০২:০০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬

মৌলভীবাজার আলোচিত পিতা হত্যা মামলার প্রধান আসামী এখনো পলাতক

Multimedia News Desk
  • আপডেট: ০৩:১৭:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫
  • / ৪৫০

বিশ্বজিৎ কর, মৌলভীবাজার

মৌলভীবাজার সদর উপজেলার ছেলে ও মেয়ের হাতে পিতার খুনের আলোচিত হত্যা মামলার প্রধান আসামি মুন্না মিয়া (২২) ও ছাবিনা বেগম (৪২) কে গ্রেফতার করতে পারেনি পুলিশ। ঘটনার পর পরই মেয়ে জান্নাতুল ফেরদৌস মুন্নিকে (২০) বাড়ি থেকে গ্রেফতার করে পুলিশ। হত্যার ঘটনার আসামী সদর উপজেলার শ্যামেরকোনা গ্রামের বাগেরঘর এলাকার মৃত মুসলিম মিয়ার ছেলে, মেয়ে ও স্ত্রী ছাবিনা বেগম।
মামলার এজাহারে জানা যায় , মৃত মুসলিম মিয়ার স্ত্রী ছাবিনা বেগম ৩ বছর থেকে আয়-রোজগার করার জন্য সৌদি আরব ছিলেন। গত ৬ মাস আগে দেশে আসলে ও তিনি আবার সৌদি আরব যাওয়ার জন্য প্রস্তুতি নেওয়ার সময় স্বামী মৃত: মুসলিম মিয়া তাকে বিদেশ যেতে বাধা দেন। এ নিয়ে তাদের মধ্যে বিরোধ হয় । ঘটনার তিনদিন পূর্বে স্ত্রী ছাবিনা বেগম পরিবার ছেড়ে ঢাকায় চলে যান এবং গত ৫ এপ্রিল ছেলে ও মেয়ে মিলে পিতা মুসলিম মিয়াকে মারপিট জখম করে। হাসপাতালে নেওয়ার পথে মুসলিম মিয়া মৃত্যুবরণ করেন। ঘটনার দিন (৫ এপ্রিল ২০২৫) সন্ধার সময় তাদের নিজ ঘরে আসামিরা শাবল,লোহার রড, দিয়ে মাথায় ও শরীরের বিভিন্ন জায়গায় আঘাত করে । পরবর্তীতে ওসমানী মেডিকেল হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়ার সময় মুসলিম মিয়ার মৃত্যু হয় । গত ০৬ এপ্রিল ২০২৫ ইং মৌলভীবাজার মডেল থানায় মৃত মুসলিম মিয়ার বড় ভাই আব্দুল মতলিব বাদী হয়ে মুসলিম মিয়ার ছেলে, মেয়ে ও স্ত্রী ছাবিনা বেগম ৩ জনের নামে একটি হত্যা মামলা দায়ের করে। এবিষয়ে আদালতে একটি হত্যা মামলা দায়ের করা হয়। যাহার মামলা নং : ১৩/১০৪, তারিখ : ০৬/০৪/২০২৫ইং ও ধারা : ৩০২/১০৯ পেনাল কোড। মামলার পর থেকে পলাতক রয়েছে ওই প্রধান আসামী।

মৌলভীবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী মো: মাহবুবুর রহমান বলেন, তাদেরকে গ্রেফতার প্রক্রিয়ায় পুলিশ তৎপর রয়েছে।

Please Share This Post in Your Social Media

বিজ্ঞাপন: ওয়েব ডিজাইন ও ডেভেলপমেন্ট এর জন্য যোগাযোগ করুন: ০১৮২৪৯০৯০১০
বিজ্ঞাপন: ওয়েব ডিজাইন ও ডেভেলপমেন্ট এর জন্য যোগাযোগ করুন: ০১৮২৪৯০৯০১০

মৌলভীবাজার আলোচিত পিতা হত্যা মামলার প্রধান আসামী এখনো পলাতক

আপডেট: ০৩:১৭:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫