১২:২২ পূর্বাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬

প্রতি শুক্রবার আইসিসিবিতে গাড়িপ্রেমীদের মিলনমেলা

ডেস্ক রিপোর্ট
  • আপডেট: ১০:৪০:৪০ অপরাহ্ন, শনিবার, ৭ নভেম্বর ২০২৬
  • / ৯

প্রতি শুক্রবার আইসিসিবিতে গাড়িপ্রেমীদের মিলনমেলা

নিজস্ব প্রতিবেদক : এক জায়গায় বিভিন্ন ব্র্যান্ডের নতুন, পুরোনো ও রিকন্ডিশন্ড গাড়ি দেখার সুযোগের পাশাপাশি নিজের ব্যবহৃত গাড়ি বিক্রির সুবিধা—এমন সুযোগ ক্রেতা-বিক্রেতাদের মধ্যে সাড়া ফেলেছে রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরার (আইসিসিবি) ‘সুপার সেল কার বাজার’। প্রতি শুক্রবার বসা এ গাড়ির বাজারে দিন দিন বাড়ছে দর্শনার্থী ও ক্রেতাদের উপস্থিতি। গাড়ির পাশাপাশি বিভিন্ন মডেলের মোটরসাইকেলও পাওয়া যাচ্ছে এ আয়োজনে।

গতকাল আইসিসিবির এক্সপো ভিলেজে গিয়ে দেখা যায়, পছন্দের গাড়ি দেখতে অনেকেই পরিবার নিয়ে এসেছেন। কেউ গাড়ি পছন্দ হওয়ার পরপরই কেনার সিদ্ধান্ত নিচ্ছেন, আবার কেউ বিভিন্ন মডেল ও দামের তুলনা করে পরে সিদ্ধান্ত নেওয়ার জন্য বিক্রেতাদের যোগাযোগের তথ্য সংগ্রহ করছেন।

গত ৪ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া ‘সুপার সেল কার বাজার’ ইতোমধ্যে আট সপ্তাহ ধরে ক্রেতা-বিক্রেতাদের উপস্থিতিতে চলছে। গতকাল নবমবারের মতো আইসিসিবিতে বসে এ গাড়ি কেনাবেচার আয়োজন।

আয়োজকদের মতে, প্রচলিত গাড়ির বাজারের তুলনায় এ আয়োজনের অন্যতম বৈশিষ্ট্য হলো—একই স্থানে গাড়ি কেনার পাশাপাশি ব্যক্তিগত ব্যবহৃত গাড়ি বিক্রির সুযোগও রয়েছে। এতে গাড়ি কেনার আগ্রহী ব্যক্তি যেমন বিভিন্ন বিকল্প একসঙ্গে দেখতে পারছেন, তেমনি নিজের পুরোনো গাড়ি বিক্রির জন্যও সরাসরি সম্ভাব্য ক্রেতার কাছে যাওয়ার সুযোগ পাচ্ছেন।

বাজারে বিভিন্ন ব্র্যান্ড ও মডেলের গাড়ি প্রদর্শন করা হচ্ছে। এর মধ্যে টয়োটা, মিতসুবিশি ও নিশান ব্র্যান্ডের গাড়ির উপস্থিতি বেশি। ২০০০ সালের পুরোনো মডেলের গাড়ির পাশাপাশি ২০২৬ সালের নতুন গাড়িও রয়েছে। গাড়ির সঙ্গে বিভিন্ন মডেলের মোটরসাইকেলও বিক্রির জন্য রাখা হয়েছে।

গাড়ি কেনার ক্ষেত্রে ক্রেতাদের সুবিধার জন্য ব্যাংক ফাইন্যান্স ও অটো লোনের ব্যবস্থাও রাখা হয়েছে। ফলে গাড়ি পছন্দ করার পাশাপাশি অর্থায়নের বিষয়েও একই জায়গা থেকে প্রয়োজনীয় তথ্য ও সহযোগিতা পাওয়ার সুযোগ থাকছে।

ক্রেতাদের আগ্রহ প্রসঙ্গে আইসিসিবির ব্র্যান্ড অ্যান্ড মার্কেটিং ম্যানেজার মেহেদী হাসান বাংলাদেশ প্রতিদিনকে বলেন, প্রতি শুক্রবার ‘সুপার সেল কার বাজারে’ শত শত মানুষের সমাগম হচ্ছে। এখানে বিভিন্ন ধরনের ও বিভিন্ন সময়ের মডেলের গাড়ি পাওয়া যাচ্ছে। ২০০০ সালের গাড়ি থেকে শুরু করে ২০২৬ সালের নতুন গাড়িও রয়েছে। বিক্রেতারাও এ আয়োজন নিয়ে সন্তুষ্ট। ভবিষ্যতে আয়োজনটি আরও সফল হবে বলে আশা করা হচ্ছে।

উইজার্ড শোবিজের আয়োজনে এবং আইসিসিবির ভেন্যু সহযোগিতায় বসছে ‘সুপার সেল কার বাজার’। প্রতি শুক্রবার সকাল ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত চলে এ আয়োজন।

ব্যস্ত নগরজীবনে বিভিন্ন ধরনের গাড়ি একই জায়গায় দেখার, কেনার এবং ব্যবহৃত গাড়ি বিক্রির সুযোগ থাকায় আয়োজনটি ক্রেতা-বিক্রেতাদের কাছে ধীরে ধীরে জনপ্রিয় হয়ে উঠছে।

Please Share This Post in Your Social Media

বিজ্ঞাপন: ওয়েব ডিজাইন ও ডেভেলপমেন্ট এর জন্য যোগাযোগ করুন: ০১৮২৪৯০৯০১০

নবীনগরে সরকারি খাল ভরাট করে অবৈধ স্থাপনা নির্মাণের অভিযোগ। মোঃ লিটন, উপজেলা প্রতিনিধি। ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের ইব্রাহিমপুর ইউনিয়নের ইব্রাহিমপুর বাঁশবাজার দক্ষিণ ব্রিজ সংলগ্ন পশ্চিম পাশে সরকারি খাল ভরাট করে অবৈধভাবে স্থাপনা নির্মাণের অভিযোগ উঠেছে। ২৬ অক্টোবর সোমবার স্থানীয় এক বিধবা নারী নবীনগর সহকারী কমিশনার (ভূমি) বরাবর এক লিখিত অভিযোগ দায়ের করেন, অভিযোগকারী হলেন ইব্রাহিমপুর বাঁশবাজার দক্ষিণ ব্রিজের পশ্চিমের বাড়ির মৃত হাজী নসু মিয়ার স্ত্রী মোসাম্মৎ পারভিন বেগম, অভিযোগ সূত্রে জানা যায় ইব্রাহিমপুর বাঁশবাজার দক্ষিণ ব্রিজের পশ্চিম পাশে ৩০ ফুট প্রশস্ত পানি নিষ্কাশনের একটি পুরাতন সরকারি খাল কয়েকজন প্রভাবশালী ব্যক্তি বালু দিয়ে ভরাট করে অবৈধভাবে স্থাপনা নির্মাণ করছেন। এ বিষয়ে মুঠোফোনে জানতে চাইলে ইব্রাহিমপুর ইউনিয়ন ভূমি অফিসের কর্মকর্তা মোঃ হেলাল উদ্দিন বলেন অভিযোগ হাতে পেয়েছি অভিযুক্তদের আজকে পর্যন্ত সময় দেওয়া হয়েছে যদি তারা আজকের ভিতর নিজ দায়িত্বে স্থাপনা এবং বালি সরিয়ে না নেন তাহলে আগামী রবিবারের মধ্যে আমরা আইনগত ব্যবস্থা নেব। আরো বিস্তারিত জানতে চাইলে নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় একাধিক ব্যক্তি বলেন এলাকার কয়েকজন প্রভাবশালী ব্যক্তি দিনের পর দিন পানি নিষ্কাশনের সরকারি খালটি ভরাট করে অবৈধ স্থাপনা নির্মাণের ফলে খালের স্বাভাবিক পানি প্রবাহ বন্ধ হয়ে গেছে। খালটি ভরাট ও দখলমুক্ত করে পানিপ্রবাহ স্বাভাবিক রাখার জন্য সংশ্লিষ্ট প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন তাঁরা। স্থানীয়দের অভিযোগ, সরকারি খালের জায়গা ভরাট করে স্থাপনা নির্মাণ করা হলে বর্ষা মৌসুমে পানি নিষ্কাশনে প্রতিবন্ধকতা সৃষ্টি হতে পারে। এতে আশপাশের কৃষিজমি, বসতবাড়ি ও এলাকার পরিবেশ ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে। এ অবস্থায় খালের সীমানা নির্ধারণ করে সরকারি জায়গা উদ্ধারে দ্রুত তদন্ত ও প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন এলাকাবাসী। অভিযোগের সত্যতা যাচাই এবং সরকারি খালের সুরক্ষা নিশ্চিত করতে প্রশাসনের কার্যকর পদক্ষেপ প্রত্যাশা করছেন স্থানীয়রা

১০
বিজ্ঞাপন: ওয়েব ডিজাইন ও ডেভেলপমেন্ট এর জন্য যোগাযোগ করুন: ০১৮২৪৯০৯০১০

প্রতি শুক্রবার আইসিসিবিতে গাড়িপ্রেমীদের মিলনমেলা

আপডেট: ১০:৪০:৪০ অপরাহ্ন, শনিবার, ৭ নভেম্বর ২০২৬