০২:৪২ অপরাহ্ন, বুধবার, ০৪ মার্চ ২০২৬

খাগড়াছড়ির মহালছড়ি বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড ২টি স্বর্ণের দোকানসহ পুড়ে গেছে ২৩টি ব্যবসা প্রতিষ্ঠান!

ডেস্ক রিপোর্ট
  • আপডেট: ০৯:৩৭:০৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৬ নভেম্বর ২০২৫
  • / ১৫০

খাগড়াছড়ির মহালছড়ি বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড ২টি স্বর্ণের দোকানসহ পুড়ে গেছে ২৩টি ব্যবসা প্রতিষ্ঠান!

মোঃ রবিউল ইসলাম (খাগড়াছড়ি) প্রতিনিধি:

খাগড়াছড়ি জেলার মহালছড়ি উপজেলা বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে দুটি স্বর্ণের দোকানসহ পুড়ে গেছে মোট ২৩টি ব্যবসা প্রতিষ্ঠান। মঙ্গলবার (৫ নভেম্বর) রাত সাড়ে ১২টার দিকে উপজেলার মূল বাজার এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

শেষ খবর পাওয়া পর্যন্ত রাত ১টা ৩৮ মিনিটেও আগুন নিয়ন্ত্রণে আনতে পারেনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। বাজারসংলগ্ন ঘনবসতিপূর্ণ এলাকায় আগুন ছড়িয়ে পড়ার আশঙ্কায় আতঙ্ক ছড়িয়ে পড়ে স্থানীয়দের মধ্যে।

স্থানীয় সূত্রে জানা গেছে, বাজার মসজিদের সামনের প্রায় ৮ থেকে ১০টি দোকান সম্পূর্ণভাবে পুড়ে গেছে। আগুনের ভয়াবহতা ক্রমেই বাড়তে থাকে। প্রচুর বৃষ্টি হওয়া সত্ত্বেও আগুন নিয়ন্ত্রণে আসেনি। পানির সংকটের কারণে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছালেও কার্যকরভাবে কাজ করা সম্ভব হচ্ছিল না। স্থানীয়রা বৃষ্টির পানির ওপর নির্ভর করেই আগুন নেভানোর চেষ্টা চালান।

খাগড়াছড়ি ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক মো. জাকির হোসেন জানান, আগুন লাগার খবর পেয়ে সঙ্গে সঙ্গে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা দেয়। তবে প্রচণ্ড বৃষ্টি, পাহাড়ি সড়ক এবং স্পিড ব্রেকারের কারণে পৌঁছাতে বিলম্ব হয়। রাত ১টা ৪০ মিনিটের দিকে ঘটনাস্থলে পৌঁছায় তারা।

তিনি আরও বলেন, খাগড়াছড়ি জেলা সদর থেকে মহালছড়ি উপজেলার দূরত্ব ও দুর্গম পথের কারণে পৌঁছাতে সময় লেগেছে। তাছাড়া ঘটনাস্থলে পানির উৎসের ঘাটতি থাকায় আগুন নিয়ন্ত্রণে আনতে বেগ পেতে হচ্ছে। তবুও সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছেন ফায়ার সার্ভিসের কর্মীরা।

Please Share This Post in Your Social Media

বিজ্ঞাপন: ওয়েব ডিজাইন ও ডেভেলপমেন্ট এর জন্য যোগাযোগ করুন: ০১৮২৪৯০৯০১০
বিজ্ঞাপন: ওয়েব ডিজাইন ও ডেভেলপমেন্ট এর জন্য যোগাযোগ করুন: ০১৮২৪৯০৯০১০

খাগড়াছড়ির মহালছড়ি বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড ২টি স্বর্ণের দোকানসহ পুড়ে গেছে ২৩টি ব্যবসা প্রতিষ্ঠান!

আপডেট: ০৯:৩৭:০৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৬ নভেম্বর ২০২৫