শ্রীপুরে অপপ্রচারের প্রতিবাদ জানিয়েছেন জসিম উদ্দিন দুলদুল
- আপডেট: ১১:৩৪:৪৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬
- / ১
শ্রীপুরে অপপ্রচারের প্রতিবাদ জানিয়েছেন জসিম উদ্দিন দুলদুল
গাজীপুর প্রতিনিধি:গাজীপুরের শ্রীপুর উপজেলার মাওনা ইউনিয়নের চকপাড়া এলাকার মৃত সুলতানুল আলমের ছেলে জসিম উদ্দিন দুলদুলের বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।জসিম উদ্দিন দুলদুল মৌখিক বক্তব্যে উল্লেখ করেন,জমি সংক্রান্ত বিরোধের জের ধরে গত ২৯ জুন সোমবার বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যম ও একাধিক ফেক আইডি ব্যবহার করে তাকে এবং তার ছেলেকে নিয়ে উদ্দেশ্যপ্রণোদিতভাবে মিথ্যা,বিভ্রান্তিকর ও মানহানিকর তথ্য প্রচার করা হয়েছে।এইসব তথ্যের কোনো বাস্তবে ভিত্তি নেই এবং তার ও তার পরিবারের সামাজিক সম্মান ক্ষুণ্ন করার উদ্দেশ্যেই এ ধরনের অপপ্রচার চালানো হয়েছে বলে তিনি দাবি করেন।জসিম উদ্দিন দুলদুল বলেন,“আমাকে এবং আমার ছেলেকে নিয়ে প্রচারিত তথ্য সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্য প্রণোদিত,একটি স্বার্থান্বেষী মহল আমাদের সম্মানহানি করার লক্ষ্যে এ ধরনের অপপ্রচার চালাচ্ছে।আমি এসব অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।তিনি সকলকে এ ধরনের বিভ্রান্তিকর প্রচারণায় কান না দেওয়ার এবং প্রকৃত তথ্য যাচাই করে মতামত দেওয়ার আহ্বান জানান। একই সঙ্গে অপপ্রচারের সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান।











