০৯:১৯ পূর্বাহ্ন, রবিবার, ৩১ মে ২০২৬

পাকিস্তান আসছে বাংলাদেশ সফরে

নিউজ ডেস্ক
  • আপডেট: ১০:০২:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৫
  • / ৩৮৭

টানা দুই ম্যাচ হেরে ইতিমধ্যে চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনাল খেলার স্বপ্ন শেষ হয়ে গিয়েছে বাংলাদেশ ও পাকিস্তানের। নিয়মরক্ষার ম্যাচে আগামী ২৭ ফেব্রুয়ারি মুখোমুখি হবে দুই দল। এরপরই দেশে ফিরবে টাইগাররা। এরপরের কয়েক মাস বাংলাদেশের সূচিতে শুধু পাকিস্তান আর পাকিস্তান। মে মাসের শেষের দিকে, পাকিস্তানের মাটিতে তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি খেলবে লাল-সবুজের দল। এরপর জুলাইতে পাকিস্তানও আসবে বাংলাদেশ সফরে। তাও আবার সূচিতে থাকা সিরিজ বাদ দিয়ে!

বিসিবি প্রস্তাব দিয়েছিল তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টির সিরিজ আয়োজনের। তাতে সাড়া দিয়ে পাকিস্তান আগামী জুলাই-আগস্টে বাংলাদেশ সফরে আসবে। বিসিবি সভাপতি ফারুক আহমেদ একটি সংবাদ মাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, এফটিপির বাইরে থাকা এই সিরিজ আয়োজন করতে সম্মত হয়েছে পাকিস্তান।

দুবাই থেকে ফারুক আহমেদ বলেন, ‘বড় টুর্নামেন্টে বিভিন্ন বোর্ড কর্মকর্তাদের সঙ্গে আলোচনা হয়। পিসিবির সঙ্গে আমাদের কথাবার্তায় তারা বাংলাদেশ সফরের বিষয়ে সম্মতি দিয়েছে।

পিসিবি সভাপতি মহসিন নাকভির সঙ্গে আলোচনার ভিত্তিতে পাকিস্তান বোর্ড তাদের এফটিপি পুনর্বিন্যাস করে সময় বের করবে। বর্তমানে জুলাইয়ের শেষ দিকে পাকিস্তানের ওয়েস্ট ইন্ডিজ সফরের কথা রয়েছে। সে সূচিকে অন্য সময় নিয়ে গিয়ে তখন বাংলাদেশে আসতে চাইছে পাকিস্তান।

Please Share This Post in Your Social Media

বিজ্ঞাপন: ওয়েব ডিজাইন ও ডেভেলপমেন্ট এর জন্য যোগাযোগ করুন: ০১৮২৪৯০৯০১০

মেধাবী শিক্ষার্থী রামিসাকে ধর্ষণ ও নৃশংসভাবে হত্যার প্রতিবাদ এবং জড়িতদের দ্রুত বিচারের দাবিতে ঢাকার সাভারের হেমায়েতপুরে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। সাভার প্রতিনিধি। ​শনিবার (২৩ মে ২০২৬) দুপুর ৩ টার দিকে সাভারের হেমায়েতপুরের পদ্মার মোড় সংলগ্ন এলাকায় এই প্রতিবাদ কর্মসূচির আয়োজন করা হয়। বাংলাদেশ গার্মেন্টস শ্রমিক ঐক্য ফেডারেশনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এবং বাংলাদেশ লেবার ফেডারেশনের ঢাকা বিভাগীয় কমিটির সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম সবুজের উদ্যোগে এই কর্মসূচি পালিত হয়।মানববন্ধনে প্রধান বক্তার বক্তব্যে নজরুল ইসলাম সবুজ বলেন শিশু রামিসাকে ধর্ষণ করে যেভাবে নৃশংসভাবে হত্যা করা হয়েছে, তা কোনো সভ্য সমাজের চিত্র হতে পারে না। দেশে আইনের শাসনের অভাব এবং বিচারহীনতার সংস্কৃতির কারণেই অপরাধীরা পার পেয়ে যাওয়ার সাহস পাচ্ছে।” বিক্ষোভ মিছিলে অংশ নিয়ে বাংলাদেশ গার্মেন্টস শ্রমিক ঐক্য ফেডারেশন ও বাংলাদেশ লেবার ফেডারেশনের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা তীব্র ক্ষোভ প্রকাশ করে। বলেন, আজ নারী ও শিশুরা ঘরে কিংবা বাইরে কোথাও নিরাপদ নয়। বক্তারা অনতিবিলম্বে রামিসা হত্যাকাণ্ডের মূল হোতাদের গ্রেপ্তার করে জনসম্মুখে দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবি জানান। অন্যথায়, সাধারণ শ্রমিকদের সাথে নিয়ে আরও কঠোর ও রাজপথ কাঁপানো কর্মসূচি ঘোষণা করা হবে বলে হুঁশিয়ারি দেন তারা। উক্ত প্রতিবাদ সভায় অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন: ইয়াসিন আরাফাত (সভাপতি, সাভার থানা কমিটি) শ্রী রবিন চন্দ্র রায় (সহ-সভাপতি)তনিমা হামিদ সুমি (সাধারণ সম্পাদক)নাজমুল ইসলাম রাকিব (দপ্তর সম্পাদক)মোছাঃ মুন্নী খাতুন (নারী বিষয়ক সম্পাদক)মোছাঃ মনিরা খাতুন (অর্থ বিষয়ক সম্পাদক)এস রহমান (কার্যকরী সদস্য)এ সময় বিভিন্ন পোশাক কারখানার ইউনিয়নভুক্ত বিপুল সংখ্যক শ্রমিক ও স্থানীয় সাধারণ জনতা মানববন্ধনে অংশ নিয়ে সংহতি প্রকাশ করেন।

বিজ্ঞাপন: ওয়েব ডিজাইন ও ডেভেলপমেন্ট এর জন্য যোগাযোগ করুন: ০১৮২৪৯০৯০১০

পাকিস্তান আসছে বাংলাদেশ সফরে

আপডেট: ১০:০২:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৫