০৭:১৩ অপরাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২৬

খাগড়াছড়িতে অটোরিকশার চাকায় ওড়না পেঁচিয়ে স্কুল শিক্ষিকার মর্মান্তিক মৃত্যু

ডেস্ক রিপোর্ট
  • আপডেট: ১২:৪৪:৪৭ পূর্বাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২৬
  • /

খাগড়াছড়িতে অটোরিকশার চাকায় ওড়না পেঁচিয়ে স্কুল শিক্ষিকার মর্মান্তিক মৃত্যু

মোঃ রবিউল ইসলাম, (খাগড়াছড়ি) সংবাদদাতা::

খাগড়াছড়ি সদর উপজেলার শালবন গেইট এলাকায় ব্যাটারিচালিত অটোরিকশার চাকায় ওড়না পেঁচিয়ে অর্পনা ধর (৪০) নামে এক স্কুল শিক্ষিকার মর্মান্তিক মৃত্যু হয়েছে। রবিবার (১৪ জুন) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এই দুর্ঘটনা ঘটে।

নিহত অর্পনা ধর খাগড়াছড়ি সদর উপজেলার শালবন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষিকা ছিলেন। তিনি শালবন এডিসি এলাকার বাসিন্দা অপু ধরের স্ত্রী।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার সন্ধ্যায় অর্পনা ধর অটোরিকশায় করে গন্তব্যে ফিরছিলেন। পথিমধ্যে শালবন গেইট এলাকায় পৌঁছালে অসাবধানতাবশত তার পরনের ওড়নাটি চলন্ত অটোরিকশার চাকায় জড়িয়ে যায়। ওড়নাটি চাকায় পেঁচিয়ে যাওয়ার ফলে তীব্র টান লেগে তিনি গলায় মারাত্মক আঘাত পান এবং অটোরিকশা থেকে ছিটকে পড়েন।

স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত খাগড়াছড়ি সদর হাসপাতালে নিয়ে যান। তবে হাসপাতালের জরুরি বিভাগে দায়িত্বরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে খাগড়াছড়ি সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কায় কিসলু জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

Please Share This Post in Your Social Media

বিজ্ঞাপন: ওয়েব ডিজাইন ও ডেভেলপমেন্ট এর জন্য যোগাযোগ করুন: ০১৮২৪৯০৯০১০
বিজ্ঞাপন: ওয়েব ডিজাইন ও ডেভেলপমেন্ট এর জন্য যোগাযোগ করুন: ০১৮২৪৯০৯০১০

খাগড়াছড়িতে অটোরিকশার চাকায় ওড়না পেঁচিয়ে স্কুল শিক্ষিকার মর্মান্তিক মৃত্যু

আপডেট: ১২:৪৪:৪৭ পূর্বাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২৬