দুর্নীতির মাধ্যমে অবৈধ সম্পদ অর্জনের সংবাদ প্রকাশ করায় সাংবাদিক ও পত্রিকার বিরুদ্ধে মামলা করার হুমকি!
- আপডেট: ০৭:০৪:৫০ অপরাহ্ন, শুক্রবার, ৩১ অক্টোবর ২০২৫
- / ১৬৬
দুর্নীতির মাধ্যমে অবৈধ সম্পদ অর্জনের সংবাদ প্রকাশ করায় সাংবাদিক ও পত্রিকার বিরুদ্ধে মামলা করার হুমকি!
বিশেষ প্রতিবেদক :
নৌপরিবহন অধিদপ্তরের শিপ সার্ভেয়ার মাহবুবুর রশিদ মুন্নার বিরুদ্ধে একাধিক সংবাদপত্র দুর্নীতির মাধ্যমে অগাধ সম্পদ অর্জনের বিষয়ে সংবাদ প্রকাশ এবং বিভাগীয় তদন্ত চেয়ে নৌপরিবহন মন্ত্রণালয় ও দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান বরাবরে লিখিত অভিযোগ দায়ের করায় সাংবাদিক সোহেল রানা ও রুস্তম মল্লিক
কে প্রাণনাশের হুমকি এবং তার বিরুদ্ধে আদালতে মামলা করে হয়রানি করার হুমকি দিয়েছেন শিপ সার্ভেয়ার মাহবুবুর রশিদ মুন্না।
সম্প্রতি তিনি রাজধানীর একটি চাইনিজ রেস্টুরেন্টে চলচ্চিত্র সাংবাদিকদের নিয়ে সংবাদ সম্মেলন করে এ হুমকি দেন।
সাংবাদিক সোহেল রানা ও রুস্তম মল্লিক পত্রিকা কর্তৃপক্ষ বিষয়টি স্বরাষ্ট্র উপদেষ্টা, তথ্য উপদেষ্টা, আইজিপি এবং ঢাকার পুলিশ কমিশনারকে লিখিতভাবে অবহিত করেছেন।
উল্লেখ্য, নৌপরিবহন অধিদপ্তরের শিপ সার্ভেয়ার মাহবুবুর রশিদ মুন্না সরকারি চাকরির আড়ালে রেস্টুরেন্ট ব্যবসার সাথেও জড়িত। নৌপরিবহন অধিদপ্তরের সামান্য শিপ সার্ভেয়ার পদে চাকরি করে তিনি দেশে বিপুল পরিমাণ অবৈধ সম্পদ অর্জন এবং বিদেশে টাকা পাচারের অভিযোগে অভিযুক্ত।
এসব বিষয়ে সংবাদ প্রকাশিত হওয়ায় তিনি এখন নিজের চাকরি রক্ষা ও অবৈধ সম্পদ বাঁচাতে নানা অপকৌশলের আশ্রয় নিচ্ছেন এবং সাংবাদিকের চরিত্র হননের চেষ্টা চালাচ্ছেন।











