সাভারে বি এন পির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের ৬১তম জন্মবার্ষিকী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
- আপডেট: ১০:৩৬:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ২১ নভেম্বর ২০২৫
- / ১১৯
সাভারে বি এন পির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের ৬১তম জন্মবার্ষিকী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মোঃ বাহারুল ইসলাম।
বৃহস্পতিবার ২০ নভেম্বর ২০২৫ বিকালে সাভার ব্যাংক কলোনীস্থ আল-জামিয়াতুল ইসলামিয়া মদিনাতুল উলুম মাদ্রাসায় দোয়া মাহফিলের আয়োজন করেন সাভার পৌর ছাত্রদলের সাবেক সভাপতি, সাভার সিটি সেন্টার দোকান মালিক সমিতির সভাপতি, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক ওবায়দুর রহমান অভি।
মিলাদ ও দোয়া মাহফিলে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, দেশনেত্রী বেগম খালেদা জিয়া, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও আরাফাত রহমান কোকোসহ দেশ–জাতির শান্তি, স্থিতি ও কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। পরে মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে তবারক বিতরণ করা হয়।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সাভার পৌর বিএনপির সহ-সাধারণ সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম, সাভার পৌর ছাত্রদলের সাবেক সহ-সভাপতি মুকুল মোল্লা, সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ ইউসুফ আহমেদসহ আরও অনেকে
উল্লেখ্য, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ১৯৬৫ সালের ২০ নভেম্বর জন্মগ্রহণ করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি ওবায়দুর রহমান অভি তাঁর বক্তব্যে বলেন।
তারেক রহমান শুধু একজন রাজনৈতিক নেতা নন, তিনি বাংলাদেশে গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামের প্রতীক। দেশের এই কঠিন সময়ে তিনি দলকে নতুন দিকনির্দেশনা দিচ্ছেন, দেশবাসীর অধিকার নিয়ে কাজ করছেন। জাতীয় সংকট কাটিয়ে একটি গণতান্ত্রিক রাষ্ট্র গঠনে তারেক রহমানের ভূমিকা অপরিসীম।”
তিনি আরও বলেন—
“বিএনপি সবসময় দেশের স্বাধীনতা, গণতন্ত্র, আইনের শাসন ও মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে ছিল এবং এখনও আছে। শহীদ জিয়াউর রহমান বাংলাদেশকে যে আদর্শ ও উন্নয়নের পথে নিয়ে গিয়েছিলেন, তারেক রহমান সেই আদর্শকে আধুনিকতার সাথে এগিয়ে নিতে কাজ করছেন। জাতি আজ তারেক রহমানের মতো দূরদর্শী নেতৃত্বকে বেশি প্রয়োজন।
নিজের বক্তব্যে দেশবাসী ও নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন
“আমরা বিশ্বাস করি, জাতির স্বার্থে, দেশের ভবিষ্যতের স্বার্থে বিএনপির নেতৃত্ব আরও শক্তিশালী হবে। আমরা সবাই মিলে দেশকে একটি নিরাপদ, সমৃদ্ধ, গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে কাজ করব। তারেক রহমানের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং দ্রুত দেশে ফিরে এসে নেতৃত্বে অবদান রাখার জন্য আমরা এই দোয়ার আয়োজন করেছি।











