০৪:৩৯ অপরাহ্ন, শনিবার, ০৬ জুন ২০২৬

ট্রাম্পের আহ্বান উপেক্ষা করে গাজায় ইসরায়েলি হামলা, ঝরল ২০ প্রাণ,,,,,দৈনিক বর্তমান কথা

ডেস্ক রিপোর্ট
  • আপডেট: ১০:২২:২৫ অপরাহ্ন, শনিবার, ৪ অক্টোবর ২০২৫
  • / ১৪৩

ট্রাম্পের আহ্বান উপেক্ষা করে গাজায় ইসরায়েলি হামলা, ঝরল ২০ প্রাণ
হামাস একটি চুক্তিতে সম্মত হওয়ার পর ট্রাম্পের বোমা হামলা বন্ধের আহ্বান জানিয়েছে ইসরায়েলের কাছে। কিন্তু ইসরায়েল সরকার তাও অমান্য করে গাজা উপত্যকায় কয়েক ডজন বিমান হামলা এবং কামানের গোলা চালিয়েছে। এতে প্রান হারালেন ২০ জন।

গাজার বেসামরিক প্রতিরক্ষা সংস্থার বরাতে সংবাদ মাধ্যম আল-জাজিরা এক প্রতিবেদনে এমন তথ্য জানিয়েছে।

সংস্থাটির মুখপাত্র মাহমুদ বাসাল সংবাদ সংস্থা এএফপি বলেন, “এটি একটি অত্যন্ত সহিংস রাত ছিল, যে সময় ট্রাম্পের বোমা হামলা বন্ধের আহ্বান সত্ত্বেও গাজা সিটি এবং উপত্যকার অন্যান্য এলাকায় কয়েক ডজন বিমান হামলা এবং কামানের গোলাবর্ষণ চালিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী।’ রাতভর বোমা হামলায় ২০টি বাড়ি ধ্বংস হয়েছে।

এদিকে গাজা সিটির ব্যাপটিস্ট হাসপাতাল এক বিবৃতিতে জানিয়েছে, শহরের তুফাহ পাড়ার একটি বাড়িতে হামলায় তারা চারজন নিহত এবং বেশ কয়েকজন আহতের খবর পেয়েছে।

এছাড়া খান ইউনিসের গাজার নাসের হাসপাতাল জানিয়েছে, বাস্তুচ্যুত মানুষের জন্য একটি আশ্রয়শিবিরে ড্রোন হামলায় দুই শিশু নিহত এবং অন্তত আটজন আহত হয়েছে।

Please Share This Post in Your Social Media

বিজ্ঞাপন: ওয়েব ডিজাইন ও ডেভেলপমেন্ট এর জন্য যোগাযোগ করুন: ০১৮২৪৯০৯০১০

মেধাবী শিক্ষার্থী রামিসাকে ধর্ষণ ও নৃশংসভাবে হত্যার প্রতিবাদ এবং জড়িতদের দ্রুত বিচারের দাবিতে ঢাকার সাভারের হেমায়েতপুরে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। সাভার প্রতিনিধি। ​শনিবার (২৩ মে ২০২৬) দুপুর ৩ টার দিকে সাভারের হেমায়েতপুরের পদ্মার মোড় সংলগ্ন এলাকায় এই প্রতিবাদ কর্মসূচির আয়োজন করা হয়। বাংলাদেশ গার্মেন্টস শ্রমিক ঐক্য ফেডারেশনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এবং বাংলাদেশ লেবার ফেডারেশনের ঢাকা বিভাগীয় কমিটির সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম সবুজের উদ্যোগে এই কর্মসূচি পালিত হয়।মানববন্ধনে প্রধান বক্তার বক্তব্যে নজরুল ইসলাম সবুজ বলেন শিশু রামিসাকে ধর্ষণ করে যেভাবে নৃশংসভাবে হত্যা করা হয়েছে, তা কোনো সভ্য সমাজের চিত্র হতে পারে না। দেশে আইনের শাসনের অভাব এবং বিচারহীনতার সংস্কৃতির কারণেই অপরাধীরা পার পেয়ে যাওয়ার সাহস পাচ্ছে।” বিক্ষোভ মিছিলে অংশ নিয়ে বাংলাদেশ গার্মেন্টস শ্রমিক ঐক্য ফেডারেশন ও বাংলাদেশ লেবার ফেডারেশনের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা তীব্র ক্ষোভ প্রকাশ করে। বলেন, আজ নারী ও শিশুরা ঘরে কিংবা বাইরে কোথাও নিরাপদ নয়। বক্তারা অনতিবিলম্বে রামিসা হত্যাকাণ্ডের মূল হোতাদের গ্রেপ্তার করে জনসম্মুখে দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবি জানান। অন্যথায়, সাধারণ শ্রমিকদের সাথে নিয়ে আরও কঠোর ও রাজপথ কাঁপানো কর্মসূচি ঘোষণা করা হবে বলে হুঁশিয়ারি দেন তারা। উক্ত প্রতিবাদ সভায় অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন: ইয়াসিন আরাফাত (সভাপতি, সাভার থানা কমিটি) শ্রী রবিন চন্দ্র রায় (সহ-সভাপতি)তনিমা হামিদ সুমি (সাধারণ সম্পাদক)নাজমুল ইসলাম রাকিব (দপ্তর সম্পাদক)মোছাঃ মুন্নী খাতুন (নারী বিষয়ক সম্পাদক)মোছাঃ মনিরা খাতুন (অর্থ বিষয়ক সম্পাদক)এস রহমান (কার্যকরী সদস্য)এ সময় বিভিন্ন পোশাক কারখানার ইউনিয়নভুক্ত বিপুল সংখ্যক শ্রমিক ও স্থানীয় সাধারণ জনতা মানববন্ধনে অংশ নিয়ে সংহতি প্রকাশ করেন।

বিজ্ঞাপন: ওয়েব ডিজাইন ও ডেভেলপমেন্ট এর জন্য যোগাযোগ করুন: ০১৮২৪৯০৯০১০

ট্রাম্পের আহ্বান উপেক্ষা করে গাজায় ইসরায়েলি হামলা, ঝরল ২০ প্রাণ,,,,,দৈনিক বর্তমান কথা

আপডেট: ১০:২২:২৫ অপরাহ্ন, শনিবার, ৪ অক্টোবর ২০২৫