প্রবাসীকল্যাণ প্রতিমন্ত্রী নুরুল হক নুরের সঙ্গে দৈনিক বর্তমান কথার সম্পাদক-প্রকাশকের সৌজন্য সাক্ষাৎ
- আপডেট: ০৬:০০:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
- / ৬
প্রবাসীকল্যাণ প্রতিমন্ত্রী নুরুল হক নুরের সঙ্গে দৈনিক বর্তমান কথার সম্পাদক-প্রকাশকের সৌজন্য সাক্ষাৎ
ঢাকা, আল আমিন :প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নুরুল হক নুরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকা থেকে প্রকাশিত জাতীয় দৈনিক বর্তমান কথা পত্রিকার সম্পাদক ও প্রকাশক টি এম শওকত আলী মোস্তফা।
সম্প্রতি অনুষ্ঠিত এ সৌজন্য সাক্ষাতে সম্পাদক ও প্রকাশক টি এম শওকত আলী মোস্তফা প্রতিমন্ত্রী নুরুল হক নুরের সঙ্গে শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন। এ সময় দেশের সমসাময়িক বিষয়, গণমাধ্যমের ভূমিকা এবং প্রবাসী বাংলাদেশিদের কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানসহ বিভিন্ন বিষয়ে মতবিনিময় হয়।
সাক্ষাৎকালে দৈনিক বর্তমান কথা পত্রিকার পক্ষ থেকে প্রতিমন্ত্রী নুরুল হক নুরকে শুভেচ্ছা জানানো হয়। একই সঙ্গে দেশের উন্নয়ন, প্রবাসী কর্মীদের স্বার্থ সংরক্ষণ এবং জনসচেতনতা তৈরিতে দায়িত্বশীল গণমাধ্যমের ভূমিকা নিয়েও আলোচনা হয়।
উল্লেখ্য, নুরুল হক নুর বর্তমানে প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্বে রয়েছেন।
সৌজন্য সাক্ষাৎ শেষে সম্পাদক ও প্রকাশক টি এম শওকত আলী মোস্তফা বলেন, দৈনিক বর্তমান কথা সবসময় দেশের মানুষের কথা তুলে ধরতে এবং জনস্বার্থসংশ্লিষ্ট বিষয়কে গুরুত্ব দিয়ে সংবাদ প্রকাশে অঙ্গীকারবদ্ধ।














