গাজীপুর জেলা প্রতিনিধি জাহাঙ্গীর আলম পলাশের দায়িত্ব থেকে অব্যাহতি, বহিষ্কার এবং প্রেস আইডি কার্ড বাতিল প্রসঙ্গে।
- আপডেট: ১২:৪৬:৫৬ পূর্বাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
- / ১
বহিষ্কার আদেশ ও প্রেস কার্ড বাতিলের বিজ্ঞপ্তি
দৈনিক বর্তমান কথাসম্পাদকীয় ও প্রশাসনিক কার্যালয়, ঢাকা
বিষয়: গাজীপুর জেলা প্রতিনিধি জাহাঙ্গীর আলম পলাশের দায়িত্ব থেকে অব্যাহতি, বহিষ্কার এবং প্রেস আইডি কার্ড বাতিল প্রসঙ্গে।
এতদ্বারা সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, জাহাঙ্গীর আলম পলাশ, যিনি দৈনিক বর্তমান কথা পত্রিকার গাজীপুর জেলা প্রতিনিধি (Gazipur District Correspondent) হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন, তার বিরুদ্ধে পত্রিকা কর্তৃপক্ষের নিকট দায়িত্ব পালনে অনিয়ম, নিয়মিত সংবাদ প্রেরণ না করা, পত্রিকা অফিসের সঙ্গে প্রয়োজনীয় যোগাযোগ না রাখা এবং পত্রিকার পরিচয় ব্যবহার করে বিভিন্ন স্থানে নিজেকে প্রতিনিধি হিসেবে পরিচয় দেওয়ার বিষয়ে একাধিক অভিযোগ ও তথ্য কর্তৃপক্ষের নজরে এসেছে।
বিষয়টি পর্যালোচনা করে দৈনিক বর্তমান কথা পত্রিকার কর্তৃপক্ষ সিদ্ধান্ত গ্রহণ করেছে যে, আজ থেকে জাহাঙ্গীর আলম পলাশের গাজীপুর জেলা প্রতিনিধি হিসেবে দায়িত্ব বাতিল করা হলো এবং তাকে পত্রিকার সকল দায়িত্ব ও কার্যক্রম থেকে বহিষ্কার করা হলো।
একই সঙ্গে তার নামে ইস্যুকৃত প্রেস আইডি কার্ড, আইডি নম্বর-৮৪৩, এবং দৈনিক বর্তমান কথার নাম, লোগো ও পরিচয় সংবলিত যেকোনো কার্ড, পরিচয়পত্র বা অনুমতিপত্র অকার্যকর ও বাতিল ঘোষণা করা হলো।
কর্তৃপক্ষের নির্দেশনা
আজকের তারিখের পর থেকে জাহাঙ্গীর আলম পলাশ দৈনিক বর্তমান কথা পত্রিকার কোনো পরিচয় ব্যবহার করতে পারবেন না এবং পত্রিকার প্রতিনিধি হিসেবে কোনো ব্যক্তি, প্রতিষ্ঠান, সরকারি-বেসরকারি দপ্তর বা প্রশাসনের কাছে পরিচয় দিতে পারবেন না।
তিনি যদি পরবর্তীতে দৈনিক বর্তমান কথার নাম, পরিচয়, পদবি, প্রেস কার্ড বা পত্রিকার লোগো ব্যবহার করে কোনো কার্যক্রম পরিচালনা করেন, তাহলে তা পত্রিকা কর্তৃপক্ষের অনুমোদিত কার্যক্রম হিসেবে গণ্য হবে না। প্রয়োজনবোধে তার এমন কর্মকাণ্ডের বিষয়ে সংশ্লিষ্ট প্রশাসনিক ও আইনানুগ কর্তৃপক্ষকে অবহিত করে যথাযথ ব্যবস্থা গ্রহণের উদ্যোগ নেওয়া হবে।
এছাড়া সংশ্লিষ্ট সকল ব্যক্তি, প্রতিষ্ঠান, প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অনুরোধ করা যাচ্ছে—জাহাঙ্গীর আলম পলাশকে দৈনিক বর্তমান কথা পত্রিকার বর্তমান প্রতিনিধি হিসেবে বিবেচনা না করার জন্য।
এই আদেশ অবিলম্বে কার্যকর হবে।
আদেশক্রমে,
টিএম শওকত আলী মোস্তফাসম্পাদক ও প্রকাশকদৈনিক বর্তমান কথাঢাকা
তারিখ: ১৪ সেপ্টেম্বর ২০২৬স্মারক নং: .০১/২০২৬ইং











