০১:৩০ পূর্বাহ্ন, বুধবার, ০১ জুলাই ২০২৬

অপপ্রচারের বিরুদ্ধে ঢাকা জেলা যুবদলের সমাবেশে আশরাফুল ইসলাম আরিফের নেতৃত্বে বিশাল শোডাউন

ডেস্ক রিপোর্ট
  • আপডেট: ১০:০২:২০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬
  • / ১৮

অপপ্রচারের বিরুদ্ধে ঢাকা জেলা যুবদলের সমাবেশে আশরাফুল ইসলাম আরিফের নেতৃত্বে বিশাল শোডাউন

বাহারুল ইসলাম সাভার প্রতিনিধি: অপপ্রচার ও শিষ্টাচারবহির্ভূত রাজনীতির বিরুদ্ধে তীব্র প্রতিরোধ গড়ে তোলার প্রত্যয়ে ঢাকা জেলা যুবদলের উদ্যোগে আয়োজিত সমাবেশ ও বিক্ষোভ মিছিলে ব্যাপক শোডাউন করেছেন সাভার পৌর বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদক, সাভার পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের সম্ভাব্য কাউন্সিলর প্রার্থী এবং যুবদলের সভাপতি পদপ্রার্থী মো. আশরাফুল ইসলাম আরিফ।

সোমবার দুপুরে অনুষ্ঠিত এ কর্মসূচিকে কেন্দ্র করে ঢাকা জেলার বিভিন্ন উপজেলা ও পৌর এলাকা থেকে ব্যানার, ফেস্টুন ও প্ল্যাকার্ড হাতে হাজারো নেতাকর্মী সমাবেশস্থলে উপস্থিত হন। এ সময় আশরাফুল ইসলাম আরিফের নেতৃত্বে সাভার থেকে আসা সুসংগঠিত ও বিশাল মিছিলটি সমাবেশে বিশেষভাবে নজর কাড়ে। স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো সমাবেশস্থল।

সমাবেশে বক্তব্যে আশরাফুল ইসলাম আরিফ বলেন, “রাজনীতিতে কোনো ধরনের অপপ্রচার ও অশিষ্টাচার মেনে নেওয়া হবে না। যুবদল সবসময় সুশৃঙ্খল, গণতান্ত্রিক ও ইতিবাচক রাজনীতিতে বিশ্বাস করে। যারা অপপ্রচারের মাধ্যমে রাজনৈতিক পরিবেশ অস্থিতিশীল করতে চায়, তাদের রাজপথেই জবাব দেওয়া হবে।”

তিনি আরও বলেন, দেশের গণতন্ত্র, ভোটাধিকার এবং জনগণের অধিকার প্রতিষ্ঠায় যুবদলের নেতাকর্মীরা অতীতের মতো ভবিষ্যতেও ঐক্যবদ্ধভাবে কাজ করবে।

সমাবেশে ঢাকা জেলা যুবদলের নেতৃবৃন্দসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

বিজ্ঞাপন: ওয়েব ডিজাইন ও ডেভেলপমেন্ট এর জন্য যোগাযোগ করুন: ০১৮২৪৯০৯০১০
বিজ্ঞাপন: ওয়েব ডিজাইন ও ডেভেলপমেন্ট এর জন্য যোগাযোগ করুন: ০১৮২৪৯০৯০১০

অপপ্রচারের বিরুদ্ধে ঢাকা জেলা যুবদলের সমাবেশে আশরাফুল ইসলাম আরিফের নেতৃত্বে বিশাল শোডাউন

আপডেট: ১০:০২:২০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬