ঈদের আনন্দে মিলনমেলা: হাজীপুরে প্রাক্তন শিক্ষার্থীদের বর্ণিল পুনর্মিলনী আয়োজন,
- আপডেট: ০৬:৩৬:১৬ অপরাহ্ন, শনিবার, ২১ মার্চ ২০২৬
- / ২
ঈদের আনন্দে মিলনমেলা: হাজীপুরে প্রাক্তন শিক্ষার্থীদের বর্ণিল পুনর্মিলনী আয়োজন
আল আমিন
ঈদের আনন্দকে আরও প্রাণবন্ত করতে হাজীপুর মাধ্যমিক বিদ্যালয় ও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে এক আনন্দঘন ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান ২০২৬। ঈদের দিন বিকাল ৩টা থেকে হাজীপুর বিদ্যালয় প্রাঙ্গণে এই ব্যতিক্রমী আয়োজন অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রাক্তন শিক্ষার্থীদের পাশাপাশি স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সর্বস্তরের মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। দিনব্যাপী এ আয়োজনের বিশেষ আকর্ষণ ছিল ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা, যা অংশগ্রহণকারীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি করে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রাক্তন শিক্ষার্থী মাওলানা হারুন-অর-রশিদ। সঞ্চালনায় ছিলেন প্রাক্তন শিক্ষার্থী মাসুম বিল্লাহ। সার্বিক সমন্বয়ের দায়িত্ব পালন করেন প্রাক্তন শিক্ষার্থী ও সহকারী শিক্ষা অফিসার শওকত আলী খান হিরণ।
এছাড়াও অনুষ্ঠানে হাজীপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহ প্রাক্তন শিক্ষার্থী ও স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানটি প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে সৌহার্দ্য, বন্ধন ও স্মৃতিচারণের এক অনন্য মিলনমেলায় পরিণত হয়। আয়োজকরা জানান, ভবিষ্যতেও এ ধরনের আয়োজন অব্যাহত রাখার পরিকল্পনা রয়েছে।



















