০৮:৪৭ অপরাহ্ন, শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬

কুমিল্লা-৪ আসনে ভোট কারচুপির অভিযোগ, পুনঃভোট দাবি জসিম উদ্দিনের

Md Hasan Al-Mamun
  • আপডেট: ০৮:৪৬:০৫ অপরাহ্ন, শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬
  • /

কুমিল্লা-৪ (দেবীদ্বার) আসনে ভোট কারচুপির অভিযোগ এনে পুনঃভোটের দাবি তুললেন প্রার্থী মো. জসিম উদ্দিন। সংবাদ সম্মেলনে তিনি অনিয়ম, এজেন্ট বহিষ্কার, অবৈধ অর্থ বিতরণ ও ব্যালট কারচুপির অভিযোগ তোলেন। বিস্তারিত পড়ুন ⬇️

ডিবিকে মাল্টিমিডিয়া ডেস্ক | কুমিল্লা প্রতিনিধি, ১৪ ফেব্রুয়ারি: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কারচুপির অভিযোগ এনে ভোট বাতিল ও পুনঃভোটের দাবি জানিয়েছেন কুমিল্লা-৪ (দেবীদ্বার) আসনের বিএনপি জোট ও গণঅধিকার পরিষদের মনোনীত প্রার্থী মো. জসিম উদ্দিন।

শনিবার (১৪ ফেব্রুয়ারি) বিকেল ৪টায় কুমিল্লা প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ দাবি জানান।

সংবাদ সম্মেলনে জসিম উদ্দিন অভিযোগ করেন, তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহর সমর্থকরা ভোটের আগে ও ভোটের দিন নানা অনিয়ম, ভয়ভীতি ও কারচুপির মাধ্যমে ফলাফল প্রভাবিত করেছেন। তিনি দাবি করেন, সুবিল ও মোহনপুর ইউনিয়নে অবৈধ অর্থ বিতরণের সময় স্থানীয় জনতার হাতে কয়েকজন আটক হন এবং এ সংক্রান্ত একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

তিনি আরও অভিযোগ করেন, প্রতিদ্বন্দ্বী প্রার্থীর অনুসারীরা বিভিন্ন ইউনিয়নে জামায়াতের ক্যাডারদের সঙ্গে নিয়ে অস্ত্রের মহড়া দিয়েছে। গুনাইঘর দক্ষিণ ইউনিয়নের পদ্মকোট গ্রামে অস্ত্রসহ কয়েকজনকে আটক করার ঘটনাও উল্লেখ করেন তিনি।

জসিম উদ্দিন বলেন, ভোটের দিন তার এজেন্টদের বিভিন্ন কেন্দ্র থেকে বের করে দেওয়া হয়। কিছু প্রিজাইডিং কর্মকর্তাকে প্রভাবিত করে আগেই বিপুলসংখ্যক ব্যালটে সিল মারা হয় এবং ভোট শেষ হওয়ার এক ঘণ্টা আগে তা ব্যালট বাক্সে ঢোকানো হয়েছে বলেও অভিযোগ করেন তিনি।

তিনি জানান, এসব অনিয়মের প্রতিবাদে তিনি ভোট বর্জনের ঘোষণা দেন। বিএনপি সমর্থিত প্রার্থী হওয়া সত্ত্বেও তার নিজ কেন্দ্রে তাকে পরাজিত দেখানো হয়েছে বলে দাবি করেন। এমনকি প্রতিদ্বন্দ্বী প্রার্থীর নিজ কেন্দ্র গোপালনগরে তার কোনো ভোটই দেখানো হয়নি বলেও অভিযোগ তোলেন তিনি।

তিনি আরও বলেন, অনেক কেন্দ্রে তার সমর্থকদের ভয়ভীতি প্রদর্শন ও মারধর করা হয়েছে। নগদ অর্থ বিতরণের মাধ্যমে ভোটারদের প্রভাবিত করা হয়েছে এবং কয়েকজন সাংবাদিককে নির্দিষ্ট প্রার্থীর বিরুদ্ধে সংবাদ প্রকাশ না করার জন্য চাপ দেওয়া হয়েছে বলেও দাবি করেন।

নির্বাচনের দিন এসব অভিযোগ প্রশাসনকে জানানো হলেও কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি বলে দাবি করে তিনি দেশবাসী ও নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানান—এই নির্বাচন বাতিল করে পুনরায় ভয়ভীতিহীন, অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের আয়োজন করার জন্য।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য Saidur Rahman Liton, কুমিল্লা উত্তর জেলা যুব অধিকার পরিষদের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক Russell Hossain Beg, দেবীদ্বার উপজেলা বিএনপির আহ্বায়ক সদস্য Abu Taher Majumder, Mohammad Rafiqul Islam, দেবীদ্বার উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক Jewel Mollaসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

-দৈনিক বর্তমান কথা

Please Share This Post in Your Social Media

বিজ্ঞাপন: ওয়েব ডিজাইন ও ডেভেলপমেন্ট এর জন্য যোগাযোগ করুন: ০১৮২৪৯০৯০১০
বিজ্ঞাপন: ওয়েব ডিজাইন ও ডেভেলপমেন্ট এর জন্য যোগাযোগ করুন: ০১৮২৪৯০৯০১০

কুমিল্লা-৪ আসনে ভোট কারচুপির অভিযোগ, পুনঃভোট দাবি জসিম উদ্দিনের

আপডেট: ০৮:৪৬:০৫ অপরাহ্ন, শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬