০১:৫১ পূর্বাহ্ন, শুক্রবার, ০৬ মার্চ ২০২৬

গণতান্ত্রিক ছাত্র সংসদ সংবাদ সম্মেলন ডেকেছে বিকেলে

নিউজ ডেস্ক
  • আপডেট: ০৩:১৯:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৫
  • / ২২৫

আত্মপ্রকাশের পর আজ বৃহস্পতিবার সংবাদ সম্মেলন ডেকেছে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ। বিকেল ৪টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে এই সংবাদ সম্মেলন ডাকা হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে ছাত্রসংগঠনটির ফেসবুক পেজে এক পোস্টে এ তথ্য জানানো হয়।

ওই পোস্টে থেকে জানা গেছে, বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি প্রকাশ ও উদ্ভূত পরিস্থিতি সম্পর্কে এই জরুরি সংবাদ সম্মেলন ডাকা হয়েছে।

এদিকে গতকাল মধুর ক্যন্টিনে নতুন ছাত্রসংগঠনের আত্মপ্রকাশকে কেন্দ্র করে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে হাতাহাতির ঘটনা ঘটে। এতে কয়েকজন শিক্ষার্থী আহত হন। পরে আজ বৃহস্পতিবার সব বেসরকারি বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ মিছিল কর্মসূচি ঘোষণা করেছিলেন শিক্ষার্থীরা।

তবে, আজ দুপুরে বৈষম্যবিরোধী আন্দোলনের সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক এম জে এইচ মঞ্জু গণমাধ্যমকে জানিয়েছেন, কর্মসূচি স্থগিত করেছেন তারা।

আজ সকাল ৮টায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। বিকেল ৪টায় নতুন দলের সঙ্গে সংবাদ সম্মেলনে অংশ নেবেন তারা।

Please Share This Post in Your Social Media

বিজ্ঞাপন: ওয়েব ডিজাইন ও ডেভেলপমেন্ট এর জন্য যোগাযোগ করুন: ০১৮২৪৯০৯০১০
বিজ্ঞাপন: ওয়েব ডিজাইন ও ডেভেলপমেন্ট এর জন্য যোগাযোগ করুন: ০১৮২৪৯০৯০১০

গণতান্ত্রিক ছাত্র সংসদ সংবাদ সম্মেলন ডেকেছে বিকেলে

আপডেট: ০৩:১৯:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৫