও মুক্তিপণ আদায়ের ঘটনা ঘটিয়েছেন। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। পলাতক আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

Please Share This Post in Your Social Media

বিজ্ঞাপন: ওয়েব ডিজাইন ও ডেভেলপমেন্ট এর জন্য যোগাযোগ করুন: ০১৮২৪৯০৯০১০

নবীনগরে সরকারি খাল ভরাট করে অবৈধ স্থাপনা নির্মাণের অভিযোগ। মোঃ লিটন, উপজেলা প্রতিনিধি। ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের ইব্রাহিমপুর ইউনিয়নের ইব্রাহিমপুর বাঁশবাজার দক্ষিণ ব্রিজ সংলগ্ন পশ্চিম পাশে সরকারি খাল ভরাট করে অবৈধভাবে স্থাপনা নির্মাণের অভিযোগ উঠেছে। ২৬ অক্টোবর সোমবার স্থানীয় এক বিধবা নারী নবীনগর সহকারী কমিশনার (ভূমি) বরাবর এক লিখিত অভিযোগ দায়ের করেন, অভিযোগকারী হলেন ইব্রাহিমপুর বাঁশবাজার দক্ষিণ ব্রিজের পশ্চিমের বাড়ির মৃত হাজী নসু মিয়ার স্ত্রী মোসাম্মৎ পারভিন বেগম, অভিযোগ সূত্রে জানা যায় ইব্রাহিমপুর বাঁশবাজার দক্ষিণ ব্রিজের পশ্চিম পাশে ৩০ ফুট প্রশস্ত পানি নিষ্কাশনের একটি পুরাতন সরকারি খাল কয়েকজন প্রভাবশালী ব্যক্তি বালু দিয়ে ভরাট করে অবৈধভাবে স্থাপনা নির্মাণ করছেন। এ বিষয়ে মুঠোফোনে জানতে চাইলে ইব্রাহিমপুর ইউনিয়ন ভূমি অফিসের কর্মকর্তা মোঃ হেলাল উদ্দিন বলেন অভিযোগ হাতে পেয়েছি অভিযুক্তদের আজকে পর্যন্ত সময় দেওয়া হয়েছে যদি তারা আজকের ভিতর নিজ দায়িত্বে স্থাপনা এবং বালি সরিয়ে না নেন তাহলে আগামী রবিবারের মধ্যে আমরা আইনগত ব্যবস্থা নেব। আরো বিস্তারিত জানতে চাইলে নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় একাধিক ব্যক্তি বলেন এলাকার কয়েকজন প্রভাবশালী ব্যক্তি দিনের পর দিন পানি নিষ্কাশনের সরকারি খালটি ভরাট করে অবৈধ স্থাপনা নির্মাণের ফলে খালের স্বাভাবিক পানি প্রবাহ বন্ধ হয়ে গেছে। খালটি ভরাট ও দখলমুক্ত করে পানিপ্রবাহ স্বাভাবিক রাখার জন্য সংশ্লিষ্ট প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন তাঁরা। স্থানীয়দের অভিযোগ, সরকারি খালের জায়গা ভরাট করে স্থাপনা নির্মাণ করা হলে বর্ষা মৌসুমে পানি নিষ্কাশনে প্রতিবন্ধকতা সৃষ্টি হতে পারে। এতে আশপাশের কৃষিজমি, বসতবাড়ি ও এলাকার পরিবেশ ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে। এ অবস্থায় খালের সীমানা নির্ধারণ করে সরকারি জায়গা উদ্ধারে দ্রুত তদন্ত ও প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন এলাকাবাসী। অভিযোগের সত্যতা যাচাই এবং সরকারি খালের সুরক্ষা নিশ্চিত করতে প্রশাসনের কার্যকর পদক্ষেপ প্রত্যাশা করছেন স্থানীয়রা

১০
বিজ্ঞাপন: ওয়েব ডিজাইন ও ডেভেলপমেন্ট এর জন্য যোগাযোগ করুন: ০১৮২৪৯০৯০১০

রবার শ্রমিক অপহরণের চাঞ্চল্যকর ঘটনার রহস্য উদঘাটন

আপডেট: ০৮:৩৩:০৮ অপরাহ্ন, শুক্রবার, ২১ ফেব্রুয়ারী ২০২৫