ঈদুল ফিতর উপলক্ষে শুভেচ্ছা জানালেন দৈনিক বর্তমান কথা’র মফস্বল সম্পাদক আল আমিন
- আপডেট: ১১:৩৫:২৬ অপরাহ্ন, বুধবার, ১৮ মার্চ ২০২৬
- / ১৫
ঈদুল ফিতর উপলক্ষে শুভেচ্ছা জানালেন দৈনিক বর্তমান কথা’র মফস্বল সম্পাদক আল আমিন
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশের সর্বস্তরের মানুষ, বিশেষ করে দৈনিক বর্তমান কথা পত্রিকার সঙ্গে সংশ্লিষ্ট সকলের প্রতি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন পত্রিকাটির মফস্বল সম্পাদক আল আমিন।
এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, “দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর ঈদুল ফিতর আমাদের মাঝে নিয়ে আসে আনন্দ, ত্যাগ ও সম্প্রীতির বার্তা। এই পবিত্র দিনে আমি দৈনিক বর্তমান কথা’র সকল বিজ্ঞাপনদাতা, কলাকৌশলী, পাঠক এবং শুভানুধ্যায়ীদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক।”
তিনি আরও বলেন, পত্রিকার অগ্রযাত্রায় বিজ্ঞাপনদাতা, সংবাদকর্মী, কলাকৌশলী ও পাঠকদের অবদান অপরিসীম। তাদের নিরবচ্ছিন্ন সহযোগিতা, আস্থা ও ভালোবাসার কারণেই দৈনিক বর্তমান কথা ধারাবাহিকভাবে এগিয়ে যাচ্ছে।
আল আমিন আশা প্রকাশ করেন, ঈদের এই আনন্দঘন মুহূর্ত সবার জীবনে বয়ে আনবে সুখ, শান্তি ও সমৃদ্ধি। একইসঙ্গে দেশ ও জাতির সার্বিক উন্নয়ন ও কল্যাণে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।
সবশেষে তিনি মহান আল্লাহর কাছে প্রার্থনা করেন, পবিত্র ঈদ যেন সবার জীবনে অনাবিল আনন্দ, সুস্বাস্থ্য ও সমৃদ্ধি বয়ে আনে—এই প্রত্যাশায় আবারও সবাইকে জানান আন্তরিক শুভেচ্ছা—ঈদ মোবারক।



















