১২:২৫ পূর্বাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬

নোয়াখালীতে গ্রাজুয়েটস সোসাইটি চাপরাশিরহাট জোন এর উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

নিউজ ডেস্ক
  • আপডেট: ১০:৩৮:২৮ অপরাহ্ন, শনিবার, ৭ নভেম্বর ২০২৬
  • / ১৪

“ঐক্য, শিক্ষা ও সামাজিক উন্নয়নে আমরা একসাথে” এই স্লোগানে এবং শিক্ষার্থীদের মেধার স্বীকৃতি, উৎসাহ প্রদান ও উচ্চশিক্ষার সঠিক দিকনির্দেশনা দেওয়ার প্রত্যয়ে গ্রাজুয়েটস সোসাইটি, চাপরাশিরহাট জোন এর উদ্যোগে এইচএসসি ও আলিম পরীক্ষায় উত্তীর্ণ কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। 

৬ নভেম্বর শুক্রবার সকাল ১০টায় নোয়াখালী কবিরহাট উপজেলার ঐতিহ্যবাহী চাপরাশিরহাট ইসমাইল ডিগ্রী কলেজ অডিটোরিয়ামে এ অঞ্চলের শিক্ষার্থীদের উচ্চশিক্ষায় ক্যারিয়ার গাইডলাইন দিতে এ আয়োজন করা হয়। 

গ্রাজুয়েটস সোসাইটি চাপরাশিরহাট জোনের সভাপতি এ্যাডভোকেট মিজানুর রহমান শিহাবের সভাপতিত্বে এবং সাংগঠনিক সম্পাদক আরেফিন রবিনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ও প্রক্টর ডক্টর ফখরুদ্দিন, বাংলাদেশ সুপ্রিম কোর্টের এ্যাডভোকেট মিজানুর রহমান শিহাব, চাপরাশিরহাট ইসমাইল ডিগ্রী কলেজের প্রিন্সিপাল শরিফুল আজম, চাপরাশিরহাট এরব সিনিয়র ফাজিল মাদ্রাসার সহকারী অধ্যাপক শহীদ উদ্দিন। 

অনুষ্ঠানের আহবায়ক ওয়ালিউদ্দিন শামীম, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডাক্তার রাকিব উদ্দিন, সংগঠনের সাধারণ সম্পাদক মোঃ ফখরুদ্দীন, ভাইস প্রেসিডেন্ট মামুনুর রশিদ মামুন, কবিরহাট সরকারি কলেজের সহকারী অধ্যাপক নুরুল হক মিলন, নোয়াখালী সরকারি মহিলা কলেজ প্রভাষক মোঃ ফখরুল ইসলম, সাংবাদিক নুর আলম বিপ্লব, নোয়াখালী টিভির প্রতিষ্ঠাতা ও পরিচালক হামিদ রনি। 

এছাড়াও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রভাষক, অ্যাডভোকেট, বিসিএস ক্যাডার, সাংবাদিক, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কলেজের অধ্যক্ষ, শিক্ষাবিদ, সুধীজন এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও শিক্ষাপ্রতিষ্ঠানে অধ্যয়নরত শিক্ষার্থীবৃন্দ। পাশাপাশি এইচএসসি ও আলিম পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ অনুষ্ঠানকে আরও প্রাণবন্ত করে তোলে।

অনুষ্ঠানে বিভিন্ন পেশায় প্রতিষ্ঠিত গুণীজনদের মূল্যবান বক্তব্য, অভিজ্ঞতা বিনিময় এবং উচ্চশিক্ষা ও ক্যারিয়ারবিষয়ক দিকনির্দেশনা শিক্ষার্থীদের সামনে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করেছে।

অনুষ্ঠানে আগত অতিথিরা জানান, আমরা বিশ্বাস করি, এ ধরনের আয়োজন শুধু শিক্ষার্থীদের অনুপ্রাণিত করবে না বরং আগামী দিনের যোগ্য, দক্ষ ও আলোকিত প্রজন্ম গড়ে তুলতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। গ্রাজুয়েটস সোসাইটির এমন আয়োজন প্রশংসার দাবি রাখে। 

এদিকে আয়োজক কর্তৃপক্ষ জানান, চাপরাশিরহাট ও আশপাশের এলাকার কৃতি শিক্ষার্থীদের সম্মাননা জানাতে এবং তাদের আগামী দিনের জন্য ক্যারিয়ার গাইডলাইন দিতেই মূলত এ আয়োজন করা হয়। আগামীতে আরও বড় পরিসরে আমাদের বিভিন্ন আয়োজন অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

বিজ্ঞাপন: ওয়েব ডিজাইন ও ডেভেলপমেন্ট এর জন্য যোগাযোগ করুন: ০১৮২৪৯০৯০১০

নবীনগরে সরকারি খাল ভরাট করে অবৈধ স্থাপনা নির্মাণের অভিযোগ। মোঃ লিটন, উপজেলা প্রতিনিধি। ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের ইব্রাহিমপুর ইউনিয়নের ইব্রাহিমপুর বাঁশবাজার দক্ষিণ ব্রিজ সংলগ্ন পশ্চিম পাশে সরকারি খাল ভরাট করে অবৈধভাবে স্থাপনা নির্মাণের অভিযোগ উঠেছে। ২৬ অক্টোবর সোমবার স্থানীয় এক বিধবা নারী নবীনগর সহকারী কমিশনার (ভূমি) বরাবর এক লিখিত অভিযোগ দায়ের করেন, অভিযোগকারী হলেন ইব্রাহিমপুর বাঁশবাজার দক্ষিণ ব্রিজের পশ্চিমের বাড়ির মৃত হাজী নসু মিয়ার স্ত্রী মোসাম্মৎ পারভিন বেগম, অভিযোগ সূত্রে জানা যায় ইব্রাহিমপুর বাঁশবাজার দক্ষিণ ব্রিজের পশ্চিম পাশে ৩০ ফুট প্রশস্ত পানি নিষ্কাশনের একটি পুরাতন সরকারি খাল কয়েকজন প্রভাবশালী ব্যক্তি বালু দিয়ে ভরাট করে অবৈধভাবে স্থাপনা নির্মাণ করছেন। এ বিষয়ে মুঠোফোনে জানতে চাইলে ইব্রাহিমপুর ইউনিয়ন ভূমি অফিসের কর্মকর্তা মোঃ হেলাল উদ্দিন বলেন অভিযোগ হাতে পেয়েছি অভিযুক্তদের আজকে পর্যন্ত সময় দেওয়া হয়েছে যদি তারা আজকের ভিতর নিজ দায়িত্বে স্থাপনা এবং বালি সরিয়ে না নেন তাহলে আগামী রবিবারের মধ্যে আমরা আইনগত ব্যবস্থা নেব। আরো বিস্তারিত জানতে চাইলে নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় একাধিক ব্যক্তি বলেন এলাকার কয়েকজন প্রভাবশালী ব্যক্তি দিনের পর দিন পানি নিষ্কাশনের সরকারি খালটি ভরাট করে অবৈধ স্থাপনা নির্মাণের ফলে খালের স্বাভাবিক পানি প্রবাহ বন্ধ হয়ে গেছে। খালটি ভরাট ও দখলমুক্ত করে পানিপ্রবাহ স্বাভাবিক রাখার জন্য সংশ্লিষ্ট প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন তাঁরা। স্থানীয়দের অভিযোগ, সরকারি খালের জায়গা ভরাট করে স্থাপনা নির্মাণ করা হলে বর্ষা মৌসুমে পানি নিষ্কাশনে প্রতিবন্ধকতা সৃষ্টি হতে পারে। এতে আশপাশের কৃষিজমি, বসতবাড়ি ও এলাকার পরিবেশ ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে। এ অবস্থায় খালের সীমানা নির্ধারণ করে সরকারি জায়গা উদ্ধারে দ্রুত তদন্ত ও প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন এলাকাবাসী। অভিযোগের সত্যতা যাচাই এবং সরকারি খালের সুরক্ষা নিশ্চিত করতে প্রশাসনের কার্যকর পদক্ষেপ প্রত্যাশা করছেন স্থানীয়রা

১০
বিজ্ঞাপন: ওয়েব ডিজাইন ও ডেভেলপমেন্ট এর জন্য যোগাযোগ করুন: ০১৮২৪৯০৯০১০

নোয়াখালীতে গ্রাজুয়েটস সোসাইটি চাপরাশিরহাট জোন এর উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

আপডেট: ১০:৩৮:২৮ অপরাহ্ন, শনিবার, ৭ নভেম্বর ২০২৬