০৩:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ২৯ মে ২০২৬

খিলগাঁওয়ে জমি দখল ও চাঁদাবাজির অভিযোগে মামলা, আসামি সাজ্জাদ

ডেস্ক রিপোর্ট
  • আপডেট: ০৬:৪৯:৩০ অপরাহ্ন, রবিবার, ১১ জানুয়ারী ২০২৬
  • / ২২৩

ঢাকার খিলগাঁও থানাধীন নন্দিপাড়া ও বটতলা এলাকায় অন্যের রেকর্ডীয় জমি জোরপূর্বক দখল এবং চাঁদাবাজির অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। মামলায় প্রধান আসামি করা হয়েছে সাজ্জাদ হোসেন রতন (পিতা: মৃত আবু সাঈদ চৌধুরী, মাতা: মোসাঃ মজিতন নেছা), সাং রসুলবাগ মসজিদ গলি, নন্দিপাড়া, ৭৪ নং ওয়ার্ড, খিলগাঁও।

মামলার এজাহার সূত্রে জানা যায়, সাজ্জাদ হোসেন রতনসহ টুটুল (পিতা-মাতা অজ্ঞাত, ৭৩ নং ওয়ার্ড) এবং ওমর ফারুক (পিতা: আব্দুল মতিন, মাতা: মনোয়ারা বেগম, ৭৪ নং ওয়ার্ড, বটতলা) পরস্পর যোগসাজশে অন্যের নামে রেকর্ডকৃত জমি নিজেদের ভোগদখলে নিয়ে সেখানে সাইনবোর্ড টানিয়ে রাখেন। এতে জমির প্রকৃত মালিকরা বাধা দিতে গেলে তাদের ভয়ভীতি প্রদর্শন ও চাঁদা দাবির অভিযোগ করা হয়।

এ ঘটনায় সাজ্জাদ হোসেন রতনের বিরুদ্ধে দণ্ডবিধির ৪৪৭ (অনধিকার প্রবেশ), ৩৮৫ (চাঁদা দাবির উদ্দেশ্যে ভয়ভীতি), ৩৮৭ (মৃত্যুভয় বা গুরুতর ক্ষতির ভয় দেখিয়ে চাঁদা দাবি) ও ৫০৬ (ফৌজদারি ভয়ভীতি প্রদর্শন) ধারায় মামলা দায়ের করা হয়েছে। মামলাটি ৩১-১২-২০২৫ তারিখে দায়ের করা হয়। ভুক্তভোগীরা অভিযোগ করে বলেন, অভিযুক্তরা দীর্ঘদিন ধরে এলাকায় প্রভাব খাটিয়ে এ ধরনের কার্যক্রম চালিয়ে আসছে। এতে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়েছে। এ বিষয়ে খিলগাঁও থানার সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, মামলাটি তদন্তাধীন রয়েছে এবং তদন্ত শেষে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

Please Share This Post in Your Social Media

বিজ্ঞাপন: ওয়েব ডিজাইন ও ডেভেলপমেন্ট এর জন্য যোগাযোগ করুন: ০১৮২৪৯০৯০১০

মেধাবী শিক্ষার্থী রামিসাকে ধর্ষণ ও নৃশংসভাবে হত্যার প্রতিবাদ এবং জড়িতদের দ্রুত বিচারের দাবিতে ঢাকার সাভারের হেমায়েতপুরে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। সাভার প্রতিনিধি। ​শনিবার (২৩ মে ২০২৬) দুপুর ৩ টার দিকে সাভারের হেমায়েতপুরের পদ্মার মোড় সংলগ্ন এলাকায় এই প্রতিবাদ কর্মসূচির আয়োজন করা হয়। বাংলাদেশ গার্মেন্টস শ্রমিক ঐক্য ফেডারেশনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এবং বাংলাদেশ লেবার ফেডারেশনের ঢাকা বিভাগীয় কমিটির সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম সবুজের উদ্যোগে এই কর্মসূচি পালিত হয়।মানববন্ধনে প্রধান বক্তার বক্তব্যে নজরুল ইসলাম সবুজ বলেন শিশু রামিসাকে ধর্ষণ করে যেভাবে নৃশংসভাবে হত্যা করা হয়েছে, তা কোনো সভ্য সমাজের চিত্র হতে পারে না। দেশে আইনের শাসনের অভাব এবং বিচারহীনতার সংস্কৃতির কারণেই অপরাধীরা পার পেয়ে যাওয়ার সাহস পাচ্ছে।” বিক্ষোভ মিছিলে অংশ নিয়ে বাংলাদেশ গার্মেন্টস শ্রমিক ঐক্য ফেডারেশন ও বাংলাদেশ লেবার ফেডারেশনের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা তীব্র ক্ষোভ প্রকাশ করে। বলেন, আজ নারী ও শিশুরা ঘরে কিংবা বাইরে কোথাও নিরাপদ নয়। বক্তারা অনতিবিলম্বে রামিসা হত্যাকাণ্ডের মূল হোতাদের গ্রেপ্তার করে জনসম্মুখে দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবি জানান। অন্যথায়, সাধারণ শ্রমিকদের সাথে নিয়ে আরও কঠোর ও রাজপথ কাঁপানো কর্মসূচি ঘোষণা করা হবে বলে হুঁশিয়ারি দেন তারা। উক্ত প্রতিবাদ সভায় অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন: ইয়াসিন আরাফাত (সভাপতি, সাভার থানা কমিটি) শ্রী রবিন চন্দ্র রায় (সহ-সভাপতি)তনিমা হামিদ সুমি (সাধারণ সম্পাদক)নাজমুল ইসলাম রাকিব (দপ্তর সম্পাদক)মোছাঃ মুন্নী খাতুন (নারী বিষয়ক সম্পাদক)মোছাঃ মনিরা খাতুন (অর্থ বিষয়ক সম্পাদক)এস রহমান (কার্যকরী সদস্য)এ সময় বিভিন্ন পোশাক কারখানার ইউনিয়নভুক্ত বিপুল সংখ্যক শ্রমিক ও স্থানীয় সাধারণ জনতা মানববন্ধনে অংশ নিয়ে সংহতি প্রকাশ করেন।

বিজ্ঞাপন: ওয়েব ডিজাইন ও ডেভেলপমেন্ট এর জন্য যোগাযোগ করুন: ০১৮২৪৯০৯০১০

খিলগাঁওয়ে জমি দখল ও চাঁদাবাজির অভিযোগে মামলা, আসামি সাজ্জাদ

আপডেট: ০৬:৪৯:৩০ অপরাহ্ন, রবিবার, ১১ জানুয়ারী ২০২৬