ঢাকা-১৪ আসনে বিএনপির মনোনীত প্রার্থী সানজিদা ইসলাম তুলির পথসভায় নেতাকর্মীদের ঢল।
- আপডেট: ১১:০৫:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫
- / ৯৮
ঢাকা-১৪ আসনে বিএনপির মনোনীত প্রার্থী সানজিদা ইসলাম তুলির পথসভায় নেতাকর্মীদের ঢল।
মোঃ বাহারুল ইসলাম
ঢাকা-১৪ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী সানজিদা ইসলাম তুলির সমর্থনে সাভার থানা বিএনপির উদ্যোগে এক বিশাল পথসভা ও মহাসমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১১ নভেম্বর ২০২৫) সকাল ১০টা থেকে শুরু হয়ে বলিয়ারপুর বাসস্ট্যান্ড থেকে বনগাঁও প্রাইমারি স্কুল মাঠ পর্যন্ত দীর্ঘ এই পথসভায় নেতাকর্মীদের উপচে পড়া উপস্থিতি লক্ষ্য করা যায়।
সাভার থানা বিএনপির সভাপতি সাইফুদ্দিন সাইফুলের নেতৃত্বে অনুষ্ঠিত এই পথসভাটি বলিয়ারপুর বাসস্ট্যান্ড থেকে শুরু হয়ে কোন্ডা বাজার, বেড়াইদ, কাজীপাড়া, সাদাপুর ও ঘোপের বাড়ি প্রদক্ষিণ শেষে বনগাঁও প্রাইমারি স্কুল মাঠে মহাসমাবেশে পরিণত হয়।
পথসভায় উপস্থিত ছিলেন ঢাকা-১৯ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও দলের সহ-পরিবার কল্যাণ সম্পাদক, সাবেক সংসদ সদস্য ডাঃ দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু।
সাবেক উপজেলা চেয়ারম্যান ও সাবেক ঢাকা জেলা বিএনপির সহ-সভাপতি আলহাজ্জ মোঃ কফিল উদ্দিন এবং ঢাকা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ও সাভার পৌর বিএনপির সভাপতি খন্দকার শাহ মাইনুর হোসেন বিল্টু।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাভার পৌর বিএনপির সহ-সভাপতি ফেরদৌস আহমেদ প্রদীপ, সাভার থানা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ ইউসুফ, যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম হোসেন ডালিম, কাউন্দিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুল হাই দেওয়ান কোম্পানি, সাভার থানা স্বেচ্ছাসেবক দলের নেতা মোহাম্মদ আল ইসলাম, কাউন্দিয়া ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক এস এম রাশেদ বিদ্যুৎ, সাবেক সহ-সভাপতি আমির হোসাইন আমিন, মৎস্যজীবী দলের সভাপতি মোঃ দিপ্তসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী।
পথসভায় বক্তব্য দিতে গিয়ে বিএনপির মনোনীত প্রার্থী সানজিদা ইসলাম তুলি বলেন,
ঢাকা-১৪ আসনের মানুষের প্রত্যাশা ও অধিকার পুনরুদ্ধারে আমরা কাজ করতে চাই। গণতান্ত্রিক মূল্যবোধ প্রতিষ্ঠা, মানুষের মতামত ও স্বাধীনতা রক্ষায় আমাদের অঙ্গীকার অটুট।
তিনি আরও বলেন,
এই এলাকার উন্নয়ন, শিক্ষা ও স্বাস্থ্যসেবা বাড়ানো এবং কর্মসংস্থানের সুযোগ তৈরির জন্য আমরা একটি সুস্পষ্ট পরিকল্পনা নিয়ে কাজ করছি। জনগণের সাথে থেকে জনগণের সমস্যার সমাধানই হবে আমাদের অগ্রাধিকার।”
সমাবেশে বক্তারা বলেন, দেশের গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। তারা ঢাকা-১৪ আসনে বিএনপি মনোনীত প্রার্থী সানজিদা ইসলাম তুলির পক্ষে ভোট প্রার্থনা করেন।











